10/02/2026
অদ্য ১০.০২.২০২৬ তারিখে শ্রদ্ধেয় জনাব আহসান হাবিব স্যার সদস্য (কর) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় কর অঞ্চল–১৭, ঢাকা’র মান্যবর কর কমিশনার জনাব ড. মোঃ সামছুল আরেফিন স্যার ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কর অঞ্চল–১৭, ঢাকা’র সকল পরিদর্শী রেঞ্জ স্যার, উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) এবং উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রয়োগিক) উপস্থিত ছিলেন।
01/06/2025
কর অঞ্চল-১৭, ঢাকা এর পরিদর্শী রেঞ্জ-১, জনাব রুনা লায়লা স্যার কর কমিশনার পদে পদোন্নতি পাওয়ায় মান্যবর কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় কর অঞ্চল-১৭, ঢাকার পরিদর্শী রেঞ্জ-৩, উপ কর কমিশনার,সদর দপ্তর (প্রশাসন), উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রায়োগিক) সহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
22/04/2025
স্পট এসেসমেন্ট- কর অঞ্চল-১৭, ঢাকা।
কর অঞ্চল -১৭, ঢাকা এর সম্মানিত কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয়ের নির্দেশনায় ও রেঞ্জ স্যারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সার্কেল-৩৬৬ এর অধিক্ষেত্র ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-৫৭ এর আহছান বাগ, মমিনবাগ, আশ্রাফাবাদ, দুখুরিয়া, জঙ্গল বাড়ী, কুমিল্লাপাড়া, রহমতবাগ, বাগচান খাঁ পশ্চিম, বাগচান খাঁ পূর্ব (১ম ও ২য় অংশ), এটিএমবুথ গলি-ভাষা আন্দোলন স্কুল-রফিকুল ইসলাম রোড , মনির চেয়ারম্যান গলির দক্ষিণাংশ, মনির চেয়ারম্যান গলির উত্তরাংশ, হাসলাই, মুসলিমবাগ সহ ওয়ার্ড এর অন্যান্য এলাকা সমূহে স্পট এসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুগ্ন কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-৩ মিজ ফারহানা শেখ মহোদয়, সহকারী কর কমিশনার জনাব আ: শুকুর মিয়া, সহকারী কর কমিশনার জনাব আবু হেনা মোঃ মোর্শেদ ই ইলাহী রিয়েল এবং টিমের সকল কর পরিদর্শক গণ।
16/04/2025
স্পট এসেসমেন্ট- কর অঞ্চল-১৭, ঢাকা।
কর অঞ্চল -১৭, ঢাকা এর সম্মানিত কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয়ের নির্দেশনায় ও রেঞ্জ স্যারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সার্কেল-৩৭০ এর অধিক্ষেত্র ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-২৩ এর লালবাগ রোড (হোল্ডিং নং-১৫৮-২৫৬), মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে বিডিআর গেট নং-১, কাশ্মীরী টোলা লেন, হোসেন উদ্দীন খান লেন, ডুরি আঙ্গুল লেন, পিল খানা রোড, সুবল দাস রোড (হোল্ডিং-৪৭, ৪৮ এবং ৪৯) সহ ওয়ার্ডের অন্যান্য এলাকা সমূহে স্পট এসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পরিদর্শী রেঞ্জ-৩, মিজ ফারহানা শেখ মহোদয়, সহকারী কর কমিশনার জনাব নাজিউর রহমান এবং টিমের সকল কর পরিদর্শক গণ।
13/04/2025
কর অঞ্চল -১৭, ঢাকা কর্তৃক লালবাগ কেমিক্যাল এন্ড পারফিউমারি লিমিটেড এ আয়কর আইন, ২০২৩ এর ১৪৭ ধারা মোতাবেক উৎসে কর কর্তন বা সংগ্রহ নিশ্চিতকরণ ও যাচাইকরণ ব্যবস্থা গ্রহণ করা হয়। কার্যক্রমটি পরিচালনা করেন কর অঞ্চল-১৭, ঢাকা র উপ কর কমিশনার জনাব মোঃ নাছির উদ্দিন এবং সহকারী কর কমিশনার জনাব মোঃ মাসুদ রানা।
10/04/2025
