MD Amzad Hossan

MD Amzad Hossan

Share

সত্যের পথে আপোষহীন যোদ্ধা

11/05/2025

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে কারখানার গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড কারখানায় কর্মরত শ্রমিকেরা আজ রোববার সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন। আজ তাদের এ ব্যপারে কাজের রেট প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে দেখেন কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ।
এসময় তারা কারখানা খুলে দেওয়া এবং , এপিএম হাসমতসহ কয়েকজন সুপারভাইজারের অপসারন দাবী করেন।

মোঃ আমজাদ হোসেন,
কাশিমপুর, গাজীপুর
১১.৫.২৫

08/04/2025

অপহরণের নিউজ

23/03/2025
06/02/2025

কাশিমপুর থানার পাশে হলো ডাকাতি, এ ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে।

04/02/2025

good night 🌙
everyone

02/02/2025

গাজীপুরে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

শনিবার সকাল ১১ ঘটিকায় গাজীপুরের গাছা থানার অন্তর্গত ৩২ নং ওয়ার্ডে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মিথ্যা মামলা বাণিজ্যে জড়িতদের এবং জুলাই গণহত্যার নিহতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপিসহ এলাকাবাসী ।

বক্তারা জানায়,৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একটি গুষ্টি অরাজনৈতিক ব্যক্তি এবং পরীক্ষিত বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন মামলার মাধ্যমে হয়রানি করার চেষ্টা করছে।এ সময় বিএনপি নেতা কর্মীদের মামলা বাণিজ্যের হয়রানি থাকে মুক্তি দিতে মিথ্যা মামলা প্রত্যাহার করতে স্থানীয় প্রশাসন কে ২৪ ঘন্টার আলটিমেটাম সহ জুলাই গন-হত্যার নিহতের বিচার দাবি করা হয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Kashimpur Gazipur
Dhaka