Defence Research Forum DRF

Defence Research Forum DRF

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Defence Research Forum DRF, Armed forces, Dhaka.

Photos from Defence Research Forum DRF's post 13/05/2026

বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর সম্পর্ক এবার আরও গভীর ও কৌশলগত পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। পাঁচ দিনের সফরে ঢাকায় অবস্থানরত পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়ে উন্নত সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এয়ার ভাইস মার্শাল অরঙ্গজেব আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীকে একটি চীনা JF-17 যুদ্ধবিমানের ফ্লাইট সিমুলেটর উপহার দিয়েছে। একইসঙ্গে তারা পাঞ্জাবের সারগোধায় অবস্থিত মুশাফ এয়ারবেজ ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে বাংলাদেশি পাইলটদের জন্য উন্নত প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

বৈঠকে আধুনিক আকাশযুদ্ধের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ছিল Beyond Visual Range (BVR) কমব্যাট ডকট্রিন, সুপারসনিক ইন্টারসেপশন ট্রেনিং, মাল্টিরোল স্ট্রাইক কো-অর্ডিনেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সারভাইভেবিলিটি, JF-17 Block III ভিত্তিক সিমুলেটর মিশন রিহার্সাল, অ্যাভিওনিক্স ও রাডার রক্ষণাবেক্ষণ এবং সামুদ্রিক পরিবেশে উন্নত অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ।

পাকিস্তান প্রতিনিধি দল আলোচনায় JF-17 এর মাল্টিরোল কমব্যাট সক্ষমতাকে বিশেষভাবে তুলে ধরে এবং দাবি করে যে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে ব্যবহৃত রাফাল যুদ্ধবিমানের তুলনায় JF-17 অধিক কার্যকর। সূত্র অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চীনা প্রযুক্তিনির্ভর JF-17 যুদ্ধবিমান সংগ্রহের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

১২ মে ঢাকার বনানীতে হোটেল শেরাটনের গার্ডেন কিচেনে বাংলাদেশ বিমান বাহিনীর আয়োজিত নৈশভোজে দুই দেশের সামরিক কর্মকর্তারা অংশ নেন। সেখানে এয়ার কমোডর শাহ খালিদ, আবদুল গফুর বাজদুর, গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান এবং উইং কমান্ডার হাসান তারিক আজিজ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি “মাল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফট”-এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সম্ভাব্য JF-17 সংগ্রহ শুধু বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন সামরিক ভারসাম্য ও বহুমুখী কৌশলগত অংশীদারিত্বের দিকেও ইঙ্গিত দিচ্ছে।

যদিও এখনো বাংলাদেশ বিমানবাহিনী বা আইএসপিআর থেকে এ সংক্রান্ত কোন সংবাদ এখনো প্রকাশ করা হয়নি। ফলে অফিশিয়ালি এই প্রতিবেদনের সত্যতা যাচাই করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি।

ছবি:- ফাইল ফটো।

13/05/2026

১২ ডিসেম্বর ১৯৭১, পাকিস্তানি বিমান দ্বারা ভারতীয় বিমান বাহিনীর SU-7 Fitter ভূপাতিত।

13/05/2026

আইপিএফটি এর বলি হলেন আরো একজন সেনা কর্মকর্তা!

বিএ-৭৫৫৪ লেঃ কর্নেল আকিব জাভেদ, পিএসসি, অধিনায়ক ১৯ বীর, সাভার সেনানিবাস প্রশিক্ষণ চলাকালীন সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১ম অর্ধ-বার্ষিক আইপিএফটি’র ১ম দিনের ১.৬ কি.মি দৌড় শেষে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

তিনি দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে বিজিবিতে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা ও সাহসিকতা সহকর্মী ও অধীনস্থ সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

কিছুদিন আগেও সেনাবাহিনীতে আইপিএফটির ৩.২ কিঃমি দৌড় শেষে একজন সেনা সদস্য প্রথমে অচেতন এবং পরবর্তীকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। জেনে রাখা ভাল প্রত্যেক বাহিনীতে ১৬ কিঃমি দৌড়ের চেয়ে প্রশিক্ষণ মডিউলের কারণে এই ৩.২ কিঃমি এর আইপিএফটি দৌড়টা সাক্ষাৎ যম হয়ে আসে। এছাড়াও আবহাওয়া, শারীরিক অবস্থা এবং খাদ্যাভ্যাসের কারণে অনেকেই এ ধরণের হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

Photos from Defence Research Forum DRF's post 13/05/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী দিপেন চাকমা ওরফে দীঘোল বর্তমানে সশস্ত্র সংগঠন জেএসএসের একজন প্লাটুন কমান্ডার হিসেবে সক্রিয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামে তিনি সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয় জীবনে দিপেন চাকমা পার্বত্য চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের পাহাড়ি ও আদিবাসী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ছিলেন। পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও আদিবাসী ছাত্র পরিষদের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে তিনি ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

৩ আগস্ট ২০১৪ সালে রাজশাহীতে আদিবাসী কোটা বহাল রাখা এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে আয়োজিত গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচিতে তিনি পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিনিধি হিসেবে অংশ নেন।

পরবর্তীতে ২২ মে ২০১৭ সালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে সমতলের আদিবাসীদের ভূমি অধিকার রক্ষা ও নির্যাতন বন্ধের দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

