Abdullah Al Harun Sohel

Abdullah Al Harun Sohel

Share

Chairman of National Democratic Party (NDP)

20/04/2026
18/04/2026

একটা গোষ্ঠী সরকারকে সংবিধান বহির্ভূত কাজ করতে চাপে ফেলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়! দেশের মানুষের সংকট নিয়ে সংসদে বা বাহিরে কোন আলাপ আলোচনা না করে শুধু মাত্র জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান বহির্ভূত President's Order ও গণভোট নিয়ে সংসদ ও রাস্তা গরম করতে চাচ্ছেন! একটা সরকার যার বয়স মাত্র ২ মাস আর সংসদ যার মাত্র ১৫/১৬ দিন অধিবেশ বসেছে! আইনগত না হলেও প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়ন পরিষদকে ১৮০ দিনের মধ্যে সনদ সংক্রান্ত আইন পাস করার সময় দেয়া হয়েছে কিন্তু বর্তমান বিরোধীদল ১ দিনও সময় না দিয়ে জনগণকে বিভ্রান্ত করার বক্তব্য দিচ্ছেন, যা দেশের জন্য কল্যাণকর নয়। এব্যাপারে সকলকে সচেতন হতে হবে এবং দেশের মধ্যে অহেতুক অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের পরিকল্পনার প্রতিবাদ করতে হবে

17/04/2026

গণভোটের কোন আইনি ভিত্তি নাই আবার ৪টা প্রশ্নের একটা জবাব(!)
যা জনগণের নিরঙ্কুশ সমর্থনও বলা যাবে না তবে কিছু মানুষের অভিপ্রায় হিসাবে বিবেচনা করা যায়!
আপনি কি আমার সঙ্গে একমত?
Please, হ্যাঁ অথবা না বলুন!

17/04/2026

রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য কিন্তু আজ কাল কিছু সংখ্যক রাজনীতিবিদ নিজের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করেন! শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকজন রাজনৈতিক নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি থেকে মনোনয়নের নিশ্চয়তা না পেয়ে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন। আর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একটি দলের ছাত্র সংগঠনের বিজয়ে, ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তাদের সঙ্গে জোট করলেন। নির্বাচনে স্বপ্ন ভেঙে যাওয়া ঐ নেতারা ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে চাপে পেলে ও সরকারকে অস্থিতিশীল করে জনমুখী কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে!
অনেক মাননীয় সংসদ সদস্যকে সংসদে বলতে শুনেছি যে, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে ব্যস্ত! আমরাও সাধারণ মানুষ বলতে পারি বিরোধী দল/জোট বিএনপিকে বেকায়দায় ফেলতে ব্যস্ত হয়ে, জনমুখী ও কল্যাণকর কাজে সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাধাগ্রস্ত করছে!!

17/04/2026

বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের বিজয় দেখে রাশেদ প্রধানের মত অনেকে এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্নে জোট করে ছিলেন! জনগণ প্রত্যাখান করায় তারা এখন ট্রাম্পের মত বেতাল হয়ে গেছেন!!

15/04/2026

গত বেশ কিছু দিন থেকে বাংলাদেশের সংসদের বাহির, ভিতর আর হট টকশোতে একটাই আলোচ্য বিষয় জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন, গণভোট ও সংবিধান সংস্কার! আমি আমার পেজে কয়েকটা ভিডিও দিয়েছিলাম যা, সংবিধান ও আইনকে ফলো করে কিন্তু আমার কিছু বন্ধু এমনভাবে মন্তব্য করলেন যে, যেন আমি কিছুই জানিনা। সত্যিই আমি উকিল বা ব্যারিস্টার নই তাই আমার ফলোয়ার কম! তবে বন্ধুদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমি ভুল বা মিথ্যা বলিনি। আমি আরও নিশ্চিত করে বলতে পারি, হালে জনপ্রিয় ব্যারিস্টার শাহরিয়ার কবির, এডভোকেট শিশির মনির, এডভোকেট আবু হেনা রাজ্জাকী ও এডভোকেট আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি সরকারকে সংবিধান ও আইন থেকে বাহিরে নিয়ে আসতে কোমর বেঁধে নেমেছে। তাঁরা সংবিধানের মিথ্যা ও বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছেন! তারা হয়ত তথাকথিত ডিপ স্টেটের হয়ে কাজ করছেন! তাদের উদ্দেশ্য বিএনপিকে সংবিধান খেলাপের তকমা দিয়ে পাকড়াও করা!
জুলাই গণঅভ্যুত্থানে বীর, যাদের আমরা মাথার মুকুট বানাতে চাই তারাও অজ্ঞতা হেতু বা ষড়যন্ত্র হেতু কথায় কথায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।
গুম কমিশনের বিলটি সংসদ অধিবেশনের ৩০ দিনের মধ্যে পাশ না হইলে সক্রিয় ভাবে বাতিল হইবে এবং বাস্তবিক তাই হয়েছিল কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের নায়ক সরজিস আলম বললেন, এই বিল বাতিলের জন্য ভোট হয়েছে এবং গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রীও গুমের বিল বাতিলের পক্ষে ভোট দিয়েছিলেন! যাহা একটি বানোয়াট মন্তব্য!

11/04/2026

এনসিপি নেতৃবৃন্দ আরেকটু
Matured হয়ে ও জীবনের অভিজ্ঞতা নিয়ে রাজনীতিতে আসলে দেশের জন্য ভাল হত!

09/04/2026

গুলশানের একটি রেস্টুরেন্টের জন্য একজন অভিজ্ঞ থাই, চাইনিজ ও ইন্ডিয়ান শেফ আবশ্যক!
যোগ্য প্রার্থীরা যোগাযোগ করুন
01967955300
01973421000

09/04/2026

এনসিপির বন্ধুরা সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলছেন আর আবেগ ও বয়সের অপরিপক্কতা জন্য আইন ও সংবিধান নিয়ে হর হামেশাই বেআইনি ও অসাংবিধানিক কথা বলছেন। দেশ পরিচালনায় শিক্ষার পাশাপাশি অভিজ্ঞতাও যে গুরুত্বপুর্ণ তাহ্ প্রমাণিত হচ্ছে। আরও ১০ বৎসর পূর্বে হয়ত আজকের বিজ্ঞরা বুঝতে পারবেন! আমাদের প্রত্যাশা একদিন তাদের বোধোদয় হবে, সেটা হোক ১০ বৎসর পর!

08/04/2026

সংসদ, রাজপথ ও টকশোতে অনেক বিজ্ঞ ব্যক্তি বলছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে! তাঁদের বক্তব্য বিএনপি গণভোটের রায় কার্যকর করছেন না, এটা তাদের ফ্যাসিস্ট মনোভাব! আপনাদের অবগতির জন্য বলছি, বিএনপি বা এনডিপিসহ সমমনা দল সমূহ জনগণের সঙ্গে প্রতারণা করছে না বরং জনগণের সঙ্গে একটা গোষ্ঠীর প্রতারণা মোকাবেলা করছে! অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিএনপি, এনডিপিসহ সমমনা জোট বার বার বলছিল, আপনাদের প্রধান কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা কিন্তু সরকার তা না করে একটা সংস্কার কমিশন গঠন করলেন যারা এক মাসের কাজ করতে এক বৎসর লাগালেন!
পরিশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তৎকালীন সরকার অনেকটা বাধ্য হয়েছিল। সংস্কার কমিশনের শেষ দিকে একটা বড়দল এবং ফ্যাসিস্ট সহযোগী কিছু দল ও গোষ্ঠী হঠাৎ করে দাবি তুললেন, সংস্কারের জন্য আগে গণভোট হতে হবে এবং তা না হলে তারা নির্বাচনে যাবেন না! তখন বিএনপি ও সমমনা দল সমূহ গণতন্ত্রের স্বার্থে একটি মূল্যহীন দাবি মেনে নিয়েছিল। যেমন, একটি বাচ্চা যখন না বুঝে একটি কাঁচের পাত্র হাতে নেয় তখন ঐ বাচ্চাকে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য এবং পাত্রটাকে ভাঙ্গা থেকে রক্ষা করার জন্য অনুরূপ কিছু বাচ্চার হাতে দিয়ে পাত্র রক্ষা করতে হয়! বিএনপি ও সমমনা দল সমূহ এর মাধ্যমে মানুষে ভোটাধিকার রক্ষা করেছিল।
প্রকৃত পক্ষে, গণভোট হওয়ার কথা প্রস্তাবিত সংস্কারসমূহ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পর, যাতে ভবিষ্যতে কেউ বা কোন দল সংসদের সংখ্যা গরিষ্ঠতার সুযোগে সেগুলো বাতিল করতে না পারে।
এইটা কোন ভাবেই বিএনপির প্রতারণা নয়, এইটা জনগণের ভোটাধিকার নিয়ে তৎকালীন সরকার ও একটি গোষ্ঠীর ব্ল্যাকমেল থেকে রক্ষা পাওয়া!!

06/04/2026

আমাদের দেশের তিনজন স্বনামধন্য ও বিজ্ঞ আইনজীবী কিছুদিন থেকে বিএনপিকে সংবিধান ও আইন অমান্য করার জন্য প্ররোচিত করে আসছেন! জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন এবং গণভোট ও প্রেসিডেন্ট'স অর্ডার ২০২৫ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছেন। এডভোকেট শিশির মনির, এডভোকেট আবু হেনা রাজ্জাকী ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। তাঁরা কোন ডিপ স্টেটের হয়ে কাজ করছেন কিনা সাধারণ মানুষের জিজ্ঞাসা হওয়া স্বাভাবিক! তাঁদের কথা বার্তা এমন যে, তাঁরা যে কোন ভাবে সরকারকে বিপথে এনে accused করতে চান! আমরা বলতে চাই, দয়া করে আপনাদের মেধা দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করুন!

06/04/2026

সংসদের ভিতরে ও বাহিরে একটি বিতর্ক জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে বাংলাদেশ সংবিধান সংস্কার হবে নাকি সংশোধন! মূল অর্থে সংস্কার আর সংশোধন একই! যখন এটা আলোচনার টেবিলে থাকবে তখন সংস্কার আর তা চূড়ান্ত হয়ে যখন সংসদের ফর্মে যাবে তখন সংশোধন। কিন্তু রাজনৈতিক বিতর্কে জেতার জন্য একটি পক্ষ সংস্কার হিসাবে প্রতিষ্ঠিত করতে সময় ব্যয় করছে যা জনগণের জন্য কোন ভাল কিছু বয়ে আনবে না। বরং দেশ ও জাতীয় স্বার্থে বাস্তবতাকে মেনে নিয়ে সংসদে আলাপ আলোচনা করে কিভাবে ও কত দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন করে দেশের মানুষকে স্বস্তি দেয়া যায় সেই চেষ্টা করতে হবে!
সাড়ে ১৫ বৎসর স্বৈরশাসনের পর এবং ১৯ বৎসর পর একটি গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করে আমাদের সকলকে দেশে উন্নয়নে মনোযোগী হতে হবে

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1212