ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং বই

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং বই

Share

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর সকল টেকনোলজির বই বিক্রয় করা হয়... ডিপ্লোমা - ইন-ইঞ্জিনিয়ারিং এর সকল টেকনোলজির বই বিক্রয় করা হয়.

08/07/2022
11/06/2022

প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি......

এই অবিশ্বাস্য! এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের রেডিও স্টেশনগুলিকে উপস্থাপন করে। বিন্দুগুলির যে কোনও একটিতে ক্লিক করুন এবং আপনি তত্ক্ষণাত খুব ভাল অভ্যর্থনা সহ সেই স্টেশনটি শুনতে পাবেন। আপনারা যারা বহুভাষিক তিনি অবশ্যই এটি উপভোগ করবেন।
👉 লিঙ্কটি ক্লিক করুন: http://radio.garden

কালেক্টেড

16/02/2022

♦️♦️বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন বর্ষপূর্তি:

১) ২৫ বছর পূর্তিকে বলা হয়-- রজত জয়ন্তী।
২)৫০ বছর পূর্তিকে বলা হয় -- সুবর্ণ জয়ন্তী।
৩) ৬০ বছর পূর্তিকে বলা হয় -- হীরক জয়ন্তী।
৪) ৬৫ বছর পূর্তিকে বলা হয় -- নীলা জয়ন্তী।
৫) ৭৫ বছর পূর্তিকে বলা হয় -- প্লাটিনাম জয়ন্তী।
৬)১০০ বছর পূর্তিকে বলা হয় -- শতবর্ষ জয়ন্তী।
৭)১৫০ বছর পূর্তিকে বলা হয় -- সাধশর্ত জয়ন্তী।
৮)২০০ বছর পূর্তিকে বলা হয় -- দ্বি-শতবর্ষ জয়ন্তী।
৯) ১০০০ বছর পূর্তিকে বলা হয় -- সহস্রাব্দ জয়ন্তী।

22/03/2021

😄😄😄😄

17/01/2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা , যার দান করা ৬০০ একর জমির উপর দা‌ড়িয়ে আ‌ছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় , ঢাকা মেডিকেল , বুয়েট সেই নবাব স্যার সলিমুল্লাহর আজ মৃত্যুবার্ষিকী।

***জীবনী :

নবাব সুলিমুল্লাহর জন্ম ১৮৭১ সালের ৭ ই জুন। তাঁর বাবা ছিলেন নওয়াব স্যার খাজা আহসানউল্লা (১৮৪৬-১৯০১) এবং দাদা ছিলেন নওয়াব স্যার খাজা আবদুল গণি (১৮১৩-৯৬)। এই দুজনই ঊনবিংশ শতকের বাংলাদেশের সমাজ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নিঃসন্দেহে পরিবারটি ছিল অভিজাত ও ধনাঢ্য। কিন্তু অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করতেন। তিনি আকাতরে দান-খয়রাত করে গেছেন।

স্যার সলিমুল্লাহর বাবা আহসানউল্লা ১৯০১ সালের ৭ ডিসেম্বর সাড়ে ৩ লাখ টাকা খরচ করে ঢাকায় তথা বাংলাদেশে প্রথমবারের মতো #বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছিলেন, প্রথম বিজলি বাতির আলো জ্বলেছিল #আহসান_মঞ্জিলে।

(১)নবাব সলিমূল্লাহ সেই যিনি সর্বপ্রথম পানীয় জল এবং টেলিফোন ব্যবস্থা চালুর মাধ্যমে আধুনিক ঢাকার জন্ম দেন।

(২)ঢাকার ইঞ্জিনিয়ারিং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯০২ সালে তিনি ১লাখ ২০হাজার টাকা দান করেছিলেন। সেই টাকায় এবং তাঁর দান করা জমিতে স্থাপিত হয়েছিল আহসানউল্লা স্কুল অব ইঞ্জিনিয়ারিং, ১৯২২ সালে যা আহসানউল্লা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১৯৬০ সালে আহসানউল্লা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে উন্নীত হয়। সেটিই এখনকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(BUET)।

(৩) নবাব সলিমূল্লাহ যিনি ১৯০৩ সালে বড় লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে তার নিকট পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন।শেষ পর্যন্ত ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠনের বিষয়ে ইংরেজরা মত দেয়।

