02/06/2026
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে ৪৪ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে অভিনন্দন!
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ!
আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন।
27/05/2026
৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন ভাইয়ের পক্ষ থেকে কোরবানীর পশুর বর্জ্য অপসারনের ব্যাগ ও বিলিসিন এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন ৪৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ ভাই, সি: যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ভাই ও সহ সভাপতি হাজী মো: ফারুক ভাই।
আমাদের ঢাকা, আমাদের ঐতিহ্য।
কোরবানীর পশুর বর্জ্য অপসারণ ব্যাগ।
কোরবানীর পশুর নাড়ি ভূড়িসহ সকল বর্জ্য ভরে ডাস্টবিন/ নির্ধারিত স্থানে রাখুন।
ঈদ মোবারক ☪️
27/05/2026
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
হে আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের প্রতিটি মুহূর্ত। ৪৪ নং ওয়ার্ডে, দেশ ও দেশের বাইরে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
তারেক আহমেদ জন ( সভাপতি )
৪৪ নং ওয়ার্ড, সূত্রাপুর থানা
ঢাকা মহানগর দক্ষিন বিএনপি।
21/05/2026
জুলাই সনদ বাস্তবায়নে, প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গণসংযোগ ও লিফলেট বিতরনের গণসংযোগে অংশ নেন ৪৪ নং ওয়ার্ড বিএনপি।
২১শে ২০২৬ মে ( বৃহস্পতিবার )
লক্ষীবাজার, সূত্রাপুর ঢাকা।
16/05/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের রওনার উদ্দেশ্যের সময় সুএাপুর থানার ৪৪ নং ওয়ার্ড বিএনপির পক্ষে থেকে শুভেচ্ছা ও অভ্যর্থনা।
উপস্থিত :আমাদের ঢাকা ৬ এর এম পি ও মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতি মন্ত্রী জনাব ইসরাক হোসেন ও ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন ভাই ও সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ ভাই।
১৬ মে ২০২৬ ( শনিবার )
টিকাটুলি মোড়, ঢাকা।
15/05/2026
কর্মসূচি :-
আগামীকাল ১৬/০৫/২০২৬ইং শনিবার
সকাল ৭:০০ ঘটিকায়।
স্থান :-সূত্রাপুর কমিউনিটি সেন্টার তারপর রওনা হবো রাজধানী সুপার মার্কেট এর সামনে পেট্রোল পাম্পের কাছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সুত্রাপুর থানার অধীন ৪৪ নং ওয়ার্ড বি এন পির সকল স্তরের নেতা কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।
30/04/2026
পেশা যার যাই হোক, দিনশেষে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে শ্রমিক। শ্রমিকের রক্ত-ঘামে গড়ে ওঠে সভ্যতা, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
মে দিবসের এই দিনে শপথ হোক শোষণমুক্ত সমাজ গড়ার।
তারেক আহমেদ জন ( সভাপতি )
৪৪ নং ওয়ার্ড বিএনপি, সূত্রাপুর থানা, ঢাকা মহানগর দক্ষিণ।