20/04/2026
আসসালামু আলাইকুম আমিনবাজারবাসি, আপনারা সবাই অবগত আছেন আগামীকাল থেকে দেশব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমিনবাজারে উপস্থিত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে যাতায়াতের জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব চারটি বাসের ব্যবস্থা করেছেন। সকল শিক্ষার্থীকে সকাল ৮ ঘটিকায় চিশতিয়া পাম্পের সামনে থেকে শৃঙ্খলার সাথে বাসে ওঠার জন্য আহ্বান করা হলো।
আমিনবাজারে উপস্থিত সকল এসএসসি পরীক্ষার্থীদের জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
16/04/2026
📢 যুবসমাজের পক্ষ থেকে মানববন্ধনের আহ্বান📢
দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছে আমিন বাজার এলাকার সাধারণ মানুষ। এই সমস্যা সমাধানে এলাকাবাসীর দাবিতে আমিন বাজার যুবসমাজের উদ্যোগে আগামী শুক্রবার, জুমার নামাজের পর একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করা হয়েছে। আমরা এই মহৎ উদ্যোগকে সমর্থন করছি।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে এলাকার সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।
পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
13/04/2026
বৈশাখীভান্ডারের পক্ষ থেকে সকলে কাল আমন্ত্রিত...!
Posted upon student request.
03/04/2026
এই বছর ২য় ধাপে আরও ৫০টি গাছ অর্ডার করার পরিকল্পনা নিয়েছি 🌱
আপনারাও চাইলে ১ / ২ / ৫টি গাছের মূল্য দিয়ে আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন 🤝
এবারের বিশেষত্ব 👉
🌸 ফুলের গাছের পাশাপাশি থাকবে 🍋 ফলের গাছও
💰 প্রতি গাছের খরচ (লাগানোসহ): ২৫০ টাকা মাত্র
আসুন, সবাই মিলে আমিন বাজারকে করি সবুজ, সুন্দর আর বাসযোগ্য 🌳💚
03/04/2026
আজ গুলিস্তান-এর মতো গুরুত্বপূর্ণ এলাকাও ফুটপাত দখলমুক্ত।
তাহলে কি ধরে নেবো, BNP, জামায়াত ও NCP-এর থেকেও বেশি ক্ষমতাবান আমাদের আমিন বাজার-এর সেই সব ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যক্তিরা?
01/04/2026
সাভার আজ ফুটপাত দখলমুক্ত।
কিন্তু BNP, জামাত ও NCP—মুখে জনগণের রাজনীতির কথা বললেও—আমাদের আমিন বাজারের দীর্ঘমেয়াদি যাতায়াত সমস্যার সমাধানে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
29/03/2026
📢 একটি হারানো শিশুর সন্ধান 📢
একটি ছোট মেয়ে পাওয়া গেছে।
👧 নাম: চাঁদনী
👨👧 পিতার নাম: টিপু
📍 ঠিকানা: আমিনবাজার, সাভার, ঢাকা (ধারণা অনুযায়ী)
মেয়েটি হেমায়েতপুর–আমিনবাজার এলাকায় ভিক্ষা করতো। আজ হেমায়েতপুর থেকে একটি গাড়িতে ভিক্ষার জন্য উঠলে, যাত্রীরা তাকে পাকিজা পুলিশ বক্সে রেখে যায়।
🙏 যদি কেউ এই শিশুটির বাবা-মা বা পরিচয় সম্পর্কে জানেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের সাথে অথবা আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির স্যারের সাথে যোগাযোগ করুন।
একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় মানবিক কাজ। ❤️
📌 দয়া করে পোস্টটি শেয়ার করুন — হয়তো আপনার একটি শেয়ারেই শিশুটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে।