20/02/2026
মহান একুশে ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র চেয়ারম্যান কে এম আবু তাহের।
তিনি এক বিবৃতিতে বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক আত্মত্যাগের যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন, তা জাতির জন্য চিরস্মরণীয়।
তিনি ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান একুশের চেতনায় দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
16/12/2025
🇧🇩 মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান—বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা নিবেদন করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর চেয়ারম্যান কে এম আবু তাহের।
তিনি বলেন—
“১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। জাতির বীর সন্তানদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের চির প্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় দেশকে সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যান—এই কামনাই করেন তিনি।
কে এম আবু তাহের
চেয়ারম্যান
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)
#মহান_বিজয়_দিবস িসেম্বর #মুক্তিযুদ্ধ #শ্রদ্ধা 🇧🇩
29/11/2025
প্রেস রিলিজ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র কেন্দ্রীয় কার্যালয়ে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
স্থান: এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়, মৌচাক টাওয়ার
সময়: আগামীকাল বিকাল ৪টা (বাদ আসর)
এই দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন—
এনডিপি’র চেয়ারম্যান কে এম আবু তাহের
বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়
এবং উভয় দলের অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় এবং স্থানীয় সাংবাদিক নেতৃবন্দ, ভাই-বোনদের উপস্থিত থাকা একান্ত কামনা।
বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
05/11/2025
National democratic party NDP charmane k am Abu Taher