Jamaat Tejgaon South DCN

Jamaat Tejgaon South DCN

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat Tejgaon South DCN, Political organisation, Farmgate, Dhaka.

02/01/2026

জুলাইয়ের স্লোগান
যে স্লোগান হাসিনাকে প্যাকেট করে ইন্ডিয়াতে নিক্ষেপ করেছিলে

31/12/2025

এমন করে কাউকে বলতে শুনেছেন আগে?

27/12/2025

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা ও পরিচিত মুখ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিসহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, অবৈধ অস্ত্র উদ্ধার করে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে-

মহাসমাবেশ

সভাপতি
ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

তারিখঃ ৩ জানুয়ারি ২০২৬ | শনিবার
সময়ঃ দুপুর ১২:০০ ঘটিকা
স্থানঃ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশ সফল করো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী
www.jamaat-e-islami.org

27/12/2025

Bangladesh Jamaat-e-Islami উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ২০২৬ শনিবার দুপুর ১২:০০ টায় ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনার সবান্ধব স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে দাবী আদায়ে সোচ্চার ভূমিকা পালন সময়ের অনিবার্য দাবি।





27/12/2025

আমাদের জামানার মুয়াজ্জিন

Photos from Jamaat Tejgaon South DCN's post 09/12/2025

গোলটেবিল আলোচনা |
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে তরুণদের প্রত্যাশা
জুলাই আন্দোলন এবং গ্রাফিতি চিত্রকর্মের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে স্বপ্ন ও প্রত্যাশা তরুণরা তুলে ধরেছে, তা যেন আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের ইশতেহারে প্রতিফলিত হয়। এই উদ্দেশ্যে আজ IID, Youth for Policy (YfP) এবং প্রথম আলো যৌথভাবে একটি গোলটেবিল আলোচনা আয়োজন করে। এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
গোলটেবিলে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল তাদের ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন, যেখানে বৈষম্য দূরীকরণ এবং একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার প্রকাশ করা হয়। নতুন বাংলাদেশ নির্মাণে যেন তরুণদের দাবি, ইচ্ছা ও আকাঙ্ক্ষা উপেক্ষিত না হয়- এই লক্ষ্যকে সামনে রেখেই IID এবং Youth for Policy এই আয়োজনটি সম্পন্ন করে।
আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন-
শামা ওবায়েদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বিএনপি;
সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী;
জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন;
আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি;
ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমার বাংলাদেশ পার্টি;
আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য, গণঅধিকার পরিষদ–জিওপি।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজিফা জান্নাত; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মুক্তা বাড়ৈ; চা বাগান সম্প্রদায়ের তরুণ প্রতিনিধি তামান্না সিং বারাইক; আইআইডি-এর প্রধান নির্বাহী সাইদ আহমেদ; ইয়ুথ ফর পলিসি-এর প্রধান সানজিদা রহমান; এবং গ্রাফিতি চিত্রকর্ম ও জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী ছাত্র প্রতিনিধিরা।
তাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আলোচনাকে আরো সমৃদ্ধ করে তোলে। অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা তৈরিতে এই আয়োজনের ইতিবাচক প্রভাব পড়বে।

07/12/2025

১২তারিখ মধুবাগ- গণসমাবেশে যোগ দিন।
সকাল ৯টার গণসমাবেশে- যোগদিন সফল করুন।

Photos from Jamaat Tejgaon South DCN's post 02/12/2025

পোশাকের পরিবর্তনে লাভ হবেনা উপযুক্ত জায়গায় সংস্কার করতে হবে....
সাইফুল আলম খান মিলন

আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে দূর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে প্রত্যয় ব্যাক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন।
তিনি ২ই ডিসেম্বর গ্রীণ সুপার মার্কেটের সামনে (ফার্মগেট) ঢাকা-১২ সংসদীয় আসনের তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরি বাজার মহল্লার আয়োজনে ছাত্র-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদীর সভাপতিত্বে এবং পশ্চিম তেজতুরি বাজার মহল্লার সভাপতি রাফিউদ্দীন (রাফি) এর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- তেজগাঁও দক্ষিণ থানার নায়েবে আমীর এস. এম. মনির আহমাদ, শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল হক, আলী আকবর হোসাইন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, থানা শিবির সভাপতি মেহেদী হাসান, থানা শ্রমিক কল্যাণ সভাপতি আহসান হাবীব।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- হানজালা শাহেদ, শাহাজান সাজু, আকতার হোসেন, সেলিম উদ্দিন, সাইফুর রহমান, মোঃ সালাউদ্দিন, নুর মোহাম্মদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন- দুর্নীতি, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দৃঢ় সংকল্পে অটল থাকতে হবে।
ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হলে প্রয়োজন সাহস, সততা এবং অটুট মনোবল নিয়ে কোনো প্রকার ভয়-ভীতি, প্রলোভন বা চাপের কাছে নত হওয়া যাবে না।
জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে পুলিশের পোশাক পরিবর্তন নয় উপযুক্ত জায়গায় সংস্কার করতে হবে।
তিনি আরো বলেন- মাদক শুধু একজন মানুষকে নয়? একটি পরিবারকে ধ্বংস করে এবং সমাজকে অস্থিরতার দিকে ঠেলে দেয়।
মাদকের বিষ থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
তাই মাদক নির্মূলকে আমরা একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে চাই।
সুযোগ পেলে আমরা কঠোরভাবে মাদক নিয়ন্ত্রণ করবো।

