27/05/2026
ঈদ মোবারক!
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা!
ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক প্রতিটি হৃদয়। ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ ও অনাবিল আনন্দ।
শুভেচ্ছান্তে,
সিওয়াইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
09/05/2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল-এ সিওয়াইবির বিশেষ অভিযান!
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে সিওয়াইবি ঢাবি শাখা ও সূর্যসেন হল সংসদের যৌথ উদ্যোগে আজ হলের ক্যান্টিন ও বিভিন্ন খাবারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
🔍 পরিদর্শনে দেখা যায়, ক্যান্টিনের সার্বিক পরিবেশ ছিল সন্তোষজনক।
✅ ফ্রিজ ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন
✅ খাবার তৈরির উপকরণ (তেল, মশলা, মাছ-মাংস ইত্যাদি) ছিল ফ্রেশ ও নিরাপদ
✅ খাবার পরিবেশন ব্যবস্থাও ছিল স্বাস্থ্যসম্মত
তবে কিছু গুরুত্বপূর্ণ অসঙ্গতি নজরে আসে—
🚫 ব্যবহৃত লবণের মান ছিল অত্যন্ত নিম্নমানের
🚫 বেশ কিছু খাবার খোলা পরিবেশে রাখা হয়েছিল, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করা হলে তারা খাবার ঢেকে রাখার ব্যবস্থা গ্রহণ করে। একইসাথে অসঙ্গতির বিষয়গুলো হল সংসদকে জানানো হয়।
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিওয়াইবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আজকের অভিযানে উপস্থিত ছিলেন—
মোঃ সুলতান মাহমুদ
সাধারণ সম্পাদক, সিওয়াইবি কেন্দ্রীয় কমিটি
মোঃ সোহাগ হোসেন সৈকত
সভাপতি, সিওয়াইবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
এছাড়াও উপস্থিত ছিলেন সিওয়াইবির সদস্যবৃন্দ ও হলের শিক্ষার্থীরা।
ধন্যবাদান্তে,
আফরোজা আক্তার ইনফা
সাধারন সম্পাদক
সিওয়াইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
09/05/2026
ডাকসু প্রতিনিধিদের সাথে সিওয়াইবি, ঢাবি শাখার আলোচনা সভা:
সিওয়াইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও ডাকসু নেতৃবৃন্দের সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে করণীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাকসু নেতৃবৃন্দ সিওয়াইবিকে পূর্ন সহযোগিতা ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা, আনাস ইবনে মুনির, তাজিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিওয়াইবি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সিওয়াইবি- ঢাবি শাখার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ইনফা ও অন্যান্য সিওয়াইবির সদস্যবৃন্দ।
ধন্যবাদান্তে,
আফরোজা আক্তার ইনফা
সাধারণ সম্পাদক,
সিওয়াইবি, ঢাবি শাখা।
06/05/2026
বঙ্গমাতা হলে সিওয়াইবির অভিযান "
সিওয়াইবি ঢাবি শাখা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের যৌথ অভিযানে হলের ক্যান্টিন ভিজিট করা হয়।
রান্না ঘর ছোট হওয়ায় খাবার তৈরীর পরিবেশ বজায় রাখা সম্ভব হয় না বলে জানান। এছাড়াও ফ্রিজ পরিষ্কার ছিলনা, এছাড়া খাবার তৈরীর কিছু উপাদান (তেল, লবণ)নিম্ন মানের পাওয়া যায়। তাছাড়াও সস ছিল মেয়াদ উত্তীর্ণ ।
তবে, সবজি ভালো ছিল।
উক্ত অসঙ্গতির বিষয়ে হল সংসদকে জানানো হয়।
হল সংসদ তদারকির করবেন বলে জানান
আজকের অভিযানে উপস্থিত ছিলেন বঙ্গমাতা হলের ভিপি ও জিএস ও সিওয়াইবি ঢাবি শাখার সাবেক সভাপতি মোঃ সুলতান মাহমুদ ও বর্তমান সাধারণ সম্পাদক আফরোজা আক্তার,মানসুরা ইসলাম মোহাম্মদ ইকবাল মাহমুদ দ্বীপ । এছাড়াও উপস্থিত ছিলেন হলের কতিপয় শিক্ষার্থী।
ধন্যবাদান্তে
আফরোজা আক্তার
সাধারণ সম্পাদক
সিওয়াইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
06/05/2026
সিওয়াবি ঢাবি শাখার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল পরিদর্শন!
গত কয়েকদিনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের কিছু মেয়ে অসুস্থ হয়ে পড়ে। হল সংসদের পক্ষ থেকে এ বিষয়ে আমাদেরকে অবহিত করলে আমরা ওই হলে যাই। হল প্রাধ্যক্ষ আমাদেরকে ডাকেন এবং এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে অসুস্থতার কারণ অনুসন্ধানে সিওয়াইবি'র সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। সিওয়াইবি টিমকে সাথে নিয়ে তিনি হল ক্যান্টিন পরিদর্শন করেন।
সিওয়াইবি টিমের প্রাথমিক ধারণা, অসুস্থতার মূল কারণ হলো উক্ত হল ক্যান্টিনের পানি ব্যবস্থাপনা।
হল ক্যান্টিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা ও সিওয়াইবি কেন্দীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ । এছাড়াও উপস্থিত ছিলেন সিওয়াইবি, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ইনফা, মানসুরা ইসলাম, ইকবাল মাহমুদ দ্বীপ। হলের কতিপয় শিক্ষার্থীও ছিলেন।
ধন্যবাদান্তে
আফরোজা আক্তার ইনফা
সাধারণ সম্পাদক
সিওয়াইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
02/05/2026
নতুন সভাপতি Md Sohag Hossain Saikat ও সাধারণ সম্পাদক Afroja Akter Infa কে অভিনন্দন। ❤️
25/04/2026
সিওয়াইবি সদস্য সংগ্রহ সপ্তাহ
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ঢাবি (CYB-DU)-এর পরিবারে আপনাকে আন্তরিক স্বাগতম! 🎉
আপনার অংশগ্রহণ আমাদের শক্তি ও অনুপ্রেরণা। ভোক্তা অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে একসাথে কাজ করার জন্য আমরা আগ্রহী।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/JriShD7D81bQwFAC6
পরিচিতি:
সিওয়াইবি, ভোক্তা অধিদপ্তরের সহযোগী সংগঠন সিসিএসের যুব শাখা। উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
সিওয়াইবি থেকে বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিন ও খাবারের দোকান তদারকি করা হয়। এছাড়া শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে নানারকম কাজ করে থাকে।
কার্যক্রমসমূহ:
১. ক্যাম্পাসের খাবারের মান তদারকি করা।
২. ভোক্তা অধিদপ্তরকে বাজার তদারকিতে সহযোগিতা করা।
৩. পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন।
৪. স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন।
৫. প্রশিক্ষণ কর্মশালা আয়োজন।
৬. জাতীয় দিবস পালন।
৭. মৌসুমি ফল ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন।
৮. সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন।
৯. ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ সেমিনার আয়োজন।
ধন্যবাদান্তে-
কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
22/04/2026
সিওয়াইবি সদস্য সংগ্রহ সপ্তাহ!!!
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ঢাবি (CYB-DU)-এর পরিবারে আপনাকে আন্তরিক স্বাগতম! 🎉
আপনার অংশগ্রহণ আমাদের শক্তি ও অনুপ্রেরণা। ভোক্তা অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে একসাথে কাজ করার জন্য আমরা আগ্রহী।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/JriShD7D81bQwFAC6
পরিচিত:
সিওয়াইবি, ভোক্তা অধিদপ্তরের সহযোগী সংগঠন সিসিএসের যুব শাখা।
উল্লেখ্য, ভোক্তা অধিদপ্তরের সহযোগী সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
সিওয়াইবি থেকে বিশ্ববদ্যালয়ের হলের ক্যান্টিন ও খাবার দোকান তদারকি করছে। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে নানারকম প্রশিক্ষণ আয়োজন করে।
কার্যক্রমসমূহ:
১. ক্যাম্পাসের খাবারের মান তদারকি করা।
২. ভোক্তা অধিদপ্তরকে বাজার তদারকিতে সহযোগিতা করা।
3. পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন।
4. স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজন।
5. ট্রেনিং ও কর্মশালার আয়োজন।
6. জাতীয় দিবস পালন।
7. মৌসুমি ফল ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন।
8. সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন।
9. ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ সেমিনার আয়োজন।
ধন্যবাদান্তে,
সিওয়াইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।