04/06/2026
❗Emergency AB- blood needed for a patients' heart surgery❗
Quantity : 4 bags
Time: Within tomorrow
Location: Ship International Hospital, Turag, Uttara, Dhaka
Contact number: 01897696509
Memers for resilience; standing with Bangladesh
04/06/2026
❗Emergency AB- blood needed for a patients' heart surgery❗
Quantity : 4 bags
Time: Within tomorrow
Location: Ship International Hospital, Turag, Uttara, Dhaka
Contact number: 01897696509
03/06/2026
আসসালামু আলাইকুম।
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ভাই তৌফিক আহমেদ, যিনি চীনে উচ্চশিক্ষার জন্য অধ্যয়নরত ছিলেন, তিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বর্তমানে তার মরদেহ চীন থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হচ্ছে, যাতে তার পরিবার শেষবারের মতো তাকে দেখতে পারে এবং যথাযথভাবে দাফন-কাফনের ব্যবস্থা করতে পারে।
এই কঠিন সময়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ, সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার ছোট্ট একটি সহযোগিতাও তার পরিবারের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।
⚠️ অনুদান পাঠানোর আগে অনুগ্রহ করে পোস্টারে উল্লেখিত Contact Person-এর সাথে যোগাযোগ করে তথ্য যাচাই করে নিন। নিশ্চিত হওয়ার পরেই অর্থ প্রেরণ করুন।
যদি আর্থিকভাবে সাহায্য করতে না পারেন, তাহলে অন্তত এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন, যাতে আরও মানুষ এগিয়ে আসতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের ভাই তৌফিক আহমেদকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
অনুদানের তথ্য পোস্টারে সংযুক্ত রয়েছে।
আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
🤲 প্রতিটি সহযোগিতাই মূল্যবান।
©Md Ramim Morol
03/06/2026
❗Urgent: O+ Blood Needed (Delivery Case)❗
Quantity: 1 bag
Time: Within 4 pm today
Location: Uttara Crescent Hospital, Sector 3, Dhaka
Contact: 01766822830
02/06/2026
Update: He passed away today
একটি মানবিক সাহায্যের আবেদন।
সোহেল রানা, বয়স ৩৪, বিবাহিত, তার ৪-৫ বছরের ছোট বাচ্চা আছে। চিকিৎসা প্রতিবেদনে দেখা গেছে, তাঁর কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে নিয়মিত ডায়ালাইসিসের প্রয়োজন হবে। পাশাপাশি হৃদযন্ত্র ও ফুসফুস-সংক্রান্ত জটিলতাও দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘমেয়াদে কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) প্রয়োজন হতে পারে।
একজন তরুণ মানুষ, যার সামনে এখনও অনেক পথ বাকি ছিল, আজ চিকিৎসার ভারী ব্যয়ের সঙ্গে লড়ছেন। পরিবারের পক্ষে এই খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আপনার সামান্য সহযোগিতাও সোহেল রানার চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে। সাহায্য করতে না পারলেও পোস্টটি শেয়ার করে তাঁর খবর আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
সাহায্যের উপায়:
বিকাশ: 01990896153 (জোবায়ের, উনার ভাগ্নে)
বিস্তারিত মেডিকেল রিপোর্টের PDF কমেন্টে দেওয়া আছে।
31/05/2026
মানবিক আবেদন ‼️
সিদরাতুল মাওয়া বাবা-মা এর একমাত্র মেয়ে, পড়ালেখায় খুব ভালো ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরীক্ষায় আজ সে প্রতি নিয়ত হাসপাতালে দৌঁড়াচ্ছে মাত্র ১০ বছর বয়সে। তার রক্তের জটিলতার কারণে বোন ম্যারো ফেইলিওর (Bone Marrow Failure) হয়। প্রতিবার হাসপাতালে গেলেই ১৫/২০ হাজার টাকা খরচ হচ্ছে। তাই পরিবারের সকলে আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। যে যা পারেন প্লিজ সাহায্য করেন
সাহায্যের জন্য
বিকাশ: 01312011763 (personal)
নগদ: 01675367919
Please share the post as much as possible 🙏🏻
From Nafisa Hasan
26/05/2026
Update: Blood managed
🚨জরুরী ভিত্তিতে 'ও' পজেটিভ রক্ত লাগবে
রক্তের গ্রুপ: O+
রক্তের পরিমান: ১ ব্যাগ
রক্তদানের তারিখ: ২৬/০৫/২৬
রক্তদানের স্থান: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
মোবাইল নাম্বার: 01959692926
22/05/2026
❗Urgently need A-negative platelets for a blood cancer patient❗
Quantity: 1 bag
Time: Within today
Location: Marks Medical College & Hospital, A/3 Main Road, Mirpur-14, Dhaka-1206
Contact number : 01854079901
19/05/2026
রোগীর সমস্যা: পায়ের অপারেশন
পরিমাণ : এক ব্যাগ
গ্রপ: O+ Positive
ঠিকানা: BDM hospital, Mohammadpur
5/17, Block-B, 7-2 Humayun Rd, Dhaka 1207
সময়: আজকের মধ্যে লাগবে
কন্টাক্ট নাম্বার: 01624461395
15/05/2026
❗Emergency❗
Group: O- Negative Blood
Time: Evening today
Location: Bangladesh Specialized Hospital, 21, Mirpur Rd, Dhaka 1207
Contact: 01721542885
14/05/2026
মানবিক আবেদন ‼️
তিন সন্তানের বাবা সাজ্জাদ আজ জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন। সাজ্জাদ ভাইয়া একজন দুবাই প্রবাসী ছিলেন এবং একটি স্বচ্ছল পরিবার থেকে উঠে আসা মানুষ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দুবাইয়ে থাকা অবস্থায় তাঁর কিডনি রোগ ধরা পড়ে। তখন পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে তাঁকে ৮ বার ডায়ালাইসিস নিতে হয় এবং টানা ১৪ দিন ICU-তে ভর্তি থাকতে হয়। এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ধাক্কার মুখে পড়ে।
পরবর্তীতে দেশে ফিরে আসার পর চিকিৎসকেরা দ্রুত ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন। এরপর চট্টগ্রামের ইসলামী ব্যাংক হাসপাতালে তাঁর নিয়মিত ডায়ালাইসিস শুরু হয়। দীর্ঘ এই সময়ে তাঁকে প্রায় ৭–৮ বার ICU ও HDU-তে ভর্তি হতে হয়েছে। প্রায় দেড় বছরেরও বেশি সময় নিয়মিত ডায়ালাইসিস চলার পর ঈদুল ফিতরের পর তাঁর Hepatitis C পজিটিভ ধরা পড়ে। ফলে সীমিত মেশিনের কারণে ইসলামী ব্যাংক হাসপাতালে আর তাঁর ডায়ালাইসিস চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
এরপর বাধ্য হয়ে তাঁকে ন্যাশনাল হাসপাতাল, চট্টগ্রামে ডায়ালাইসিস শুরু করতে হয়, যেখানে চিকিৎসার খরচ অনেক বেশি। বর্তমানে পরিবারের পক্ষে নিয়মিত এই ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অথচ ডায়ালাইসিস বন্ধ বা অনিয়মিত হলে তাঁর ফুসফুসে পানি জমে যায়, যা তাঁর জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সাজ্জাদ ভাইয়ার ছোট ছোট ৩টি সন্তান রয়েছে। তাঁর বাবা নেই, বড় কোনো ভাইও নেই। এমন কঠিন সময়ে পরিবারের একার পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।
এই কঠিন সময়ে আপনাদের সবার আন্তরিক দোয়া এবং সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসা চালিয়ে যেতে অনেক বড় সহায়তা হতে পারে। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।
সাহায্যের জন্য:
Bkash - 01312011763 (personal)
Bkash and Nagad - 01860295374 (personal)
Bank details -
SHAMIM AKTER
09334004458 (Sazzad vai's Wife)
Karnaphuli Branch