26/05/2026
সবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটি নিদর্শন ছিল। দুটো বাগান-টানে ডানে, একটা বামে। (তাদেরকে বলেছিলাম) তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।একদিকে সুখ -শান্তির শহর অন্যদিকে ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা (আল্লাহ হতে) মুখ ফিরিয়ে নিল।কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধভাঙ্গা বন্যা। আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিতক বিশ্বাদ ফল, আর সামান্য কিছু কুল গাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম।
08/05/2026
বর্ণিত আছে যে, এক আদালতে জনৈক চোরের হাত কাটার রায় দেওয়া হলো।যখন রায় বাস্তবায়নের সময় হল, তখন সে চিৎকার করে বলল, "আমার হাত কাটার আগে আমার মায়ের জিহ্বা কেটে দিন। কারণ, জীবনের প্রথম তুমি আমার প্রতিবেশী ঘর থেকে ডিম চুরি করেছিলাম ;কিন্তু তিনি আমাকে এজন্য কোন শাস্তি দেন নি প্রতিবেশীর কাছে তা ফিরিয়ে দিতেও বলেননি ;তিনি খুশি প্রকাশ করেছেন করে বলেছেন ;আমার ছেলে এখন বড় হয়েছে "।আমার মা যদি তখন আমার সেই অপরাধে খুশি প্রকাশ না করতো, তাহলে আজ আমি সমাজে এত বড় চোর হতাম না।
বই: সন্তান গড়ার সোনালি পাথেয়
01/05/2026
যে ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন সুন্নাহয় বর্ণিত অদৃশ্য বিষয় মেনে নিতে এজন্য সন্দিহান থাকে যে, সে সকল বিষয়ের ধরন ও বিস্তারিত বিবরণ তার বুঝে আসছে না। অথবা শরিয়তের কোন হুকুম কবুল করতে এজন্য দ্বিধাগ্রস্ত যে, তার এই হুকুমের হেকমত বুঝে আসছে না। এ সকল লোক আসলে ঈমানের হাকিকতে বোঝেনা।
তাদেরকে কে বোঝাবে যে, যে বিষয়টি আপনি স্বচক্ষে দেখেছেন অথবা বিষয়টি আপনি নিজে অনুধাবন করতে পেরেছেন করছেন; অথচ আল্লাহ, আল্লাহর রাসূলের সংবাদ পাওয়ার পরও কিন্তু আপনার আস্থা হচ্ছিল না, বরং সন্দেহ থেকে গিয়েছিল তাহলে এটা ঈমান কিভাবে হয়?
বই: ঈমান সবার আগে -মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
30/04/2026
"তোমাদের মধ্যে কেউ ছিল যারা এই দুনিয়া চাচ্ছিল, আর তোমাদের মধ্যে কেউ ছিল যারা চাচ্ছিল পরকাল। "(সূরা আল ইমরান ৩:১৫২)
এই আয়াত শুনে আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ বলেন, 'আমি জানতাম না যে আমাদের মাঝে, অর্থাৎ আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিদের মাঝেও এমন লোক আছে যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়! মুমিনদের মাঝে দুনিয়ার লোভ থাকতে পারে-- এই বিষয়টি আব্দুল্লাহ ইবনে মাসুদের কল্পনাতেও আসেনি। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো একটি পরীক্ষা। এর মাধ্যমে এমন সব বিষয় উন্মোচিত হয় যা অন্য কোন ভাবে বোঝা যায় না।
অনেক প্রশিদ্ধ একটি বই থেকে লাইনটি চয়ন করা হয়েছে। পাঠকবৃন্দ বলেন তো বইটির নাম কী?
বইটি পড়তে চলে আসুন আমাদের উন্মুক্ত পাঠাগার #আলোকায়ন এ
আমাদের ঠিকানা: মারকাযুন নাহদা- প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, জহুরুল ইসলাম সিটি আফতাবনগর, বাড্ডা ঢাকা।
24/04/2026
কখনো কি মনে হয় মনটা খুব ক্লান্ত?
চারপাশে এত শব্দ এত ব্যস্ততা কিন্তু নিজের ভেতরটাই যেন ফাঁকা, অস্থির, ভারী।
এমন সময় একটু নীরবতা দরকার, দরকার একটু আলোর, আর সেই আলো লুকিয়ে আছে বইয়ের পাতায়।
লাইব্রেরীর নিরিবিলি কোণায় বসে যখন কোরআনের একটি আয়াত, একটি হাদিস পড়বেন তখন মনে হবে, আহ! এই শান্তি টাই তো খুঁজছিলাম.....
যে মনটা দুনিয়ার ক্লান্তিতে ভারী হয়ে আছে, সেই মনটাই বইয়ের সান্নিধ্যে ধীরে ধীরে হালকা হয়ে যায়।
তাই চলে আসুন আমাদের #উন্মুক্ত পাঠাগার #আলোকায়নে
আমাদের ঠিকানা: মারকাযুন নাহদা- প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, জহুরুল ইসলাম সিটি আফতাবনগর, বাড্ডা ঢাকা।
মেয়েরা আসবেন মারকাযুন নাহদার ৬ষ্ঠ ফ্লোর।
21/04/2026
প্রথম প্রজন্ম এই বাস্তবতা খুব গভীর ও কার্যকরভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছিল। আয়েশা রাঃ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, (كان خلقه القران)"তারা আখলাক ছিল কুরআন। কত সংক্ষেপে কতই না তাৎপর্যপূর্ণ বাক্য!
তার আখলাক হচ্ছে কুরআন। অর্থাৎ কোরআনুল কারীমে আল্লাহ তায়ালা যত আদেশ ও নিষেধ করেছেন, সেগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বাস্তবিকভাবে প্রয়োগ হতো। তাই তাঁর সকল আচরণ ছিল কুরআন ।
এমন চরিত্রের ভিত্তিতে তিনি সাহাবীগণ রাযিআল্লাহু আনহু কে গড়ে তোলেন। তাই আমরা যখন তাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ চারিত্রিক মূল্যবোধ দেখি তখন আশ্চর্য হওয়ার কিছু নেই।
বই: কেন এই অধঃপতন?
বইটি পড়তে চলে আসুন আমাদের #উন্মুক্ত পাঠাগার #আলোকায়ন এ।
ঠিকানা: মারকাযুন নাহদা- প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, জহুরুল ইসলাম সিটি আফতাবনগর, বাড্ডা ঢাকা।
19/04/2026
আব্দুল্লাহ ইবনে মোবারক রহ. বলেন -
رايت الذنوب تميت القلوب.... وقد يورث ادمانها الذلَّ
وتركل الذنوب حياة القلوب..... وخير لنفسك عصيانها
গুনাহ অন্তরকে মেরে ফেলে। গুনাহার মধ্যে নিমজ্জিত হলে মানুষের মর্যাদাহানি ঘটে। আর গুনাহ ছেড়ে দিলে কলব জীবন্ত থাকে। খারাপ কাজের ক্ষেত্রে নিজেরে অবাধ্য হওয়াই নিজের জন্য ভালো।
17/04/2026
📚📚আসুন বইয়ের আলোয় আলোকিত হই 📚📚
আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু জানার সুযোগ হারিয়ে ফেলছি। অথচ একটি ভালো ইসলামী বই হতে পারে আমাদের জীবনের সঠিক পথের দিশারী।
📖একটি বই বদলে দিতে পারে আপনার চিন্তা
📖একটি হাদিস শিখিয়ে দিতে পারে পুরো জীবন
📖একটি কাহিনী জাগিয়ে তুলতে পারে ঈমান
আসুন কিছু সময় বের করি -নিজের জন্য, আমিরাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের #উন্মুক্ত পাঠাগারে রয়েছে বিভিন্ন ইসলামী বই তাফসির, হাদিস, সিরাত, ইতিহাস, এবং আরো অনেক কিধরনের বই।
তাই আজই চলে আসুন আমাদের উন্মুক্ত পাঠাগার #আলোকায়ন এ। একটি বই হাতে নিন আর নিজের হৃদয়কে আলোকিত করুন।
ঠিকানা: মারকাযুন নাহদা- প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, জহুরুল ইসলাম সিটি আফতাবনগর, বাড্ডা ঢাকা।
15/04/2026
“🌙 আপনি কি নিজের জীবনকে সুন্দর ও সফল করতে চান?
📖 মনে রাখবেন—
“ইসলামি জ্ঞান ছাড়া প্রকৃত সফলতা সম্ভব নয়।”
✨ একটি ভালো ইসলামি বই বদলে দিতে পারে আপনার চিন্তা, আপনার জীবন, এমনকি আপনার আখিরাতও।
🌿 আমাদের ইসলামি পাঠাগারে রয়েছে—
✔ কুরআন ও তাফসীর
✔ হাদিসের কিতাব
✔ ইসলামি ইতিহাস ও জীবনী
✔ নৈতিকতা ও আত্মশুদ্ধির বই
📚 নিরিবিলি পরিবেশে জ্ঞান অর্জনের জন্য আজই চলে আসুন।
আমাদের উন্মুক্ত পাঠাগার #আলোকায়ন এ
#উন্মুক্ত #পাঠাগার
17/02/2026
রমাদানের ৩০দিন আপনি রোজা রাখছেন। যত গরম বা ক্লান্তিই আসুক আপনি রোজা রাখছেন। একদিনও রোজা ছেড়ে দিচ্ছেন না। এ সময় আপনি নিজের অঙ্গপ্রত্যঙ্গকে রোজা বিনষ্টকারী সব বিষয় থেকে বিরত রাখছেন। আপনি ভয় করছেন যে, আপনার রোজা আবার অনর্থক হয়ে যায় কি না। কিন্তু রমাদানের পরে প্রতি মাসে তিন দিন রোজা রাখার মতো শক্তি আপনি পাচ্ছেন না। কেন আপনি রমাদান-পরবর্তী দিনগুলোতে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারছেন না! হারাম থেকে নিজের দৃষ্টিকে সরিয়ে রাখতে পারছেন না!
বইটি পড়ার জন্য চলে আসতে পারেন আমাদের উন্মুক্ত পাঠাগার আলোকায়ন এ।
ঠিকানা: মারকাযুন নাহদা- প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, জহুরুল ইসলাম সিটি আফতাবনগর, বাড্ডা ঢাকা।
15/02/2026
রমজান শুধু রোজার মাস নয়,
এটা আত্মশুদ্ধি ও জ্ঞান অর্জনের মাস।
এই রমজানে সময় দিন
আল-কুরআন তিলাওয়াত, তাফসির ও ইসলামিক বই পড়ায়।
পাঠাগারে রয়েছে কুরআন, হাদিস, সিরাত ও ইসলামিক ইতিহাসের সমৃদ্ধ সংগ্রহ।
জ্ঞানই মানুষকে আলোর পথে নিয়ে যায়। 🌿📚
আমাদের উন্মুক্ত পাঠাগার আপনাদের জন্য চলে আলোকায়ন এ
ঠিকানা: মারকাযুন নাহদা- প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, জহুরুল ইসলাম সিটি আফতাবনগর, বাড্ডা ঢাকা।