Name: Rayhan Khan Remon,ID: 20****** Dept : Sociology& Anthropology Batch: **Phn: 01******BG : B+ এভাবে সবাই নাম ডিপার্টমেন্ট আইডি নাম্বার ব্যাচ এভাবে ইনবক্সে দিয়ে দিন ধন্যবাদ।
AUB Social Club Social service
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AUB Social Club, Social service, Dhaka.
Name: Rayhan Khan Remon,ID: 20****** Dept : Sociology& Anthropology Batch: **Phn: 01******BG : B+ এভাবে সবাই নাম ডিপার্টমেন্ট আইডি নাম্বার ব্যাচ এভাবে ইনবক্সে দিয়ে দিন ধন্যবাদ।
AUB Social Club Social service
11/10/2025
মোটিভেশন দিতে গিয়ে অনেকেই বলেন- দিনরাততো সবার জন্য চব্বিশ ঘন্টা। ও পারলে নিশ্চয়ই তুমিও পারবে।
জ্বি না!
যে ছাত্রটি হেঁটে হেঁটে টিউশনিতে যায় আর যে প্রাইভেট কারে ক্যাম্পাসে যায় তাদের চব্বিশ ঘন্টা সমান না। যে ছাত্রটি গণশৌচাগারে লাইন ধরে প্রাতঃক্রিয়া শেষ করে কোনো রকমে কলা রুটি মুখে গুজে ক্লাসে যায় আর যে ঘুম থেকে জেগে ওঠে ডাইনিং টেবিলে খাবার রেডি পায় তাদের চব্বিশ ঘন্টা সমান না।
যে শিশুটি পানির জন্য প্রতিদিন দু তিন মাইল হাঁটে আর যে শিশুটি ঘরে বসে অনলাইন দুনিয়ার নানা জ্ঞান বিজ্ঞানের জগতে হাঁটে তাদের চব্বিশ ঘন্টা সমান না। অসম্ভব মেধাবী হওয়ার পরও জীবন চালানোর প্রয়োজনে যাকে খেয়া নৌকার মাঝি হতে হয় আর যে আনন্দের জন্য খেয়া নৌকায় চন্দ্রিমা রাত উদযাপন করে তাদের চব্বিশ ঘন্টা সমান না।
ডিসকভারির ডকুমেন্ট : আছে। একটা ফিশ ট্যাংকে একটা শার্কের যেখানে বড়জোড় আট ইণ্চি গ্রোথ হয়। সেখানে সমূদ্রে একটা শার্কের গ্রোথ হয় আট ফুট। এখানে, শার্কের দোষ না। দোষ হলে পানির, পানির ট্যাংকের, শার্কের বেড়ে ওঠা পরিবেশের।"সবার জন্য সমান চব্বিশ ঘন্টা" এটা কেবল মাত্র ঘড়ির কাটার ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের জীবনের ক্ষেত্রে না। একেক জীবনের গল্প ও ভাই একেক রকম। একই গজ ফিতা দিয়ে ভূমি মাপা যায় । কিন্তু মানুষের জীবন মাপা যায়না।
ক্যাম্পাস নিয়ে আপনার কিছু মতামত(অবশ্যই ইতিবাচক) দিন...
06/10/2025
আজকের মিটিংয়ের স্থির চিত্র। উক্ত মিটিংয়ের বিষয় ছিলো ক্লাব এক্টিভিটি।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল আমাদের Social ক্লাব এর পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছে।
বিষয় : বেসিক সেশন -
➤ তারিখ – ০৬/১০/২০২৫ (সোমবার)
➤ সময় – সকাল ১০:০০ টা
➤ স্থান – AUB Club Hub
➤ রুম – ৩০৯
উক্ত মিটিংয়ে সবার থাকা জরুরি।আমি আশা করছি আপ্নারা সকলেই উপস্থিত থাকবেন যারা ২০২৪ এর মেম্বার ছিলেন, যারা নতুন মেম্বার হয়েছেন এবং মেম্বার হতে চাচ্ছেন সকলকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
অনুরোধক্রমে
অর্গানাইজার সোশ্যাল ক্লাব এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
20/08/2025
27/11/2024
আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের এইউবি-এর বাংলা বিভাগের ৭৫ তম ব্যাচের শিক্ষার্থী হীরা খাতুন বেশ কিছুদিন থেকে অসুস্থ। তার টেস্টে থাইরয়েড ক্যান্সার ধরা পড়েছে।
তার পরিবার আর্থিকভাবে সচল না থাকায়, অপারেশনের জন্য নির্ধারিত তারিখ থাকা সত্ত্বেও (গত পরশুদিন) তারা অপারেশন করাতে সক্ষম হননি। চিকিৎসার জন্য প্রয়োজন ৭০-৮০ হাজার টাকা, যা তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা অসম্ভব।
এমন পরিস্থিতিতে আমরা হীরার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই বাংলা বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আমাদের ফান্ড কালেকশন কার্যক্রম ২৯ তারিখ থেকে শুরু হবে। আপনারা চাইলে ব্যক্তিগত পরিচিত ডোনারদের মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে ফান্ড কালেক্ট করে এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন।
সাহায্যের বিকাশ ও নগদ নম্বর:
📱 01642722453
অগ্রিম কৃতজ্ঞতা রইল।
— বাংলা বিভাগ, এইউবি
মহৎ উদ্যোগ, মহৎ হৃদয়ের প্রকাশ। একসাথে এগিয়ে আসি।