21/12/2025
ট্যাগ ওয়ারী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইল পর্ব সম্পন্ন হয়েছে।
যাত্রাবাড়ী ১- ওয়রী- ০
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -
জনাব মোঃ আজাদ রহমান, (উপ পুলিশ কমিশনার) ট্রাফিক ওয়ারী বিভাগ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।
12/12/2025
ট্যাগ ওয়ারী ডিভিশনের দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। সবাই দুর্দান্ত খেলেছে। শিগ্রই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের এতো সুন্দর আয়োজনের জন্য ওয়ারীর সকল ট্যাগ সদস্যদের ধন্যবাদ জানাই।
ট্যাগরা সকল বিষয়েই পারদর্শী।
21/10/2025
আতঙ্কিত পরিস্থিতি 💥😓
২১/১০/২৫
সময় : দুপুর ১২ :০৫ মিনিট
আজ ডিউটি পোশাক পড়ে দুপুর ১২ টাই মৎস্য ভবন সিগনাল থেকে ডিউটি শেষ করে ফিরার সময় সোহরাওয়ার্দী উদ্যান গেট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেটের সামনে হেলমেট পরিহিত একজন বাইক আরোহী, বাইক থেকে একটি ককটেল ছুড়ে মারে আমাদের সামনে, ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমি ট্যাগ সদস্য ট্যাগ-০০২৮ এবং ট্যাগ - ০৬৩৮ । ভাগ্য ভালো আমাদের কারো কোন ক্ষতি হয় নি। বাইকটি অতিদ্রুত পালিয়ে যায় ধরা সম্ভব হয়নি, বাইকে নাম্বার প্লেট ছিলো না তাই তাকে চিহ্নিত করা যায় নি । আমরা দ্রুত তাকে ধরার জন্য এগিয়ে যায় তবে সে পালিয়ে যায়। 😓😓
ডিউটির শেষ সময়ে এসে এইরকম পরিস্থিতির শিকার হবো আশা করি নাই 😓
জাহিদুল হাছান জিহাদ
ট্যাগ-০০২৮
শাহবাগ জোন
রমনা ডিভিশন
17/10/2025
আজ ১৭ অক্টোবর রমনা ডিভিশনের ধানমন্ডি জোনের রাসেল স্কয়ার পুলিশ বক্সে ২৪'এর জুলাই যোদ্ধা নামধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে......!!
পরবর্তী তে উক্ত জোনের ট্যাগ সদস্যরা যথা সময়ে উপস্থিত হয়ে তাদের হাত থেকে পুলিশ বক্স এবং এসি স্যারের অফিস রক্ষা করে । বিশৃংখলার পরবর্তীতে বেপক ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়, তারা সেটা শিথিল করার চেষ্টা করে এবং জনসাধারণের কাছে প্রশংসার দাবিদার হয়ে ওঠে। উক্ত স্থানে আজ ট্যাগ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো - সজীব হোসেন ট্যাগ ০০৩২, মোঃ ইসমাইল ট্যাগ ০০২৭, মিনহাজুল ইসলাম ট্যাগ ০০১১, মোঃ সুজন ট্যাগ ০০৫১ মোঃ রানা ০৬০৪ ছবিতে নেই আসাদ ট্যাগ ০০৫২ ও সোহেল রানা ট্যাগ ০৬১৪। ঘটনার কিছুক্ষন পর জনাব মোহাম্মদ এনামুল হক [যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।] পুলিশ বক্স পরিদর্শনে এসে ট্যাগদের প্রশংসা করেন। ঐ সময়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ), জনাব কাজী রোমানা নাসরিন, পিপিএম-সেবা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ), জনাব ফারজানা হক সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ধানমন্ডি জোন)।
25/08/2025
আজ, মাজিস্ট্রেট পুলিশ এবং ট্যাগ সদস্যদের সমন্বয়ে বিশেষ অভিযানের মাধ্যমে যাত্রাবাড়ীর ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।
21/08/2025
ব্যাটারি চালিত অটো-রিক্সা আটক অভিযান।
মৎস্য ভবন সিগনাল 🚦
শাহবাগ জোন
রমনা ডিভিশন
16/08/2025
তারিখ: ১৬/০৮/২০২৫
সময়: সকাল ৮.০০ টা
আজ সকাল আনুমানিক ৮.০০ টার সময় আমরা ডিউটিতে থাকাকালীন লক্ষ্য করি যে, এক ব্যক্তি রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। বিষয়টি আমাদের নজরে আসামাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় স্থানীয় ২/৩ জন ব্যক্তি আমাদেরকে ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে অবহিত করেন।
উক্ত ব্যক্তির নিকট হতে একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়, যেখানে তার পাসপোর্ট, জন্ম নিবন্ধনের ফটোকপি এবং বিমান টিকেট পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায় যে তিনি ভোর ৪.০০ টার দিকে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন এবং তার বাড়ি ফরিদপুর জেলায় অবস্থিত। ধারণা করা হচ্ছে, তিনি কোনো ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারান এবং পরবর্তীতে আনুমানিক সকাল ৭.০০ টার দিকে তাকে যাত্রাবাড়ী মোড়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমরা যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করি এবং পরবর্তীতে উক্ত ব্যক্তিকে যাত্রাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।