17/01/2026
আপনি হয়তো জামায়াতের সমর্থন হতে পারেন।
এতে আমার সমস্যা নেই।কিন্তু আপনি সত্যকে এড়িয়ে জামায়াতের কদমবুসি করতে পারেননা।
আপনি হয়তো জামায়াতের কেন্দ্রীয় সদস্যের ভিডিও দেখেছেন,যেখানে সরি বলার ঘটনাও ঘটেছে।
এবার বুঝুন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রচেষ্টা কতটা গুরুত্বপূর্ণ ছিল।বিপরীতে জামায়াতে ইসলামীর মাঝে ছিল আইএবির প্রতি অবহেলা এবং বিশ্বাসঘাতকতা।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা যখন জামায়াতের সাথে বসার জন্য একের পর এক ডেইট দিচ্ছিল,তখন জামায়াত নিজেদের সুবিধার জন্য ডেইট পিছিয়ে দিচ্ছিল।ফাইনাল যখন আবারও ডাকা হলো,তখন তারা তলে তলে এনসিপির সাথে বৈঠক করে আসন সমঝোতা করেছিল।
আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে অসুস্থের বাহানা শোনাচ্ছিল।সেই গল্পের পরিশেষে সরি পর্যন্ত বলেছে জামায়াত।
ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর গলা পানি পর্যন্ত নামতে পারলেও নামতে পারেনি জামায়াত।
পীর সাহেব চরমোনাই নিজের সকল সাংগঠনিক প্রোগ্রাম ও মুজাহিদ কমিটির প্রোগ্রাম স্থগিত করে ঢাকায় বারংবার তাদের অপেক্ষায় থাকলেও তারা রীতিমতো বিশ্বাসঘাতকতা ছক এঁকেছিলো স্ব-যত্নে।
এবার বুঝুন আসন সমঝোতার এই রূপ বা আজকের অবস্থার জন্য দায়ী কে?আশাকরি জামায়াতের ভাইদের পক্ষ থেকে উত্তর পাব।
13/08/2025
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে "উপজেলা সম্মেলন ২০২৫" ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ আগস্ট , শুক্রবার, বিকাল ৩টায়।
স্থান: সূচিপাড়া উত্তর বাজার জামে মসজিদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা Ahmed Forhad Hossain।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, মাওলানা ওমর ফারুক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমাদের কাফেলায় আপনাকে স্বাগতম ।🥰
ইসমাইল হুসাইন রাহাত
সভাপতি :- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শাহরাস্তি উপজেলা শাখা।
11/03/2025
রাষ্ট্র তুমি কার?
ধর্ষকের না মানবতার?
25/12/2024
আল্লাহ নবাগত সদস্যদের কবুল করুক। দ্বীন বিজয়ের সংগ্রামে উৎসর্গিত হোক প্রতিটি প্রান। আমীন।
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষধ শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার কর্মতৎপরতা
11/11/2024
📝২ দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক ফ্রি অনলাইন কর্মশালা
◽কর্মশালায় অংশ নিতে লিংকে ক্লিক করে whatsapp গ্রুপে যুক্ত হোন🔽
🔗 https://chat.whatsapp.com/HTzhmGlFeqvJAZ9zd41QkS
🟡১ম দিন
◽১৫ নভেম্বর ২০২৪
শুক্রবার, রাত নয়টা
◽আলোচনার বিষয়- ব্যবসা না চাকরি?
ক্যারিয়ারে শূন্য থেকে সফল হওয়ার কৌশল জানুন।
◽আলোচক
শেখ মুহাম্মাদ নুরুন নাবী
চেয়ারম্যান, এএফ কনজুমার প্রোডাক্ট লিমিটেড।
উদ্যোক্তা, সংগঠক ও সফল ব্যবসায়ী
🟡২য় দিন
১৬ নভেম্বর ২০২৪
শনিবার, রাত নয়টা
◽আলোচনার বিষয়- বিপ্লব সহায়ক ক্যারিয়ার ভাবনা
◽আলোচক
শেখ ফজলুল করীম মারুফ
ফেলো, সেন্টার ফর স্যোশাল থট
◽ওয়ার্কশপ কো-অর্ডিনেটর
শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
◽প্লাটফর্ম
গুগল মিট
◽ব্যাবস্থাপনায়
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগ
16/10/2024
ইংশা'আল্লাহ!
আগামী ১৭ ও ১৮ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার ও শুক্রোবার ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা থানাধীন ৪টি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রথম প্রোগ্রাম! ১৭ ই অক্টোবর বৃহস্পতিবার ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পশ্চিম চিতোষী ইউনিয়ন সম্মেলন। সময়:বাদ মাগরিব। স্থান :খেড়িহর বাজার মসজিদ।
দ্বিতীয় প্রোগ্রাম : ১৮ ই অক্টোবর রোজ শুক্রবার ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চিতোষী পূর্ব ইউনিয়ন সম্মেলন। সময়:সকাল ১০টা। স্থান :আই এ বি কার্যালয় চিতোষী পূর্ব ইউনিয়ন।
তৃতীয় প্রোগ্রাম : ১৮ ই অক্টোবর রোজ শুক্রবার ইসলামি আন্দোলন + ছাত্র আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সূচিপাড়া ইউনিয়ন সম্মেলন। সময়: দুপুর তিনটা। স্থান নরিংপুর বাজার।
চতুর্থ প্রোগ্রাম :১৮ ই অক্টোবর রোজ শুক্রবার। ইসলামি ছাত্র আন্দোলন সূচিপাড়া উত্তর ইউনিয়ন সম্মেলন। সময় :বাদ মাগরিব। স্থান :সূচিপাড়া বাজার মসজিদ।
প্রিয় সহযোদ্ধারা, আমাদের প্রোগ্রামগুলো সাফল্য
মণ্ডিত করতে আমরা সকলেই সক্রিয়ভাবে দাওয়াতি কাজ করবো। যথাসময়ে প্রোগ্রামে উপস্থিত হবো ইংশা'আল্লাহ।
বার্তা প্রেরক:
মুহা.আল-আমীন।
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক। ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখা।