Life in BD Army

Life in BD Army

Share

"Life in BD Army – Stories of discipline, patriotism, training, and challenges in the Bangladesh Army

07/04/2025

"৯৫% মুসলিমদের এই বাংলাদেশে, আর আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অসহায় মুসলিম যোদ্ধা। হে গাঁজা বাঁশি, তোমাদের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছা থাকলেও আমাদের শক্তি ও সামর্থ্য নেই। যদি সুযোগ পেতাম, তোমাদের হয়ে যুদ্ধ করে জীবন দিতে, তবে এক মুহূর্ত দ্বিধাবোধ করতাম না, ইনশাআল্লাহ। আর কিছু করতে না পারলেও, ইসরায়েলের কিছু বুলেট অন্তত আমাকে শহীদ করার জন্য হলেও খরচ করতে হত। আজ আমরা নিরুপায় হয়ে দূর থেকে দেখা ছাড়া কিছুই করতে পারছি না, কিন্তু আজ যারা দেখার কথা, তারা ঘুমিয়ে আছে। তাদের ঘুম ভাঙবে না। তোমরা আর 'ইয়া আরব, ইয়া আরব' করো না, কারণ আরব শুধু আমার নবীর দেশ ছিল না, ওখানে আবু জাহেলেরাও ছিল, আর এখনো আবু জাহেলরা বসে আছেন। এই মুসলিম বিশ্বকে তোমরা ক্ষমা করে দিলেও, আল্লাহপাক ক্ষমা করবেন কিনা জানি না। হে রাব্বুল আলামিন, তুমি আমাদের মুসলিম ভাই-বোনদের, ছোট ছোট বাচ্চাদের হেফাজত করো। আমিন।"

Photos from Life in BD Army's post 13/03/2025

মাগুরায় নির্যাতিত শিশুটির মরদেহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হলো নিজ বাড়িতে

ঢাকা ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখ দুপুর ০১:০০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরবর্তীতে, শিশুটির মরদেহ দাফনের উদ্দেশ্যে আজ সন্ধ্যা ০৬:২০ ঘটিকায় সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে হেলিকপ্টারযোগে তার নিজ বাড়ি, মাগুরা জেলার আওতাধীন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।

এ হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী গভীরভাবে শোকাহত। সেনাবাহিনী সবসময় মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতির এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।

11/03/2025

সহমত পোষণ করছি

11/03/2025
Photos from Life in BD Army's post 09/03/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার মাঝ-পথে একটি ট্রাক এর সাথে সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে দুজনের মধ্যে একজন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
মহান রাব্বুল আলামীন যেন জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আহত ব্যক্তিকে সুস্থতা সাথে নেক হায়াত দান করুন আমিন🤲
ধন্যবাদ🌱

02/03/2025

তুমি দিয়েছ শৃঙ্খল জীবন, উন্নত করেছ শির
প্রশিক্ষিত করে আমাদের বানিয়েছ সেনা বীর!!

দুর্যোগে তুমি আমাদের মাঝে, পৌছেঁ দিয়েছ ত্রাণ
সৃষ্টিকর্তার মহামহিমায়, বাচিঁয়েছ শত প্রাণ!!

মোরা সৈনিক,মোরা নির্ভীক, মোরা মানবোনা কোনো হুংকার 😡😡
আমাদের এ দেশ, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার!!✊

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka