Islamic Front Bangladesh

Islamic Front Bangladesh

Share

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
নিবন্ধন নং- ৩০

03/06/2026
03/06/2026

পবিত্র মক্কা নগরীতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর এক সভা অনুষ্ঠিত
অবিলম্বে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবি- আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বাংলাদেশে শিশু ধর্ষণ, বালাৎকার, মব সন্ত্রাস এর মতো অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ সকল ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। তিনি আরও বলেন- চিহ্নিত একটি ইসলামী রাজনৈতিক দল কর্তৃক দেশের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠিত ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি দখলের ষড়যন্ত্র করছে। তিনি গ্রাহক ফোরামের নামে চিহ্নিত উক্ত রাজনৈতিক দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন। এছাড়া তিনি ইন্টেরিম গভর্নমেন্ট এর সময় ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন ব্যাংক থেকে অন্যায়ভাবে ছাঁটাইকৃত প্রায় ১০ হাজার ব্যাংক কর্মকর্তা -কর্মচারীদের অবিলম্বে চাকুরিতে পূনর্বহালেরও দাবি জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক মুসলমানদের উপর যুলুম- নির্যাতন, নিপীড়ন মাত্রা ছাড়িয়ে গেছে। যা মানবাধিকার লঙ্ঘন। এহেন পরিস্থিতি বিশ্বে সাম্প্রদায়িক হানাহানিকে উস্কে দেবে বলে মন্তব্য করে তিনি এ গর্হিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বাংলাদেশ সরকারকে কুটনৈতিক আলোচনার মাধ্যমে মুসলিম নির্যাতন বন্ধে উদ্যোগ গ্রহণের দাবি জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ২ জুন' ২৬ মঙ্গলবার পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত এক সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। দলের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ভাইস চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা হাবিবউল্লাহ বোগদাদি, যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব
পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম ও কেন্দ্রীয় সদস্য ইকবাল সোবহান এ্যাপোলো প্রমূখ।

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম
দপ্তর সম্পাদক
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
ক্যাপশন- পবিত্র মক্কা নগরীতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সভায় পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীসহ জাতীয় নেতৃবৃন্দ।

27/05/2026

প্রিয় দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

16/05/2026

ভারতে মসজিদ-মাদরাসা ভাংচুর ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার মানববন্ধনে - অধ্যক্ষ ইব্রাহীম আখতারী
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক হানাহানিকে উস্কে দেবে
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী বলেছেন- পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক হানাহানিকে উস্কে দেবে- যা বিশ্বশান্তির অন্তরায়। উগ্রবাদী হিন্দুদের কর্তৃক মুসলমানদের পুশব্যাক করার মতো হুংকারকে ভারতের ধর্ম নিরপেক্ষতার আড়ালে মুসলিম বিদ্বেষী কদর্য চেহারার বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি ভারতে বিধান সভা নির্বাচন পরবর্তী সহিংসতা মাত্রা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে তিনি অবিলম্বে বাংলাদেশ সরকারকে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানোর জন্য উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন- উগ্রবাদী হিন্দুরা কর্তৃক মুসলমানদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে, ব্যবসায়িক অফিসসহ দোকান-পাট ভাংচুর ও উচ্ছেদের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবলীলায়। নারীদের পৈশাচিক নির্যাতন করছে, এমনকি সম্ভ্রমহানির ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। মুসলিমদের ওপর এহেন পাশবিক নির্যাতনের কারণে বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি শংকা প্রকাশ করেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ১৫ মে' ২৬ জুমাবার বিকেল ২টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে ভারতে মসজিদ-মাদরাসা ভাংচুর ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ আলম রাজু, ডাঃ হাসমত আলী তাহেরী, হাফেজ জহুর, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী রেজা, গিয়াস উদ্দিন, আলী আজগর খান, শেখ মোহাম্মদ মহিউদ্দীন,
এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা রফিকুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, এইচ, এম নাছির উদ্দীন, মাওলানা মনসুরুল আলম, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, আবদুল মালেক রেজভী, মোহাম্মদ ইউসুফ কবির, কাউসারুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ শিহাব উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ মামুনুর রশিদ, সাইফুল ইসলাম তাহেরী, মোহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইফাজ উদ্দীন, মুহাম্মদ আবদুল করিম, আবদুল গণি, মোঃ তাহসিন, মোঃ আসিফ, মুহাম্মদ শাহেদ, মুহাম্মদ তানভীর প্রমূখ।

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মাওলানা মাসুদ করিম চৌধুরী
দপ্তর সম্পাদক
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
চট্টগ্রাম মহানগর।

09/05/2026

যুক্তরাষ্ট্রের সাথে অসম বানিজ্য চুক্তি বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে - অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন
-------------------------------------------------------অসম এ বানিজ্য চুক্তির কারণে বাংলাদেশ আমেরিকার উপনিবেশে পরিণত হবে।

------------------------------------------------------------
বাণিজ্যচুক্তি এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার চুক্তি, জনস্বার্থে এটি বাতিল করতে হবে- অধ্যক্ষ আল্লামা জুবাইর

09/05/2026

যুক্তরাষ্ট্রের সাথে অসম বানিজ্য চুক্তি বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে - অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন
-------------------------------------------------------
অসম এ বানিজ্য চুক্তির কারণে বাংলাদেশ আমেরিকার উপনিবেশে পরিণত হবে
------------------------------------------------------------
বাণিজ্যচুক্তি এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার চুক্তি, জনস্বার্থে এটি বাতিল করতে হবে- অধ্যক্ষ আল্লামা জুবাইর
-----------------------------------------------------------
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন- নির্বাচনের পূর্বে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করবে। বাংলাদেশ চেষ্টা করলেও স্বাধীনভাবে অন্য কোন দেশ থেকে কিছু ক্রয় করতে পারবে না। ফলে বাংলাদেশ ধীরে ধীরে আমেরিকার একটি উপনিবেশে পরিণত হবে। এই চুক্তির দরুন ‘বাণিজ্য বৈষম্য বৃদ্ধি পাবে বলে মন্তব্য করে তিনি অবিলম্বে এই অসম চুক্তি বাতিলের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে বলে তিনি শংকা প্রকাশ করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- কোনক্রমেই ইন্টেরিম গভর্নমেন্টের দেশের স্বার্থ বিরোধী এহেন চুক্তি করার কোনো এখতিয়ার নেই। সত্যিকার অর্থে বাণিজ্যচুক্তির নামে এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার চুক্তি। এটি বহাল থাকলে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না। সুতরাং এ গণ বিরোধী চুক্তি জনগণ কখনো মেনে নেবে না উল্লেখ করে তিনি চুক্তিটি সংসদে উত্থাপন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ৯ মে' ২৬ শনিবার বিকেল ২ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্বরে যুক্তরাষ্ট্রের সাথে অসম বানিজ্য চুক্তি বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- দলের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) মোহাম্মদ তরিকুল হাসান লিংকন, সহ অর্থ সচিব মাওলানা আবুল কালাম আজাদ, সহ দপ্তর সচিব আব্দুল খালেক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক কফিল উদ্দীন রানা, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রধানিয়া, মুফতি মাওলানা মঈনউদ্দীন আজমী, সাংগঠনিক সম্পাদক এস এম তারেক হোসাইন, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি দেলোয়ার হোসেন ফয়সাল, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ওলিউর রহমান, হাফেজ মুনির উদ্দীন, আবদুল্লাহ আল মুমিন, আলী আকবর, শহিদুল ইসলাম,
ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সানি দেওয়ান, মামুনুর রশিদ, আবুল ফয়েজ মামুন, এম এইচ মিলাত, দিদার মোল্লা প্রমূখ।

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম
দপ্তর সম্পাদক
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

10/5, Kabbokash Supar Market, Kawran Bazar
Dhaka
1215