জাতীয় রাজস্ব বোর্ডের সন্মানিত সদস্য (কর জরীপ ও পরিদর্শন) জনাব মো: খাইরুল ইসলাম মহোদয়ের সাফল্যমন্ডিত দীর্ঘ কর্মজীবনের সমাপ্তিতে কর অঞ্চল-১৭, ঢাকা এর পক্ষ থেকে কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় কর অঞ্চল-১৭, ঢাকা এর পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ এবং সদর দপ্তর (প্রশাসন) ও সদর দপ্তর (প্রায়োগিক) উপস্থিত ছিলেন।
13/03/2025
অদ্য ১৩/০৩/২০২৫ খ্রি. তারিখে কর অঞ্চল-১৭, ঢাকা এর মান্যবর কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয় কর অঞ্চল-১৭, ঢাকার পক্ষ হতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) পদে পদোন্নতি পাওয়ায় জনাব মোঃ লুৎফুল আজীম, সদস্য (কর), জাতীয় রাজস্ব বোর্ড মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় কর অঞ্চল-১৭, ঢাকার পরিদর্শী রেঞ্জ-৩, উপ কর কমিশনার,সদর দপ্তর (প্রশাসন), উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রায়োগিক) স্যারগণ উপস্থিত ছিলেন।
06/03/2025
কর অঞ্চল-১৭, ঢাকা কতৃক স্পট অ্যাসেসমেন্ট এর প্রস্তুতি হিসেবে সকল কর্মকর্তা এবং কর পরিদর্শক গণের অনলাইন ই-রিটার্ন দাখিল বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ ১ জনাব রুনা লায়লা মহোদয়।
02/03/2025
জাতীয় রাজস্ব বোর্ড এর সম্মানিত সদস্য (আন্তর্জাতিক কর) জনাব মো: জাহাঙ্গীর আলম মহোদয়ের সাফল্যমন্ডিত দীর্ঘ কর্মজীবনের সমাপ্তিতে কর অঞ্চল- ১৭, ঢাকা এর পক্ষ থেকে অত্র কর অঞ্চলের শ্রদ্ধেয় কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় কর অঞ্চল-১৭ ঢাকা এর পরিদর্শী রেঞ্জ-১ মিজ রুনা লায়লা মহোদয় এবং সদর দপ্তর প্রশাসন উপস্থিত ছিলেন।
27/02/2025
অদ্য ২৭/০২/২০২৫ খ্রি. জনাব আব্দুল্লাহ্ আল মামুন স্যার, যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি ও বদলি উপলক্ষে আন্তরিক শুভকামনা জানান কর অঞ্চল-১৭, ঢাকা এর মান্যবর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয়।
27/02/2025
অদ্য ২৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. কর অঞ্চল-১৭, ঢাকা এর সম্মানিত কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয়ের সভাপতিত্বে অত্র কর অঞ্চল এর সম্মেলন কক্ষে প্রথম মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিদর্শী রেঞ্জ ও সার্কেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মানিত কর কমিশনার এ সভায় যথাসময়ে অফিসে উপস্থিতি, রিটার্ন প্রসেস, পিএসআর মনিটরিং, বকেয়া আদায়ের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ, সকল রেজিস্ট্রার সংরক্ষণ, অগ্রিম কর আদায়, উৎস কর কর্তন মনিটরিং জোরদারকরণ, হাইকোর্ট মামলা পর্যবেক্ষণ, নন- ফাইলারদের নথি চালুকরণ, ১৪৭ ধারায় কার্যক্রম ত্বরান্বিতকরণ, অডিট কার্যক্রম দ্রুত নিষ্পত্তিকরণ সহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
20/02/2025
কর অঞ্চল -১৭, ঢাকার সম্মানিত উপ কর কমিশনার জনাব আব্দুল্লাহ আল মামুন স্যার, যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্তিতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন অত্র কর অঞ্চলের সম্মানিত কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা স্যার।
এসময়, কর অঞ্চল-১৭, ঢাকার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।