(৪)নবাব সলিমূল্লাহ যিনি ১৯১১ সালের ২৯ আগস্ট ঢাকার কার্জন হলে ল্যান্সলট হেয়ারের বিদায় এবং চার্লস বেইলির যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াব আলী চৌধুরীকে নিয়ে পৃথক দুটি মানপত্র নিয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

(৫) (DU) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি জমিই শুধু দান করেননি, প্রধান অর্থদানকারীও ছিলেন। এতে তাঁর অর্থভাণ্ডারে ঘাটতি দেখা দিয়েছিল। শেষে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হয়েছিল। জমিদারি চলে গিয়েছিল কোর্ট অব ওয়ার্ডসে।

(৬) নবাব সলিমূল্লাহ যিনি ১৯০৬ সালে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং ধর্ম রক্ষায় প্রায় ছয় মাসের প্রচেষ্টায় পাক-ভারত উপমহাদেশে ‘অল ইন্ডিয়া মুসলিম লীগ’ গঠন করেন।

(৭) নবাব সলিমূল্লাহ যার আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার কর্তৃক শিক্ষা বিভাগে মুসলমানদের জন্য সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টরের পদ সৃষ্টি করেন।

(৭) নবাব সলিমূল্লাহ যিনি বর্ণবাদী-ব্রাহ্
মণ্যবাদী চক্রান্তে ব্রিটিশ সামাজ্যবাদে শত বছরের অধিক চাষাভূষা, কচোয়ান-দাঁরোয়ান ও গোলাম বানিয়ে রাখা মুসলিমদের কথা ভেবে প্রথম জেগে উঠেন তারপর মুসলিমদের সংগঠিত করার কাজ শুরু করেন।

(৮)নবাব সলিমূল্লাহ, যিনি সুদূর তুরস্কের ভূমিকম্পে মানুষের কষ্টের কথা শুনে সাহায্যের জন্য টাকা-পয়সা পাঠিয়েছিলেন।

(৯)নবাব সলিমূল্লাহ, যিনি মানুষকে তার সকল সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে ঋণী হয়েছিলেন। সোনালী ব্যাংক সদরঘাট শাখায় এখনও তার বন্ধক রাখা সিন্ধুক “দরিয়ায়ে নূর” রক্ষিত আছে।

আমরা ক'জন জানি এই মহান ব্যক্তির কথা? তার অসামান্য কীর্তির কথা?
এই বুয়েট না থাকলে কারা বিশ্বমানের ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ করে দিত?
আজ যত-শত আবর্জনার মাঝেও আমাদের জ্ঞানের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে যেখানে, সেখানে এই মহান ব্যক্তিদের একটু জায়গা কোথায়!!

রহস্যজনক মৃত্যুঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে তৎকালীন উচ্চবর্ণের হিন্দু সমাজ এবং লাটের সাথে তার বাদানুবাদ হয়।
কথিত আছে যে, বড়লাট রাজি ছিলেন না ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। এই নিয়ে নবাবের সাথে বড় লাটের তীব্র বিতর্ক হয়। এসমসাময়িক সময়েই তার মৃত্যু হয় কলকাতায়। পরে প্রচার করা হয় যে হৃদরোগে তিনি মারা গেছেন।

সেদিনই কলকাতায় অনুষ্ঠিত তাঁর জানাজায় বিপুল জনসমাগম হয়েছিল। পরদিন লাশ ঢাকায় আনা হয় এবং কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকার বেগমবাজারে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আজ ১৬ জানুয়ারী নবাবের মৃত্যুবার্ষিকী। উনার আত্মার মাগফিরাত কামনা করছি , আল্লাহ্‌ উনাকে জান্নাত দান করুন (আমিন)।

-কালেক্টেড

15/01/2021



Assistant Junior Engineer-পদের পরীক্ষা পল্লীবিদ্যুতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। প্রথমদিন প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন বিকালেই রেজাল্ট পেয়ে যাবেন। পরের দিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ১-২দিনের মধ্যেই ভাইভা অনুষ্ঠিত হবে। ভাইভা পরীক্ষার ২-৩দিনের মধ্যেই চুড়ান্ত নিয়োগ দিয়ে দেয়া হবে।

প্রিলি পরীক্ষার প্যাটার্নঃ

MCQ- 50
Time- 1hour
Non: Bangla-5, English-5, GK-10, Science-5
Dept: 25-30 Marks (Power Sector & BREB সহ)

ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। নন ডিপার্টমেন্ট কি কি টপিক থেকে প্রশ্ন আসে। ডিপার্টমেন্ট বেসিক থিউরি ও ছোট ম্যাথ আসে।

03/01/2021

৪৪ টি প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ

১। ৪৩ তম (সাধারণ) বিসিএসঃ
পদসংখ্যাঃ ১,৮১৪ টি ।
আবেদন ফিঃ ৭০০ টাকা।
আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২১ ।
অনলাইন আবেদনঃ http://bpsc.teletalk.com.bd
২। সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
পদঃ সহকারী প্রোগ্রামার (২০১৯ ভিত্তিক)।
পদ সংখ্যাঃ ৭৬ টা।
আবেদনের শেষ তারিখঃ ১৪/০১/২০২১।
আবেদন লিংকঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
৩। NRB Global Bank.
পদের নামঃ Probationary Officers.
আবেদনের সময়সীমাঃ 10-01-2021.
অনলাইন আবেদনঃ https://www.nrbglobalbank.com/career
৪। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডঃ
পদের নামঃ প্রবেশনারি অফিসার।
আবেদনের সময়সীমাঃ ১০ -০১-২০২১ ।
অনলাইন আবেদনঃ https://www.siblbd.com/career
৫। ইউনিয়ন ব্যাংকঃ
পদের নামঃ প্রবেশনারি অফিসার।
আবেদনের সময়সীমাঃ ২১-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://erecruitment.unionbank.com.bd/
৬। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডঃ
পদসমূহঃ ২৭ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২১-০১-২০২১।
অনলাইন আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd
৭। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরঃ
পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১৪০ টি ।
আবেদনের সময়সীমাঃ ৩০-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://ddmr.teletalk.com.bd
৮। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলঃ
পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩০-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://barc.teletalk.com.bd
৯। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, সিলেটঃ
পদসমূহঃ ৯ ক্যাটাগরিতে ৭১টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৮-০১-২০২১ ।
অনলাইন আবেদনঃ http://syltax.teletalk.com.bd
১০। পুলিশ সুপারের কার্যালয়, নরসিংদীঃ
পদসমূহঃ ২ ক্যাটাগরিতে ৩টি পদ।
আবেদন ফিঃ ১০০ টাকা।
আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২১।
১১। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলঃ
পদসমূহঃ ৮ ক্যাটাগরির পদ ।
আবেদনের সময়সীমাঃ৩০-০১-২০২১ ।
অনলাইন আবেদনঃ http://barc.teletalk.com.bd
১২। জেলা প্রশাসকের কার্যালয়, পাবনাঃ
পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক- ২৮টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৫-০১-২০২১ ।
১৩। বিকেএসপিঃ
পদসমূহঃ ১৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৪-০১-২০২১ ।
১৪। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ২১ -০১-২০২১।
১৫। জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জঃ
পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক- ৫টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২০-০১-২০২১ ।
১৬। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (প্রকল্প):
পদসংখ্যাঃ ১ ক্যাটাগরির ৬৪ টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২০-০১-২০২১ ।
১৭। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমী।
পদসমমুহঃ ৮ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৯-০১-২০২১ ।
অনলাইন আবেদনঃ http://bcsaa.teletalk.com.bd
১৮। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরঃ
পদসমূহঃ ৭ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৭-০১-২০২১ ।
অনলাইন আবেদনঃ http://dme.teletalk.com.bd
১৯। স্থাপত্য অধিদপ্তরঃ
পদসমূহঃ ১২ ক্যাটাগরির পদ।
নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১৪-০১-২০২১।
২০। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনঃ
পদসংখ্যাঃ ৬ ক্যাটাগরিতে ৩৯টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৪-০১-২০২১ ।
অনলাইন আবেদনঃ http://bcic.teletalk.com.bd
২১। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।
পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৪ -০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://sparrso.teletalk.com.bd/home.php
২২। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টঃ
পদের নাম ও পদসংখ্যাঃ প্রোগ্রামার -১টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৩ -০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://pmeat.teletalk.com.bd/
২৩। জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়াঃ
পদসমূহঃ ৪ ক্যাটাগরির ১৬টি পদ।
নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১২-০১-২০২১।
২৪। বাংলাদেশ নৌবাহিনীঃ
পদের নামঃ ২০২১ বি অফিসার ব্যাচ (১ম গ্রুপ)।
আবেদনের সময়সীমাঃ ১১-০১-২০২১।
অনলাইন আবেদনঃ https://www.joinnavy.mil.bd/
২৫। তথ্য মন্ত্রণালয়, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটঃ
পদসমূহঃ বিভিন্ন পদ।
আবেদনের সময়সীমাঃ ১১-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://nimc.teletalk.com.bd/home.php
২৬। জেলা প্রশাসকের কার্যালয়, যশোরঃ
পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক- ৬ টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১০-০১-২০২১।
২৭। বিএসটিআইঃ
পদসমূহঃ ০৯ ক্যাটাগরির ৩৬টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০৯-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://bsti.teletalk.com.bd
২৮। চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষঃ
পদসমুহঃ ৭ ক্যাটাগরির পদ।
নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ০৯-০১-২০২১।
২৯। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডঃ
পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৮-০১-২০২১।
৩০। পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের নিয়োগ বিজ্ঞপ্তিঃ
পদসংখ্যাঃ কম/বেশি ৮৩ টি।
পদের নামঃ সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/ইআরসি/এসএন্ডপি)।
আবেদনের সময়সীমাঃ ০৭-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://brebhr.teletalk.com.bd
৩১। বাংলাদেশ ব্যাংকঃ
পদের নাম ও পদসংখ্যাঃ Assistant Director (Engineer-Civil) -19 টি পদ।
আবেদনের সময়সীমাঃ 07.01.2021।
অনলাইন আবেদনঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
৩২। ডাক অধিদপ্তরঃ
পদের নাম ও পদসংখ্যাঃ উপ সহকারী প্রকৌশলী (সিভিল)- ১০টি পদ।
নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ০৭-০১-২০২১।
৩৩। প্রতিরক্ষা মন্ত্রণালয়ঃ
পদসমুহঃ ৬ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৪-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://mod.teletalk.com.bd
৩৪। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির পদ (অভিজ্ঞতা আবশ্যক)।
আবেদনের সময়সীমাঃ ০৩-০১-২০২১।
অনলাইন আবেদনঃ http://npcbl.teletalk.com.bd
৩৫। বাংলাদেশ বিমান বাহিনীঃ
পদের নামঃ অফিসার ক্যাডেট।
আবেদনের সময়সীমাঃ ০৮-০৩-২০২১।
অনলাইন আবেদনঃ https://joinairforce.baf.mil.bd
৩৬। বাংলাদেশ সেনাবাহিনীঃ
পদের নামঃ ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স।
আবেদনের সময়সীমাঃ ০৯-০১-২০২১।
অনলাইন আবেদনঃ https://joinbangladesharmy.army.mil.bd
৩৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ অধিদপ্তর।
পদ সংখ্যাঃ
১) সহকারী পরিচালক ১০২ টা।
২) ফিল্ড অফিসার ৭৯ টা।
৩) জুনিয়র ফিল্ড অফিসার ৬৪ টা সহ বিভিন্ন পদ।
মোট পদ সংখ্যাঃ ৯৯০ টা।
আবেদন শুরুঃ ১০/০১/২০২১।
আবেদন শেষঃ ২৩/০১/২০২১।
আবেদন লিংকঃ
http://cnp.teletalk.com.bd/
৩৮) বাংলাদেশ কপিরাইট অফিস।
পদ সমূহঃ ইনডেকসার ও কম্পিউটার অপারেটর।
আবেদনের শেষ তারিখঃ ৩১/০১/২০২১ ।
আবেদন ফীঃ ১১২ টাকা।
আবেদন লিংকঃ
http://bco.teletalk.com.bd
৩৯) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
পদ সমূহঃ বিভিন্ন পদ।
আবেদন শুরুঃ ০৫/০১/২০২১।
আবেদন শেষঃ ২৬/০১/২০২১।
আবেদন লিংকঃ http://brebr.teletalk.com.bd
৪০) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া।
পদের নামঃ সহকারী পরিচালক সহ বিভিন্ন পদ।
পদ সংখ্যাঃ ১১টি।
আবেদন ফিঃ ২০০/- ও ১০০/- টাকা।আবেদনের শেষ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২১।
আবেদন করতে হবে নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে।
৪১) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
পদ সমূহঃ ড্রাইভার ও ট্রাক ড্রাইভার।
আবেদন শুরুঃ ০৩/০১/২০২১।
আবেদন শেষঃ ২৪/০১/২০২১।
আবেদন লিংকঃ
http://badc.teletalk.com.bd/
৪২) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট।
পদঃ বৈজ্ঞানিক কর্মকর্তা।
পদ সংখ্যাঃ ১৫ টি।
আবেদন শুরুঃ ৩১/১২/২০২০।
আবেদনের শেষ তারিখঃ ৩১/০১/২০২১।
আবেদন ফিঃ ১১২ টাকা।
আবেদন লিংকঃ
http://bina.teletalk.com.bd/
৪৩) সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর।
পদের নামঃ ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদ।
পদ সংখ্যাঃ ৪৩টি।
আবেদন শুরুঃ ৫ জানুয়ারি ২০২১.
আবেদনের লিংকঃ http://dgms.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখঃ ২৫ জানুয়ারি ২০২১।
৪৪) বাংলাদেশ পুলিশ (সিআইডি)।
পদঃ অফিস সহায়ক।
আবেদন শেষ তারিখঃ ২৩/০১/২০২১।

BPSC Bangladesh Public Service Commission

29/12/2020

#নিয়োগ_বিজ্ঞপ্তিঃ
#বাংলাদেশ_ডাটা_সেন্টার_কোম্পানি_লিমিটেড

পদের নামঃ
১। উপ-সহকারী প্রকৌশলী (এসি পাওয়ার)- ৪ জন
২। উপ-সহকারী প্রকৌশলী (ডিসি পাওয়ার)- ৩ জন
৩। উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)- ৩ জন
৪। উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রনিক্স)- ২ জন
৫। উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)- ৪ জন
৬। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)- ১ জন
৭। উপ-সহকারী প্রকৌশলী (ট্রান্সমিশন)- ৩ জন
৮। উপ-সহকারী প্রকৌশলী (নেটওয়ার্ক)- ৩ জন

শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা
নূন্যতম সিজিপিএঃ ৩.০০
অভিজ্ঞতাঃ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে নূন্যতম ৩ বছর
বেতনঃ ৩০,০০০-৬৩,৯৮৫ স্কেলে সর্বমোট ৫০,৮০০ টাকা
আবেদন ফিঃ ১০০০ টাকা
আবেদনের শেষ তারিখঃ ২১/০১/২০২১ইং, বিকাল ৫:০০টা

আবেদনের লিংকঃ

erecruitment.bcc.gov.bd

25/12/2020



সামনে পিজিসিবি পরীক্ষার জন্য নিচের ফাঁকা প্রশ্নগুলোর সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। ভুল হলে সঠিকটা দিয়ে সাহায্য করবেন(সোর্স সহ)

১.রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কত সালে অপারেশনে যাবে?
উত্তর ঃ প্রথম ইউনিট ২০২৩ সালে
২য় ইউনিট ২০২৪

২.মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কবে অপারেশন যাবে?
উত্তর ঃ

৩.পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে?
উত্তর ঃ ১৩২০

৪.বর্তমানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
উত্তর ঃ ৬৬০MW

৫. রামপাল বিদ্যুৎ কেন্দ্র কত সালে উৎপাদন যাবে?
উত্তর ঃ 16 dec 2021

৬. পিজিসিবির বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর ঃ ড. আহমদ কায়কাউস

৭.পিজিসিবির মহাপরিচালক কে?
উত্তর ঃ গোলাম কিবরিয়া

৮. বাংলাদেশের মোট বিদ্যুৎ কেন্দ্র সংখ্যা কত?
উত্তর ঃ ১৪০

৯. বর্তমান সিস্টেম লস কত?
উত্তর ঃ ৮.৭৩ %

১০. সার্কিট ব্রেকার কত ভাবে বর্তনীকে বিচ্ছিন্ন করতে পারে?
উত্তর ঃ ২ ভাবে,, ম্যানুয়ালি ও অটোমেটিক্যালি ( সম্ভাব্য)

১১. ডিসট্রিবিউশন লাইনে ভোল্টেজ কম বেশি হওয়ার কারণ কি?
উত্তর ঃ অল্টারনেটরের সিনক্রোনাস ইম্পিডেন্স, ট্রান্সফর্মার ইম্পিডেন্স,, ফিডার লাইন,, ডিস্টিবিউটর,, ক্যাপাসিটিভ লোড বৃদ্ধি,,

১২.বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে এসি কে ডিসি এবং ডিসি কে এসি করে?
উত্তর ঃ ভেড়ামারা ব্যাক টু ব্যাক সাবস্টেশন

১৩.বাংলাদেশের গ্রিডে ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায়?
উত্তর ঃ 16000 mw

১৪. চার্জ হীন পরিবাহীর বিভব কত?
উত্তর ঃ ০ (শূন্য)

১৫. দূর-দূরান্তে বিদ্যুৎ প্রেরণের এর জন্য কি ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়?
উত্তর ঃ পাওয়ার ট্রান্সফরমার (হাই ভোল্টেজ ট্রান্সফরমারগুলোকে পাওয়ার ট্রান্সফরমার বলে)

১৬. কোন পাওয়ার প্লান্ট কে ক্যাপটিভ পাওয়ার প্লান্ট বলা হয়?
উত্তর ঃ

১৭.বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর ঃ ৪৩

১৮. দেশের শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কতটি?
উত্তর ঃ 461 ( BREB Website: 29 sept-2020)

১৯.দেশের প্রথম বজ্র মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে এবং কত মেগাওয়াট?
উত্তর ঃ জলকুড়ি নারায়ণগঞ্জ ৩মেগা

২০.রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহ করবে কোন কোম্পানি ?
উত্তর ঃ

(২১).জাতীয় গ্রীডে নবায়নযোগ্য energy যুক্ত হয় কবে?
উত্তর ঃ

(২২).নবায়নযোগ্য শক্তি থেকে কত MW বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে?
উত্তর ঃ

(২৩). শীতকালে বিদ্যুৎ উৎপাদনের চাহিদা কত MW এবং কত % ?
উত্তর ঃ

(২৪).Bangladsh এ প্রথম hybrid power plant কোনটি?
উত্তর ঃ Sonagazi 50 MW Solar Power Plant,(Sonagazi, Feni)

