01/05/2026
শ্রমিকদের ঘামে গড়ে ওঠে সভ্যতার ভিত্তি,
তাদের অধিকার রক্ষাই আমাদের দৃঢ় অঙ্গীকার,
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় চলুক সংগ্রাম।
শাশ্বত নীতি নিখাঁদ ঐতিহ্য আর চমৎকার আধুনিকতার অনন্য সমন্বয়ের নাম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis
01/05/2026
শ্রমিকদের ঘামে গড়ে ওঠে সভ্যতার ভিত্তি,
তাদের অধিকার রক্ষাই আমাদের দৃঢ় অঙ্গীকার,
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় চলুক সংগ্রাম।
30/04/2026
২০১৩ সালের শাপলা চত্বরের ঐতিহাসিক আন্দোলনের অজানা বাস্তবতা—দলিলভিত্তিক দুই দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী “শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম”।
তারিখ: ৫–৬ মে ২০২৬
স্থান: নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ
বি.দ্র. প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
সত্যকে জানুন, ইতিহাসকে দেখুন
আয়োজনে: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস
#ফিরে_দেখা_২০১৩
20/04/2026
২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম আর ধৈর্য যেন সফলতায় রূপ নেয়। মহান আল্লাহ তোমাদের মেধা ও স্মৃতিশক্তি বাড়িয়ে দিন এবং চমৎকার ফলাফল অর্জনের তৌফিক দান করুন। আমীন।
#শুভকামনা
#পরীক্ষা২০২৬
#এসএসসি২০২৬
#দাখিল২০২৬
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক এর পক্ষ থেকে আন্তরিক পরামর্শ ও দিকনির্দেশনামূলক ভিডিও বার্তা।
ভয় নয়, পূর্ণ আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়েই এগিয়ে যাও—ইনশাআল্লাহ সফলতা তোমার সাথেই থাকবে।
10/04/2026
গণভোটের রায় অগ্রাহ্য করলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসবে: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি
ঢাকা, ১০ এপ্রিল ২০২৬:
আজ শুক্রবার সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে "জুলাই গণভোটের জনরায় ও সংবিধান সংস্কারের পূর্ণ বাস্তবায়ন" এ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, "জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের রূপরেখা। গণভোটে ৬৮.০৬% মানুষ যা চেয়েছে, তা বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ উন্মুক্ত হবে।"
তিনি আরও অভিযোগ করেন, "বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি গণভোটের রায় উপেক্ষা করছে এবং সংবিধান সংস্কার এড়াচ্ছে। তাদের ৩১ দফার প্রতিশ্রুতির প্রথম দফায় সংবিধান সংস্কারের কথা বলা হয়েছিল, কিন্তু তারা তা মানছে না। জনগণ যা চেয়েছে, তা উপেক্ষা করলে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন ব্যর্থ হবে।"
তিনি সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, "দল-মত নির্বিশেষে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন। যারা সনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা জানুক ছাত্রসমাজ কখনো মাথা নত করবে না। জুলাই আমাদের শক্তি, সাহস ও দেশের ভবিষ্যৎ গঠনের প্রতীক।"
এছাড়াও সমাবেশে মুফতি আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তির দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা হয়েছে, যা ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। তারা আরও উল্লেখ করেন, প্রথম আলো অফিস ভাঙচুরের ঘটনার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ নেই; বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে বলে তারা মনে করেন। এ ধরনের কর্মকাণ্ড বিচারব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করে। তাই অবিলম্বে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দায়িত্বশীলগন।
06/04/2026
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে জুলাই গণভোটের জনরায় ও সংবিধান সংস্কারের পূর্ণ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল।
সময়:১০ এপ্রিল রোজ: শুক্রবার দুপুর ২ টা
স্থান:বাইতুল মোকাররম উত্তর গেইট
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
20/03/2026
প্রিয় ছাত্রসমাজ, দেশবাসী, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনসহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী, ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
18/02/2026
মাহে রমজানের আহ্বান—
তাকওয়া, আত্মশুদ্ধি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলি।
আসুন, কুরআনের আলোয় জীবন গড়ি।
16/02/2026
আলহামদুলিল্লাহ
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis এর ২০২৬-২৭ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ সদস্য নির্বাচন সম্পন্ন
আল্লাহ তায়ালা তাদের দায়িত্ব পালন সহজ করুন!