21/08/2026
মির্জা ফখরুল সাহেব একজন অত্যন্ত ভদ্র, বিনয়ী, আন্তরিক এবং দল ও দেশের প্রতি নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও অবদানের যথাযথ মূল্যায়ন করে তাঁকে যে সম্মান দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রাপ্য।
আশা করি, তাঁর নতুন পথচলা সুন্দর, সহজ ও আনন্দময় হবে। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবেন এবং দেশ ও জাতির জন্য অনেক সুফল বয়ে আনবেন।
তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মির্জা ফখরুল সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