Photos from Jamaat Tejgaon South DCN's post 28/11/2025

কুরআন ও সুন্নাহ-ই পারে আমাদের প্রকৃত মুক্তির পথ দেখাতে...
সাইফুল আলম খান মিলন

২৮শে নভেম্বর আজ রেলওয়ে স্টেশন মসজিদে সালাতুল জুমা আদায় ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা–১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন।

সালাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে সাইফুল আলম খান মিলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

তিনি বলেন- কুরআন ও সুন্নাহ-ই পারে আমাদের জীবনের সঠিক দিশা দেখাতে এবং সমাজকে প্রকৃত মুক্তির পথে এগিয়ে নিতে।
দেশের নৈতিক উন্নয়ন, সামাজিক শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করা ছাড়া কোনো স্থায়ী সমাধান নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদী, নায়েবে আমীর এস এম মনির আহমাদ, থানা শুরা ও কর্মপরিষদ মোঃ আলী আকবর হোসাইন, ডাঃ তৌফিক, জামায়াত নেতা রাফি উদ্দিন রাফি, কাওসার ভুইয়া, মোঃ মহিউদ্দিন ও আবদুল মোমিন সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

তা ছাড়াও উপস্থিত ছিলেন- মসজিদ পরিচালনা পরিষদের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার সন্মানিত মুসল্লি বৃন্দ।

25/11/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা দক্ষিণ এর প্রবীণ রুকন, শ্রম বিভাগের সন্মানিত সভাপতি শ্রদ্ধেয় নাজিম উদ্দিন আজ সকাল ৯.৪৯টায় নোয়াখালীর প্রাইম হাসপাতালে ইন্তেকাল করেছেন,
انا لله وانا اليه راجعون
উনার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন এবং মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও তেজগাঁও থানা দক্ষিণ এর আমীর ইন্জিঃ নোমান আহমদী।

শোক বাণীতে তারা বলেন- নাজিম উদ্দিন মৃত্যুর আগ মহুর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের নিবেদিত একজন দায়িত্বশীল ছিলেন, আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মহান আল্লাহ তা'য়ালা তার জীবনের সকল ভুলত্রুটি মাফ করে জান্নাত বাসী করুণ এবং পরিবারের বাকি সদস্যদের সবরে জামিল দান করুন আমিন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়ে রেখে গেছেন।

Photos from Jamaat Tejgaon South DCN's post 21/11/2025

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতের বিকল্প নাই...
সাইফুল আলম খান মিলন

২১শে নভেম্বর বাদ মাগরিব পূর্ব তেজতুরী বাজার মহল্লার উদ্দেগে ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলনের সমর্থনে বাড়ী ও দোকান মালিকদের নিয়ে মতবিনিময় সভা মহল্লা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল্লা আল হাসানের সার্বিক তত্বাবধানে, থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলী আকবর হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, “দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়া জামায়াতের অন্যতম অঙ্গীকার।
বাংলাদেশ আজ ৫৩ বছর অতিক্রম করেছে ঠিকই কিন্তু জাতীয় জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সমাজের সর্বস্তরে হাহাকার বিরাজ করছে, দুর্নীতি পৌঁছে গেছে সর্বোচ্চ পর্যায়ে।
দেশের প্রতিটি সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন?
আর আমাদের এখনই সময় সেই সমাধানের পথে এগিয়ে যাওয়ার।
এছাড়াও তিনি উক্ত মহল্লার গ্যাস সংকট এবং বাড়ির মালিকদের রেজিস্ট্রিকৃত সমিতি হলে স্বাস্থ্য খাতে সহায়তার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য, তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদী। তেজগাঁও থানা দক্ষিণের নায়েবে আমীর এস এম মনির আহমাদ, থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল হক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আবু সায়েম, ডাঃ তৌফিক, মহল্লা কমিটির সহসভাপতি আব্দুল হালিম, পূর্ব তেজতরি বাজার শাখা জামায়াতের সেক্রেটারি আবদুর রাজ্জাক, বায়তুল সেক্রেটারি, খায়রুল ইসলাম শিশির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বাড়ী ও দোকান মালিকদের পক্ষে বক্তব্য রাখেন- মোহাম্মদ ইউসুফ, আব্দুল বারেক, মজিবুর রহমান।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Farmgate
Dhaka