Daily Ayah With A Hadith - DAWAH

Daily Ayah With A Hadith - DAWAH

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Ayah With A Hadith - DAWAH, Library, Dhaka.

12/03/2025

রামাযান বিষয়ক কতিপয় গুরুত্বপূর্ণ হাদীস

عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن أغمي عليكم فاقدروا له»
(رواه البخاري ومسلم)

আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“তোমরা চাঁদ না দেখে রোযা রাখবে না এবং চাঁদ না দেখে রোযা ভঙ্গ করবে না। তবে যদি (শাবান মাসের ২৯ তারিখে) আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে (শাবান মাস) ত্রিশ দিন পূর্ণ করবে।” (বুখারী ও মুসলিম)

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم «لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين، إلا أن يكون رجل كان يصوم صومه، فليصم ذلك اليوم»
(رواه البخاري ومسلم)

আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের কেউ যেন এক-দুদিন আগে থেকে রামাযান শুরু না করে। তবে তবে কেউ যদি আগে থেকে নফল রোযা রাখে তাহলে সে রামাযানের এক-দুদিন আগে তার সেই রোযা রাখতে পারে।” (বুখারী ও মুসলিম)

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين»
(رواه مسلم)

আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“যখন রামাযান মাস আগমন করে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয়,জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদেরকে শিকল পরানো হয়।” (সহীহ মুসলিম)

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين، ومردة الجن، وغلقت أبواب النار، فلم يفتح منها باب، وفتحت أبواب الجنة، فلم يغلق منها باب، وينادي مناد: يا باغي الخير أقبل، ويا باغي الشر أقصر، ولله عتقاء من النار، وذلك كل ليلة»
(رواه الترمذي وصححه الألباني)

আবু হুরায়রা রা. হতে বর্ণিত,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“রমযান মাসের প্রথম রাতের আগমন ঘটলে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দি করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়-এ মাসে আর তা খোলা হয় না। আর জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়,এ মাসে সেগুলো আর বন্ধ করা হয় না।

আর প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ ঘোষণা দিতে থাকে যে, হে কল্যাণ প্রত্যাশী,তুমি অগ্রসর হও! হে অসৎ অন্যায় প্রত্যাশী তুমি থেমে যাও!
এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।” (তিরমিযী,সহীহ-আলবানী)

عَنْ سَهْلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
(رواه البخاري ومسلم)

সাহল রা. হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,“জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন কেবল রোযাদারগণ প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে,রোযাদারগণ কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে।” (বুখারী ও মুসলিম)

عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «عمرة في رمضان تعدل حجة»
(رواه البخاري)

ইবনে আব্বাস রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রামাযান মাসে একটি উমরা হজ্জের সমপরিমান।” (সহীহ বুখারী)

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: « قال الله عز وجل: كل عمل ابن آدم له إلا الصيام، فإنه لي وأنا أجزي به، والصيام جنة، فإذا كان يوم صوم أحدكم، فلا يرفث يومئذ ولا يصخب، فإن سابه أحد أو قاتله، فليقل: إني امرؤ صائم، والذي نفس محمد بيده، لخلوف فم الصائم أطيب عند الله، يوم القيامة، من ريح المسك»
(رواه البخاري ومسلم)

আবু হুরায়রা রা. হতে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,আল্লাহ তাআলা বলেছেন,“রোযা ছাড়া বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য। রোযা শুধু আমার জন্য।আমিই তার প্রতিদান দেব।

রোযা হল ঢাল। সুতরাং তোমাদের মাঝে যে রোযা রাখে সে যেন অশ্লীল আচরণ ও শোরগোল থেকে বিরত থাকে। যদি তার সাথে কেউ ঝগড়া-বিবাদ কিংবা মারামারিতে লিপ্ত হতে চায় তবে তাকে বলে দেবে,আমি রোযাদার।

ঐ সত্ত্বার শপথ! যার হাতে মুহাম্মাদের প্রাণ। নিশ্চয়ই আল্লাহর কাছে রোযাদারের মুখের দুর্গন্ধ মিশকের চেয়েও অধিক সুগন্ধিময়।” (বুখারী ও মুসলিম)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

লেখাঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)


(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
Collected from OHEE - ওহী (Seeking The Way To Jannah)

11/03/2025

#আজকের_আয়াত

10/03/2025

আজকের হাদিস

12/12/2024

#আজকের_আয়াত সূরা নিসা, আয়াত নং ৩১

বিষয়: #ঈমান_ও_কুফর

اِنۡ تَجۡتَنِبُوۡا کَبَآئِرَ مَا تُنۡہَوۡنَ عَنۡہُ نُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَ نُدۡخِلۡکُمۡ
مُّدۡخَلًا کَرِیۡمًا ⚪

উচ্চারণ: ইন তাজতানিবূকাবাইরা মা-তুনহাওনা ‘আনহু নুকাফফির ‘আনকুমছাইয়িআ-তিকুম ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা।

অনুবাদ: তোমরা যদি সেই বড় বড় পাপসমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের ক্রটি বিচ্যুতিগুলি ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাব।

Translation: If you avoid the great sins which you are forbidden to do, We shall remit your (small) sins from you, and admit you to a Noble Entrance (i.e. Paradise).

[কমেন্টে ব্যাখ্যা দেওয়া আছে]

10/12/2024

#আজকের_হাদীস সহীহ বুখারি, ঈমান অধ্যায়, ৩৪ নং

বিষয়: #ঈমান_ও_কুফর

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
১. আমানত রাখা হলে খিয়ানত করে;
২. কথা বললে মিথ্যা বলে;
৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং
৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়।

10/12/2024

#আজকের_আয়াত সূরা নিসা, আয়াত নং ১৭

বিষয়: #ঈমান_ও_কুফর

اِنَّمَا التَّوۡبَۃُ عَلَی اللّٰہِ لِلَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ السُّوۡٓءَ بِجَہَالَۃٍ ثُمَّ یَتُوۡبُوۡنَ مِنۡ قَرِیۡبٍ فَاُولٰٓئِکَ یَتُوۡبُ اللّٰہُ عَلَیۡہِمۡ ؕ وَ کَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ⚪

উচ্চারণ: ইন্নামাত তাওবাতু‘আলাল্লা-হি লিল্লাযীনা ইয়া‘মালূনাছ ছূআ বিজাহা-লাতিন ছুম্মা ইয়াতূবূনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতূবুল্লা-হু ‘আলাইহিম ওয়া কা-নাল্লা-হু ‘আলীমান হাকীমা।

বাংলা অনুবাদ: তাওবাহ কবূল করার দায়িত্ব যে আল্লাহর উপর রয়েছে তাতো শুধু তাদেরই জন্য যারা অজ্ঞতা বশতঃ পাপ করে থাকে, অতঃপর অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে; সুতরাং আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন; আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়।

Translation: Allah accepts only the repentance of those who do evil in ignorance and foolishness and repent soon afterwards; it is they whom Allah will forgive and Allah is Ever All-Knower, All-Wise.

[কমেন্টে ব্যাখ্যা দেওয়া আছে]

08/12/2024

#আজকের_হাদীস সহীহ বুখারি, সালাত অধ্যায়, ৩৬৬ নং

বিষয়: #সালাত

আহমদ ইবনু ইউনুস (রহঃ), আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন। আর সালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেনঃ এ চাদরখানা আবূ জাহমের কাছে নিয়ে যাও, আর তার কাছ থেকে আমবিজানিয়্যা (কারুকার্য ছাড়া মোটা চাঁদর) নিয়ে আস। এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল।

হিশাম ইবনু ’উরওয়া (রহঃ) তাঁর পিতা থেকে এবং তিনি ’আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে। তখন আমি আশংকা করছিলাম যে, এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে।

08/12/2024

#আজকের_আয়াত : সূরা আল-ইমরান, ১৬৯ নং আয়াত

বিষয়: #জিহাদ

وَ لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتًا ؕ بَلۡ اَحۡیَآءٌ عِنۡدَ رَبِّہِمۡ یُرۡزَقُوۡنَ ⚪

উচ্চারণ: ওয়ালা-তাহছাবান্নাল্লাযীনা কুতিলূ ফী ছাবীলিল্লা-হি আমওয়া-তাম বাল আহইয়াউন ‘ইনদা রাব্বিহিম ইউরঝাকুন।

বাংলা অর্থ: যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনও মৃত মনে করনা; বরং তারা জীবিত, তারা তাদের রাব্ব হতে জীবিকা প্রাপ্ত।

Translation: Don't think of those who are killed in the Way of Allah as dead. Rather, they are alive, and they have sustenance from their Lord.

[কমেন্টে তাফসীরসহ ব্যাখ্যা দেওয়া আছে]

07/12/2024

#আজকের_হাদীস : সহীহ বুখারি, ঈমান অধায়, ১১ নং

বিষয়: #ঈমান_ও_কুফর

আমর ইবনু খালিদ (রহঃ), আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণনা করেন, এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলো, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে।

[কমেন্টে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো]

07/12/2024

#আজকের_আয়াত: সূরা বাকারা, আয়াত নং: ০৭

বিষয়: #ঈমান_ও_কুফর

خَتَمَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَ عَلٰی سَمۡعِہِمۡ ؕ وَ عَلٰۤی اَبۡصَارِہِمۡ غِشَاوَۃٌ ۫ وَّ لَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ⚪

উচ্চারণ: খাতামাল্লা-হু ‘আলা- কুলূবিহিম ওয়া ‘আলা-ছাম‘ইহিম ওয়া‘আলা আবসা-রিহিম গিশা-ওয়াতুন, ওয়ালাহুম ‘আযা-বুন ‘আজীম।

অর্থ: আল্লাহ তাদের (অবিশ্বাসীদের) অন্তরসমূহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মোহরাংকিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।

Translation: Allah has set a seal on their hearts and on their hearings, (i.e. they are CLOSED from accepting Allah's Guidance), and on their eyes there is a covering. Theirs' will be a great torment.

[কমেন্ট সেকশনে ব্যাখ্যা দেওয়া আছে]

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address

Dhaka