বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি-১৯৬৩
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকা
26/03/2026
মাননীয় প্রধানমন্ত্রী,
সরকারি কর্মচারীরা আজ বড়ই অসহায় অবস্থার মধ্যে দিন পার করছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে সীমিত আয়ের কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আমরা কাজ করি দেশের জন্য, রাষ্ট্রের সেবা দেওয়ার জন্য। কিন্তু যখন নিজের পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করতেই হিমশিম খেতে হয়, তখন মানসিক চাপ ও হতাশা বাড়ে, যা কর্মদক্ষতার ওপরও প্রভাব ফেলে।
মাননীয় প্রধানমন্ত্রী,
আমাদের ন্যায্য দাবি—একটি যুগোপযোগী পে-স্কেল বাস্তবায়ন এবং বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করা। এতে শুধু কর্মচারীরাই উপকৃত হবে না, বরং রাষ্ট্রের সেবার মানও আরও উন্নত হবে।
আপনার সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।
ধন্যবাদান্তে,
একজন সরকারি কর্মচারী
#পে_স্কেল #সরকারি #কর্মচারি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তার নামের কসাই গুলোর কত সময় সরকারি অফিস করেন?
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1000