ছাত্রজীবনের বাইরে তিনি প্রথম আলো বন্ধুসভা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর ইয়েস গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা যায়। তবে সময়ের ব্যবধানে সেই ছাত্রনেতাই এখন সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে আবির্ভূত হয়েছেন।

Photos from Defence Research Forum DRF's post 13/05/2026

ওপেন সোর্স ইন্টেলিজেন্স এর তথ্য মতে,
'বায়রাকতার কিজিলেলমা' (Bayraktar Kızılelma) ড্রোনের প্রথম রপ্তানি চুক্তির অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার নতুন চমক দিল তুরস্ক! নাম প্রকাশে অনিচ্ছুক (মুসলিম) একটি দেশের সাথে নিজেদের অত্যাধুনিক 'সিপের' (SİPER) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defence System) বিক্রির জন্য নতুন একটি রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে দেশটি।

মনে হচ্ছে পাকিস্তান না হলে বাংলাদেশ হতে পারে ক্রেতা (ব্যক্তিগত ধারণা)।

12/05/2026

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ফুয়েল লোডিং সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এ রিঅ্যাক্টর কোরে পারমাণবিক জ্বালানি সম্পূর্ণভাবে লোড করার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের মাধ্যমে এ প্রক্রিয়া উদ্বোধন হয়, এরপর ধাপে ধাপে বাকি জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালিত হয়। এর ফলে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি রিঅ্যাক্টর কোরে স্থাপন করা হয়েছে। পুরো কাজটি প্রাথমিক কোর লোডিং প্রোগ্রাম, নির্ধারিত প্রক্রিয়াগত বিধিমালা এবং কঠোর পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।

জেএসসি অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের বাংলাদেশ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট আলেক্সেই দেরিয়ি জানিয়েছেন, এখন পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের ব্লক স্থাপন করা হবে এবং প্রয়োজনীয় সকল ইন-কোর নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযুক্ত করা হবে।

এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদন শুরুর আরও এক ধাপ এগিয়ে গেল।

12/05/2026

যে কারণে পুলিশের এভিয়েশন ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার-

12/05/2026

পডকাস্ট হিরো আসাম রাইফেলের তত্ত্বাবধানে পরিচালিত মণিপুর ক্যাডেট কলেজের নিয়ন্ত্রণ নিয়েছে মুণিপুরী সশস্ত্র সংগঠন🧨🧨🧨🧨🕶️🕶️🕶️

12/05/2026

সীমান্তে অ্যাকশন শুরু।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের সাথে স্হানীয়দের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশী কৃষকদের গরু চরানো নিয়ে বিএসএফ বাঁধা দিতে আসলে স্হানীয়রা লাঠিসোটা হাতে বিএসএফকে প্রতিরোধ করছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হচ্ছে।

12/05/2026

Trying to push away SSF personnel guarding the Prime Minister is not just a dumb decision, it could be the last mistake of your life. 💀

12/05/2026

স্কুল জীবনের এক শিক্ষিকার সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পুতিন, ঘুরে দেখালেন পুরো ক্রেমলিন।

ভেরা দিমিত্রিয়েভনা গুরেভিচ (Vera Dmitrievna Gurevich) ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্কুলজীবনের শিক্ষিকা। তিনি লেনিনগ্রাদের (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) স্কুল নম্বর ১৯৩-এ পুতিনের ক্লাস টিচার ছিলেন এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত জার্মান ভাষা পড়িয়েছিলেন। পুতিন বিভিন্ন সময় এই শিক্ষিকাকে তার জীবন গঠনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে বারবার উল্লেখ করেছেন।

অবশ্য স্কুলজীবনের পরও গুরেভিচ পুতিনের নিয়মিত খোঁজ রাখতেন। বিভিন্ন বর্ণনায় এসেছে স্কুলজীবনে পুতিন তার শিক্ষকদের খুবই প্রিয় ছাত্র ছিলেন। পুতিন যখন কেজিবিতে যোগ দেন এবং পরে রাজনীতিতে আসেন, তখন এই শিক্ষিকাকে পুনরায় খুঁজে বের করেন। পরবর্তীতে গুরেভিচ নিজে পুতিনকে নিয়ে একটি বইও লিখেছেন ‘ভ্লাদিমির পুতিন: বাবা-মা, বন্ধুবান্ধব, শিক্ষক’। যেখানে তিনি ছোটবেলার পুতিনের অনেক স্মৃতি তুলে ধরেছেন।

সম্প্রতি ২০২৬ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে পুতিন তাকে মস্কোয় আমন্ত্রণ জানান। শিক্ষিকা প্যারেড দেখতে আসেন এবং কয়েকদিন মস্কোয় থাকেন। পুতিন নিজে তার হোটেলে গিয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, এবং এই শিক্ষিকাকে ক্রেমলিনে ডিনারে নিয়ে যান।

এটি তাদের দীর্ঘদিনের শ্রদ্ধা ও স্নেহের সম্পর্কেরই প্রতিফলন। রাশিয়ায় শিক্ষকদের প্রতি এমন সম্মান দেখানো সাধারণ সংস্কৃতির অংশ, আর পুতিন এই সম্পর্ককে সবসময় মূল্য দিয়ে এসেছেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka