জীবনে দমকা হাওয়ার মতো হঠাৎ কেউ একজন আসবে, আপনাকে স্পেশাল ফিল করাবে, আপনাকে অনেক সময় দিবে, ইফোর্ট দিবে, আপনার অনেক কেয়ার করবে, আপনাকে সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করবে। তারপর আপনি যখন তার প্রতি অভ্যস্ত হয়ে যাবেন, তাকে ভালোবেসে ফেলবেন। ঠিক তখনই, সে আপনাকে ভেঙেচুড়ে নিঃশেষ করে দিয়ে চলে যাবে!
মেহেদী এবং কবিতার মায়াজাল
ভালবাসা
ছোয়াছে রোগ
তোমারো হোক.. কবিতার সাথেই বসবাস
এ জীবনের মোটামুটি মাঝভাগে এসে যে জিনিসটা সত্য বইলা মনে হইলো,
তা বলি আপনাদের,
এ জীবনে ভালোবাসার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই হয়না!
মনের ভিতরের খারাপ লাগা, যন্ত্রনা, স্ট্রেস অস্থিরতার সমস্ত কিছুর ঐ একটাই ঔষধ, ভালোবাসা।
ভালোবাসা বুঝতে হইলেও, মনরে নরম রাখা লাগে।
মনের ভিতরে যদি ভায়োলেন্স জাইগা থাকে,
যদি ঘৃণা থাকে, থাকে হিংসা,
আর থাকে তীব্র প্রতিযোগিতা
তাইলে আর স্থির হইয়া জীবনের গাঢ়তম স্বাদ, কোনভাবেই পাইবেন না!
ভালোবাসার জন্যও মনটারে তৈরি করা লাগে।
ভিতরে কিছু ইনোসেন্স পুষে রাখা লাগে।
এ জগতের জটিল করুণ হিসাব, আপনারে যেন একেবারে বদলায়া না দেয়, সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা লাগে।
নিজের ভিতরে নিজের ছেলেবেলার একটা অংশ যেন থাকে!
যেন স্বল্পে তুষ্ট, অল্পে নিষ্মিত হইবার ম্যাজিক ক্ষমতাটা চইলা না যায়।
খেয়াল রাইখেন!
মানুষের সম্পর্কে খারাপ কথা বললে, ইনোসেন্স মরে যেতে থাকে, মন ধীরে ধীরে স্যাটানিক হয়ে উঠে!
নিজেরে রক্ষা করার উপায়, আর সুখি রাখার উপায় হচ্ছে
মানুষের গূণ দেখবার চেষ্টা করা,
খারাপ কথা বলা একেবারে মিনিমাম লেভেলে নিয়ে আসার চেষ্টা করা
অনবরত মাফ করা আর মাফ চাওয়া!
মাফ, ক্বালবের ওজু!
নিজেরে পবিত্র রাখার একটা মোক্ষম দাওয়াই!
আরেকটা ইন্টারেস্টিং কথা বলি শোনেন,
কোন কিছুর মালিক আপনি না, এই সত্যটা কেবল মাথায় রাইখেন।
মনে রাইখেন গাড়ি৷ বাড়ি। সম্পদ। যা কিছু নিজের বলিয়া ভ্রম হয় তাহা আসলে একটা ডিলিউশন!
যে কোন সময় সবকিছু বালির বাধের মতন ভেঙে যাবে।
কোরআনের জ্ঞানটা বলি মিলাতে পারবেন,
লিল্লাহি মা ফিস্সামাওয়াতি ওয়া মা ফিল্ আরদ্
( সূরা আল বাকারা, ২৮৪)
আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে—সবই আল্লাহর।
আপনি এই মুহূর্তে আপনার সামনে যা কিছু দেখছেন
পুত্র, কন্যা, স্ত্রী / স্বামী, সোফা, বাড়ি, জমিন,
কারো/ কোন কিছুরই মালিক আপনি না। আপনি বড়জোর কদিনের কেয়ারটেকার, দেখভালের একট দায়িত্ব পেয়েছেন কেবল!
বোকার মতন, এই দেখনাদারির শয়তানি জগতে গা ডুবিয়ে দিয়ে, আমি আমি, আমার আমার করিয়া, অস্থির হয়ে উইঠেন না!
সহজে নেন সব। মাইনা নেন।
জীবন সরল সিধা রাখার চেষ্টা করেন।
ভাবেন
আহা, আর মোটে ক টা দিন। তারপর?
মৃত্যু এসে দাঁড়াবে সমুখে, বেদনার জল হয়ে।
দেখবেন কেউ নেই।কিছু নেই।
কোন তাড়া নেই আর কোথাও যাবার!
প্রেম, তুমি আসবে এভাবে
আবার হারিয়ে যাবে ভাবিনি
আজও আছে সে পথ, শুধু নেই তুমি
বলো কোথায় আছো, অভিমানী
আমার চুল খোলা,
তুমি প্লিজ চুল বেঁধে দেও।
ঘামে ঘাড় টইটম্বুর_
এক দু'টা চুল ঠোঁট ছুঁয়ে তোমাকে তাদের সাহস দেখাচ্ছে তারপর মুখে ঢুকে জিহ্বার সাথে সমন্বয় করছে।
তুমি কি এসব দ্যাখো না?
তুমি কি এসব রাজনীতি বুঝো না?
তোমার আমার চুল পছন্দ আমি জানি।তাই তিনদিন পর পর চুলে লাগাই সানসিল্ক_
ঘটা করে মাখি কন্ডিশনার।
তাও তোমার বুঝা উচিত,
যে চুল তোমার আগে আমার জিহ্বা ছোঁয় সে চুলকে তুমি হিংসা করো।
তুমি প্লিজ চুল বেঁধে দেও।
এড়িয়ে চল এসব উসকানি!
ঘর্মাক্ত ঘাড়ে একে দেও চুমুর গলি_
শুষে নেও প্রত্যক টা ঘামের ফোঁটা।
তারপর পাই টু পাই প্রতিটা তল্লাটে রটিয়ে দেও আমার নাম।
গলা ছুঁয়ে মাখিয়ে দেও সমুদ্র_
চিবুকের একটু নিচে গড়ো বাবুই র ঘর।
আমাকে সামলে রাখো।
এবঙ_
তুমি চুল বেঁধে এমন এক ভাব করছো যেনো তুমি আমাকে মারাত্মক রকম কোনো এক শক্তর হাত থেকে বাঁচিয়ে বিরাট উদ্ধার করে ফেলেছো।
04/12/2025
অজানা মনে
ব্যান্ডঃযাত্রী
যদি অজানা মনে খোঁজ আমায়
তাকাবে না তবু চোখ চলে যায়
আমার পানে
যদি সুখের ছবি আঁকতে গিয়ে
না চাইতেই পাও আমাকে
অজান্তে
তবে ভাবো আবার আরেকবার
ভালবাসো কিনা আমাকে
আমাকে আমাকে আমাকে
রাত নিশ্চুপ চুপচাপ আমি
বসে আছি সাদাকালো জামাতে
মুঠো খুলে বিষ্ময়ে দেখি
তোমার দেয়া স্মৃতি সেখানে
তবে ভাবো আবার আরেকবার
ভালবাসো কিনা আমাকে
আমাকে তোমাকে আমাকে তোমাকে আমাকে তোমাকে
যদি রংধনুর সাত রং হও তুমি
জেনো আমার বসবাস
আলোতে
জলের স্পর্শে গড়ি তোমায়
আমি নেই তোমায়
কে পাবে
ভোরের আলোয় চোখ বোজে
ভালবাসা খোঁজতে গিয়ে
ঝাপসা চোখে তুমি তাকালে
শত মুখের ভীড়ে আমায় পাবে
"কেউ কেউ ছেড়ে চলে যায়
কেউ কেউ তো ফিরে আসে কাছে
এভাবে কুড়িয়ে ফুরিয়েই
আমাদের ভালোবাসা আছে"
.. রুদ্র গোস্বামী।
অক্টোবরের বিষন্ন সন্ধ্যায় মৃদু ঠান্ডা বাতাসটা মনে করিয়ে দেয়,
‘এক জীবনে মানুষের সবকিছু পেতে হয় না🌿
প্রিয়তমা, এই সন্ধ্যেটা চাইছে এক গভীর চুরি,
আমার ঠোঁট থেকে তোমার দূরত্বটুকু চুরি হোক।
আর তার বদলে
তোমার উষ্ণতার শেষ বিন্দুটা
আমার ঠোঁটে স্থবির হয়ে যাক
28/09/2025
বৃষ্টি হতে পারে, মাধবী
বাড়ি যাও
জড়োসড়ো এমন দিনে
পর্দার আড়ালে থাকো -
জানলার
দেখো
দিনের আলোতে
যা চিরকাল লুকিয়ে থেকেছে
অপূর্ব নীরব দৃশ্যপট
মেঘ আজ সারাদিন ডাকবে
নিশ্চিত আমি
উত্তর দিও না তাকে
এই ভরা মৌসুমে
ভেতরের দূর্যোগ কম আর বেশি সবারই থাকে
কী করে যে বোঝাই তোমাকে!
চুল বেঁধে রাখো, মাধবী
হৃদয়ে এমনিতেই হাজার সংকট।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Dhaka
