Ministry of Labour and Employment

Ministry of Labour and Employment

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ministry of Labour and Employment, Government Organization, Bangladesh Secretariat, Dhaka.

Creation of safe working environment in factories and industries, development of industrial relations, elimination of child labour and improvement of the quality of life of the working people by creating employment opportunities.

27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী'র বাণী।

Photos from Ministry of Labour and Employment's post 27/05/2026

সিলেট ও সুনামগঞ্জের ২০১টি শ্রমজীবী পরিবারের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের হাতে এই চেকগুলো তুলে দেন। (সোমবার, ২৫ মে ২০২৬)

Photos from Ministry of Labour and Employment's post 14/05/2026

টিসিসি সভায় শ্রমমন্ত্রী: ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ

​ঢাকা, ১৪ মে ২০২৬
আগামী ২১ মে’র মধ্যে দেশের সকল কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত তারিখের মধ্যে মাসিক বেতন আবশ্যিকভাবে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

​শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঠিক সময়ে বেতন ও বোনাস পরিশোধ করা হলে কোনো ধরনের আন্দোলন বা শিল্প অসন্তোষ সৃষ্টি হবে না বলে শ্রমিক নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন। তবে যেসব কারখানা এখনও বকেয়া বেতন পরিশোধ করেনি, তাদের বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া শ্রমিকদের ঈদ যাত্রা সহজ করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার অনুরোধ জানান শ্রমিক প্রতিনিধিরা।

​শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট এড়াতে মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান যে, বেতন-বোনাস পরিশোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

​সভায় উপস্থিত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সকল রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
মোঃ বোরহান উদ্দীন
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

14/05/2026

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

ঢাকা, ১৪ মে ২০২৬:
দেশের জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি তাদের ২০২৪-২০২৫ অর্থবছরের নিট মুনাফার একটি অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে প্রদান করেছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পদ্মা অয়েল পিএলসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই অর্থ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ওয়েল পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ, পদ্মা ওয়েল কোম্পানি লিঃ এম্প্লয়িজ ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।

01/05/2026

"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত
আসবে এবার নবপ্রভাত"

Photos from Ministry of Labour and Employment's post 01/05/2026

আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সভার মধ্যভাগে মিরপুর কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডে নিহত ১৩ জন শ্রমিকের প্রত্যেক পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয় (শুক্রবার, ১ মে ২০২৬)।

Photos from Ministry of Labour and Employment's post 01/05/2026

মহান মে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন এবং র‍্যালি শেষে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী (শুক্রবার, ১ মে ২০২৬)।

01/05/2026

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আমরা উদযাপন করছি মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস ২০২৬।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন।
সভাপতিত্ব করবেন মাননীয় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব আরিফুল হক চৌধুরী এমপি।

#শ্রমিকের_অধিকার

30/04/2026

"মহান মে দিবস উপলক্ষ্যে দেশের এবং বিদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"

আরিফুল হক চৌধুরী
মন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Photos from Ministry of Labour and Employment's post 30/04/2026

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬
রাজধানীর ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা ইমু রটোফ্লেক্স সরাসরি পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার ডেমরার আমুলিয়া মডেল টাউনে অবস্থিত কার্টুন তৈরীর কারখানাটিতে বেলা আনুমানিক ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনার সংবাদ পাওয়ামাত্রই মন্ত্রী দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন।

ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের জন্য অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম হুসাইনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

স্বাক্ষরিত
মোঃ বোরহান উদ্দীন
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Bangladesh Secretariat
Dhaka
1000