২০১৭ সাল থেকে স্কুলে যাওয়ার পথে নীলফামারী থেকে নিখোঁজ হয় ৮ বছরের শিশু নুসাইবা। সেসময় সে ক্লাস টু তে পড়তো। অনেক খোঁজা খুঁজির পরও সন্ধান মেলেনি। পরিবারের প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে নুসাইবাকে খুঁজতে। নুসাইবা যেখানে থাকো ভালো থাকো নিরাপদে থাকো এই দোয়া করি। আমরা তোমাকে এখনো খুঁজছি। 🌸
MUN Alert
Our mission is to implement Amber Alert in Bangladesh to rescue missing children quickly.
This national initiative unites the government, law enforcement, media, and the public to ensure child safety.
08/05/2026
মনে আছে সেই ছোট মুনতাহার কথা? আমরা কি শুধু লাশ উদ্ধার আর বিচার চাইবো ফেসবুকে? আপনার আমার আর কোন দায়িত্ব নেই? বাংলাদেশে প্রতিদিন কতজন শিশু নিখোঁজ হয় তার কোন ডাটাবেইজ নেই। আমেরিকায় প্রতিদিন ১২৬০ জন শিশু নিখোঁজ হয়। পুরো ইউরোপ জুড়ে ২.৫ লাখ শিশু নিখোঁজ হয়। চায়নার মতো উন্নত দেশে বছরে ২ লক্ষ শিশু নিখোঁজ হয়। ঐসব দেশে Child Missing Alert ও পুলিশের বিশেষ ইউনিট থাকার পরও এসব হচ্ছে। মুনতাহার ঘটনার ১.৫ বছর পর আমরা MUN Alert পাইলোটিং পর্যায়ে শুরু করতে পেরেছি। এর মধ্যে অনেক শিশু পাচার হয়েছে এবং লাশ উদ্ধার হয়েছে। এখন আমাদের পালা শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। আর কোন মুনতাহা বা ফাহিমা নয় বা মাগুরার আছিয়া নয়। শিশুদের জন্য যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
08/05/2026
গত ০৬ মে ২০২৬ ইং, রোজ বুধবার সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় জানালাবাদ থানাধীন ৮নং কালিরছড়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সোনাতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া ০৪ বছর বয়সী শিশু ফাহিমা বেগমের খত*বিক্ষত মৃত*দেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
গতবছর আমরা যখন বাংলাদেশে নিখোঁজ শিশুদের জন্য জরুরী Alert চালুর জন্য সম্মেলন করি তখন বিডি ক্লিনের পক্ষ থেকে শাকিল ভাই এসেছিলো যার আপন বোন তানজিলা ঢাকা লালবাগ , ২০০৮ সাল থেকে নিখোঁজ। শাকিল ভাই এখন MUN Alert এর অন্যতম এক্টিভ ভলান্টিয়ার হিসাবে দিন রাত কাজ করছে যেন অন্য কারো বোন বা সন্তান নিখোঁজ না হয় , আর হলেও যেন দ্রুত উদ্ধার করা যায়। ভিডিও টি শেয়ার করার অনুরোধ রইলো।
07/05/2026
জরুরি শেয়ার:
শিশুর নাম: আবু তালহা (১১)
গত ২৪/০৪/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানাধীন ১নং বেড়াডাঙ্গা তলতলা এলাকা হইতে ১১ বছর বয়সী শিশু আবু তালহা তার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হয়। সে তাফসিরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13 2 19 (টোল-ফ্রি)
07/05/2026
আপডেট :
শিশুটিকে নিরাপদে খুঁজে পাওয়া গিয়েছে।
নাম: রিয়া আক্তার (১ ৫)
গত ২ ৩ এপ্রিল ২ ০ ২ ৬ ইং ১ ৫ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু ১ ৫ বছর বয়সী রিয়া আক্তারকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে leedo Bangladesh.
জরুরি শেয়ার:
নাম: রিয়া আক্তার (১ ৫)
গত ২ ৩ এপ্রিল ২ ০ ২ ৬ ইং ১ ৫ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু রিয়া আক্তার (১ ৫ ) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি ।
আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13 2 19 (টোল-ফ্রি)
07/05/2026
আপডেট :
গত ০৬ মে ২০২৬ ইং, রোজ বুধবার সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় জানালাবাদ থানাধীন ৮নং কালিরছড়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সোনাতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া ০৪ বছর বয়সী শিশু ফাহিমা বেগমের খত*বিক্ষত মৃত*দেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
জরুরি শেয়ার:
শিশুর নাম: ফাহিমা বেগম (০ ৪)
গত ৬ মে ২০২৬ ইং, রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকার সময় জানালাবাদ থানাধীন ৮নং কালিরছড়া ইউনিয়ন/ওয়ার্ডের সোনাতলা (০২নং ওয়ার্ড) এলাকা হইতে ০৪ বছর বয়সী শিশু ফাহিমা বেগম তাহার নিজ বাড়ির পাশ হইতে নিখোঁজ হয়।
আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13 2 19 (টোল-ফ্রি)
06/05/2026
শিশুটিকে নিরাপদে খুঁজে পাওয়া গিয়েছে।
শিশুর নাম: তাজিদ তালুকদার (০ ৯ )
গত ০৫ মে ২০২৬ ইং, রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পি. কোরবান আলীর বাড়াবাসা এলাকা থেকে নিখোঁজ হওয়া ০৯ বছর বয়সী শিশু তাজিদ তালুকদারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শিশুটি বাসায় বারবার বকাঝকার কারণে বাসা থেকে বের হয়ে তার খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে স্থানীয় এক ব্যক্তি তাকে চিনতে পেরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।
নিখোঁজ শিশু সম্পর্কিত কোনো তথ্য জানাতে কল করুন : 13 2 19 (টোল-ফ্রি)
আপডেট : শিশুটিকে নিরাপদে তার পরিবারের নিকট হস্তানন্তর করা হয়েছে। সবাই নিজেদের শিশুদের সাবধানে রাখবেন।
জরুরি শেয়ার:
মুগদা থানাধীন মান্ডা পঞ্চায়েত ক্লাবের সামনে আনুমানিক আড়াই বছরের এক শিশুকে পাওয়া যায়। যিনি শিশুটিকে সেখানে দেখেছেন, তিনি জানান শিশুটি সকাল থেকেই ওই স্থানে অবস্থান করছিল। পরবর্তীতে শিশুটিকে কদম আলী রোডস্থ আন-নূর জামে মসজিদে পৌঁছে দেওয়া হয়।
ঠিকানা:
মুগদা থানা, মান্ডা পঞ্চায়েত ক্লাব সংলগ্ন এলাকা, কদম আলী রোড, আন-নূর জামে মসজিদ, ঢাকা।
যদি কেউ শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে 13 2 19 (টোল-ফ্রি) নম্বরে দ্রুত যোগাযোগ করুন
06/05/2026
গত ০৪ মে ২০২৬ ইং তারিখে নেত্রকোনা জেলা থেকে নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী শিশু জান্নাতের মর*দেহ আজ সকালে বাড়ির পার্শ্ববতী ধানের জমি থেকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
05/05/2026
আপডেট :
গত ০৪ মে ২০২৬ ইং তারিখে নেত্রকোনা জেলা থেকে নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী শিশু জান্নাতের মর*দেহ আজ সকালে বাড়ির পার্শ্ববতী ধানের জমি থেকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জরুরি শেয়ার:
শিশুর নাম: জান্নাত (৫ )
গত ০৪ মে ২০২৬ ইং, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন কৈলাটি ইউনিয়নের জসিউড়া গ্রাম থেকে ০৫ বছর বয়সী শিশু জান্নাত পাশের বাড়িতে খেলতে গিয়ে সেখান থেকে নিখোঁজ হয়।
আপনার কাছে কোনো তথ্য থাকলে, ফোন করুন: 13 2 19 (টোল-ফ্রি)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
1000