(২৫).সৌর বিদ্যুৎ জাতীয় গ্রডে যুক্ত হয় কবে?
উত্তর ঃ

(২৬).Bangladesh এর সর্ববৃহৎ power hub and power plant কোনটি?
উত্তর ঃ আশুগঞ্জ

16/12/2020

সমগ্র পাওয়ার সেক্টর নিয়ে ১০০টি প্রশ্নোত্তরঃ

1. মোট উৎপাদন ক্ষমতাঃ ২২,৭৮৭মেগাওয়াট
2. দৈনিক মোট উৎপাদনঃ ১০,০০০-১২,০০০মেগাওয়াট
3. এযাবত সর্বোচ্চ উৎপাদিত হয়েছেঃ ১২,৮৯৩মেগাওয়াট
4. মোট পাওয়ার প্ল্যান্টঃ ১৩৭টি
5. মোট ডিস্ট্রিবিউশন লসঃ ৯.৩৫%
6. মোট ট্রান্সমিশন লস: ২.৮৫%
7. সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টঃ আশুগঞ্জ
8. বড়পুকুরিয়া কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটিঃ ৫২৫ মেগাওয়াট
9. রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কোনটিঃ ইউরেনিয়াম-২৩৫
10. রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সাপ্লাইয়ারঃ রাশিয়া
11. একবার জ্বালানি দিয়ে কত বছর চলবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রঃ ৬০ বছর
12. ২য় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় হবেঃ হিজলা, বরিশাল
13. CCPP কি?- কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট
14. সবচেয়ে কম খরচে কোন জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ঃ প্রাকৃতিক গ্যাস, ২.৮টাকা
15. ভারত থেকে কি পরিমাণ বিদ্যুৎ নিয়ে আসা হয়ঃ ১১৬০মেগাওয়াট
16. শীতকালে দেশের বিদ্যুৎ চাহিদা কতঃ মোট চাহিদার ৫০-৬০%
17. কোন অঞ্চলে সবচেয়ে বেশী বিদ্যুৎ উৎপাদন হয়ঃ সিলেট
18. কোন অঞ্চলে সবচেয়ে কম বিদ্যুৎ উৎপাদন হয়ঃ রংপুর
19. কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কোন গ্রেডের কয়লা ব্যবহার করা হয়ঃ বিটুমিনাস/সাব-বিটুমিনাস
20. ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান কয়টিঃ ৬টি
21. আরইবি আর পিবিএস কি একঃ না
22. পিবিএস কয়টিঃ ৮০ টি
23. HSD কীঃ HIGH SPEED DIESEL
24. HFO কী: HEAVY FUEL OIL
25. সবচেয়ে বেশী পাওয়ার জেনারেট করা হয় কোন জ্বালানি দিয়ে? –প্রাকৃতিক গ্যাস(৬৩%)
26. বাংলাদেশ শতভাগ বিদ্যুৎয়িত হবেঃ ২০২১ সালে
27. মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনঃ ৫১০ কিলোওয়াট আওয়ার
28. জলবিদ্যুৎ কেন্দ্র ও ক্ষমতাঃ ১টি ২৩০মেগাওয়াট
29. ৪০০ লেভি লাইন কয়টিঃ ৬টি
30. ৭৬৫ কেভি লাইন কোথায় হচ্ছেঃ ভুলতা
31. রামপাল কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটিঃ১৩২০ মেগাওয়াট
32. মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটিঃ ১২০০ মেগাওয়াট
33. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটিঃ ১৩২০ মেগাওয়াট
34. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটিঃ ২*১২০০= ২৪০০ মেগাওয়াট
35. প্রথম ইউনিট উৎপাদনে যাবেঃ ২০২৩ সাল
36. দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবেঃ ২০২৪ সাল
37. ২০২১ সালের মধ্যে বায়ুকল থেকে উৎপাদিত বিদ্যুতের লক্ষ্যমাত্রাঃ ১৩৭০মেগাওয়াট
38. রিনিউয়েবল সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদনঃ ৬২৮মেগাওয়াট
39. রিনিউয়েবল সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রাঃ মোট ক্ষমতার ১০%
40. কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ উৎপাদনঃ ১৮৯০মেগাওয়াট
41. বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীঃ ৯৬%
42. মোট ট্রান্সমিশন লাইনঃ ১২,১১৯ সার্কিট কিমি
43. বিতরণ লাইনঃ ৫লক্ষ ৬০ হাজার কিমি
44. গ্রাহক সংখ্যাঃ ৩ কোটি ৬৪ লক্ষ
45. বাংলাদেশের বিদ্যুতের ফ্রিকুয়েন্সীঃ ৫০হার্জ
46. পিক লোড পাওয়ার প্ল্যান্ট কীঃ পিক টাইমে বিদ্যুতের চাহিদা পূরণের জন্যে যেসকল প্ল্যান্ট চালানো হয়।
47. অফ পিক ও অন পিক বিদ্যুৎ চাহিদা কতঃ 7000/11000MW
48. দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎকেন্দ্র কোথায়ঃ জল্কুড়ি, নাঃগঞ্জ(৩ মেগাওয়াট)
49. ১ম HVDC সাবস্টেশনঃ ভেড়ামারা, কুষ্টিয়া
50. ২য় HVDC সাবস্টেশনঃ দেবপুর, কুমিল্লা
51. সবচেয়ে দীর্ঘতম ট্রান্সমিশন লাইনঃ KHULNA-VERAMARA(353CKT KM)
52. হাই জেনারেশন , লো ডিমান্ড এরিয়াঃ সিলেট
53. লো জেনারেশন, হাই ডিমান্ড এরিয়াঃ রংপুর
54. সাবস্টেশন থেকে সাবস্টেশনে যোগাযোগের মাধ্যমঃ SCADA+PLCC
55. SCADA: SUPERVISORY CONTROL & DATA ACQUISITION
56. SREDA: SUSTAINABLE AND RENEWABLE ENERGY DEVELOPMENT AUTHORITY
57. NLDC: NATIONAL LOAD DISPATCH CENTRE
58. গ্রিডে ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাঃ ১৬,০০০ মেগাওয়াট
59. ইন্টারকানেক্টেড গ্রিড সংখ্যাঃ ১টি
60. ২০২১ সালে উৎপাদনের লক্ষ্যমাত্রাঃ ২৪,০০০ মেগাওয়াট
61. ২০৩০ সালে উৎপাদনের লক্ষ্যমাত্রাঃ ৪০,০০০ মেগাওয়াট
62. ২০৪০ সালে উৎপাদনের লক্ষ্যমাত্রাঃ ৬০,০০০ মেগাওয়াট
63. LNG টার্মিনাল কোথায় হবেঃ মহেশখালী
64. পাওয়ার হাবঃ মহেশখালী, আশুগঞ্জ, পায়রা,ভেড়ামারা, মাতারবাড়ী
65. যমুনা নদীর উপর দিয়ে যে লাইন গেছে তার ভোল্টেজ কতঃ ২৩০ কেভি
66. ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের দামঃ ৫টাকা ৩৪ পয়সা
67. নেক্সট যেসব দেশ হতে বিদ্যুৎ আমদানি করা হবেঃ নেপাল, ভূটান
68. পিকিং পাওয়ার প্লান্ট কি ২৪ঘন্টা চলেঃ না, পিক টাইমে চলে
69. সবচেয়ে বেশী পাওয়ার প্ল্যান্ট কোন জোনেঃ ঢাকা জোনে, ৩৯ টি
70. সবচেয়ে কম পাওয়ার প্ল্যান্ট কোন জোনেঃ রংপুর, ময়মনসিংহ, ৭ টি করে
71. সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যাণ্টঃ ২৮ মেগাওয়াট,হিনলা, টেকনাফ
72. প্রথম আইসোলেটেড গ্রিডঃ হাতিয়া, নোয়াখালী
73. দেশের প্রথম বায়ুকলঃ সোনাগাজী, ফেনী
74. দেশের ২য় বায়ুকলঃ কুতুবদিয়া, কক্সবাজার
75. সাবস্টেশনে কত ভোল্টের ডিসি ব্যাটারি ব্যবহার করা হয়ঃ ১১০ ভোল্ট ডিসি
76. আপকামিং জলবিদ্যুৎ প্রকল্পঃ সাঙ্গু নদী(১৪০মেগাওয়াট), মাতামুহুরি নদী(৭৫মেগাওয়াট)
77. পার ইউনিট সোলার কস্টঃ ১৬.১৪টাকা
78. পার ইউনিট কয়লা কস্টঃ ৭.৩৮ টাকা
79. পার ইউনিট গ্যাস কস্টঃ ২.৮ টাকা
80. পার ইউনিট ফার্নেস ওয়েল কস্টঃ ১১.৪৮ টাকা
81. পার ইউনিট জলবিদ্যুৎ কস্টঃ ১.৩২টাকা
82. কয়লা আমদানি করা হয় মূলতঃ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া
83. দেশের প্রথম গ্যাস ইন্সুলেটেড সাবস্টেশন : ধানমন্ডি
84. ওয়েভ ট্রাপ কোথায় ব্যবহার করা হয়ঃ PLCC
85. বাংলাদেশের সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজঃ ২২.০৫কেভি(আশুগঞ্জ)
86. ১ মেগাওয়াটে কয়লা বিদ্যুতকেন্দ্রে ২৪ ঘণ্টা চালাতে কয়লা লাগেঃ ১০ টন
87. COD: COMMERCIAL OPERATION DATE
88. DCT: DEPENDABLE CAPACITY TEST
89. RRT: RELIABILITY RUN TEST
90. পীক আওয়ারঃ বিকাল ৫ টা থেকে-রাত ১১টা
91. অফপিক আওয়ারঃ রাত ১১টা থেকে বিকাল ৫ টা
92. ট্রান্সমিশন লাইনে যে কন্ডাক্টর ব্যবহার করা হয়ঃ ACCC/ACSR
93. একটি ৪০০ কেভি লাইনে ডিস্ক ইন্সুলেটর লাগে- ২১ টি
94. গ্রিড রিংঃ ২ টি,ঢাকা, চট্টগ্রাম
95. আপকামিং সর্ববৃহত সুইচিং সাবস্টেসনঃ গোপালগঞ্জ
96. ব্রাউনআউট কিঃ পাওয়ার ঠিক থাকার পরেও ভোল্টেজের আপডাউন করলে
97. ডিস্ট্রিবিউশন লাইনে কয়টি তার থাকেঃ ৫/৬টি
98. SUBSTATION –SUBSTATION যোগাযোগের জন্যেঃ OPTICAL GROUND WIRE
99. PGCB কার কাছে অপটিক ফাইবারের ব্যান্ডউইথ বিক্রি করেঃ জিপি সহ টেলিকম সেক্টর
100. ট্রান্সফর্মার ওয়েলের বাণিজ্যিক নামঃ পাইরানল

সংগৃহীত তথ্যসমূহ...

Photos from ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং বই's post 04/12/2020

BCPCL... Exam question. 04.12.12

02/12/2020

আমরা সবাই জানি নিজের সম্মান নিজের কাছে। কিন্তু আমরা কত জন পারি সম্মানী ব্যক্তি কে তার প্রাপ্য সম্মান দিতে।
©লিমন

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Nikonju 2
Dhaka
1229