Bangladesh Industrial Technical Assistance Centre - BITAC

Bangladesh Industrial Technical Assistance Centre - BITAC

Share

BITAC is an organization under the Ministry of Industries. BITAC has Five Centres in Bangladesh at Dhaka, Chittagong, Chandpur, Khulna and Bogra.

Photos from Bangladesh Industrial Technical Assistance Centre - BITAC's post 07/04/2026

বিটাক, বগুড়ার সিসিপ প্রকল্পের ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার ফলাফল।

20/03/2026

বিটাক থেকে বিশ্বজয়! 🌍🚀

রাশিয়ার ‘এমআইটি’ তুল্য বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি নাকি হাঙ্গেরির বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি? বিটাকের কৃতি প্রশিক্ষণার্থী আল আমিন ইসলাম মিম এখন মধুর বিড়ম্বনায়, কারণ তার সামনে এখন বিদেশের সেরা সব বিদ্যাপীঠে পড়ার হাতছানি! বিটাক থেকে প্রশিক্ষণ শেষ করেই সম্পূর্ণ সরকারি খরচে উচ্চশিক্ষার জন্য দুই-দুইটি বৃত্তি জিতে নিয়েছেন তিনি।

আল আমিন ইলেক্ট্রিকাল বিষয়ে ডিপ্লোমা শেষ করে সিসিপ প্রকল্পের আওতায় বিটাকে পরিচালিত অত্যাধুনিক "ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন এবং ট্রাবলশুটিং" কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তি হন। পৃথিবীব্যাপী রোবটিক্স ও অটোমেশনের বিপুল চাহিদার দিকে লক্ষ্য রেখে কোর্স শেষ করেই তিনি উচ্চশিক্ষার দিকে মনোযোগ দেন। এ লক্ষ্যে তিনি রাশিয়ান হাউজে ভাষা শিক্ষা ও বিভিন্ন সরকারি বৃত্তির জন্য আবেদন করতে থাকেন। রোবটিক্স এর মত অত্যাধুনিক প্রযুক্তিতে তার হাতে কলমে কাজের অভিজ্ঞতা থাকায় সহজেই হাজার হাজার আবেদনকারীর ভীড়ে কর্তৃপক্ষের বিশেষ মনোযোগ অর্জন করতে সক্ষম হন। এছাড়াও বিটাকের সুপারিশ পত্র তাকে বৃত্তির ইন্টারভিউ বোর্ডে আলাদা স্থান করে দেয়।

ফলাফল? সম্পূর্ণ সরকারি খরচে রাশিয়া এবং হাঙ্গেরি—উভয় দেশ থেকেই উচ্চশিক্ষার স্কলারশিপ জয়! 🎓✨
————————
বিটাকের প্রশিক্ষণ গ্রহণ করে দেশে-বিদেশে নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছেন এমন বহু শিক্ষার্থী। আপনিও কি হতে চান তাদের একজন?

সিসিপ (SICIP) অ্যাডভান্সড কোর্সের বিভিন্ন ট্রেডে ভর্তি চলছে! আজই আপনার আসনটি নিশ্চিত করুন।

🔗 আবেদনের লিঙ্ক: https://forms.gle/araYpvzcoRafo2uZ7
📅 পরবর্তী ব্যাচ শুরুর তারিখ: ২০ এপ্রিল, ২০২৬
⏳ কোর্সের মেয়াদ: ৩ মাস (৩০০ ঘণ্টা)
⏰ সময়: সকাল ৯.৩০ টা থেকে বিকাল ৪.০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
🎁 বিশেষ সুবিধা:

কোর্স শেষে উপস্থিতির হারের ওপর ভিত্তি করে থাকছে বৃত্তির (Stipend) ব্যবস্থা!
নারীদের জন্য সিট ফাকা থাকা সাপেক্ষে হোস্টেলে আবাসন সুবিধা 🏠

📋 ভর্তির শর্তাবলী:
১️. শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি।
২️. বয়সসীমা: ২০ থেকে ৪৫ বছর।
৩️. এনআইডি (NID): বাধ্যতামূলক।
৪️. পূর্বশর্ত: পূর্বে সিসিপ (SICIP) বা সেইপ (SEIP) প্রকল্পের কোনো কোর্স করে থাকলে আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
৫️. উপস্থিতি: ন্যূনতম ৮০% ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।

আপনার পরিচিত কেউ যদি এই কোর্সের জন্য উপযুক্ত হয়ে থাকেন, তবে তাকে মেনশন করে বা পোস্টটি শেয়ার করে জানিয়ে দিন!
বিস্তারিত জানতে বিটাক সিসিপের ফেসবুক পেজে নক করুনঃ
www.facebook.com/sicip.bitac

09/03/2026

বিটাক, বগুড়া-তে SICIP প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। মহিলাদের অগ্রাধিকার ও প্রয়োজনের ভিত্তিতে আবাসন সুবিধা প্রদান করা হবে (শর্ত প্রযোজ্য)।




09/03/2026

SICIP- এর আওতায় প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

06/03/2026

🎉 অভিনন্দন, মো. বিপ্লব হোসেন! 🎉

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বিটাক (BITAC) কর্তৃক পরিচালিত সিসিপ (SICIP) প্রজেক্টের "ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন" ট্রেডের (৪র্থ ব্যাচ) মেধাবী ছাত্র জনাব মো. বিপ্লব হোসেন দেশের স্বনামধন্য সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান Ulkasemi Pvt Ltd-এ 'ট্রেইনি ইঞ্জিনিয়ার' হিসেবে নিয়োগ পেয়েছেন! 👨‍💻✨

EEE থেকে বিএসসি সম্পন্ন করার পর, বিপ্লব নিজেকে আরও দক্ষ করে তুলতে আমাদের "ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন অ্যান্ড ট্রাবলশুটিং" কোর্সে যুক্ত হন। এই প্রশিক্ষণে তিনি রোবটিক্স, পিএলসি (PLC) এবং স্মার্ট ফ্যাক্টরি অটোমেশনের খুঁটিনাটি অত্যন্ত সফলতার সাথে আয়ত্ত করেন। এছাড়াও, সেমিকন্ডাক্টর ডিজাইনের ওপর তার তৈরি করা চমৎকার একটি প্রোজেক্ট পোর্টফোলিও তাকে ইন্টারভিউ বোর্ডে সবার থেকে আলাদা করে তুলেছিল। 🚀

বিপ্লবের এই অসামান্য সাফল্যে পুরো বিটাক পরিবার গর্বিত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি! 🌟

🎯 আপনিও কি বিপ্লবের মতো নিজের ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিতে চান?
সিসিপ (SICIP) অ্যাডভান্সড কোর্সের বিভিন্ন ট্রেডে ভর্তি চলছে! আজই আপনার আসনটি নিশ্চিত করুন।

🔗 আবেদনের লিঙ্ক: https://forms.gle/araYpvzcoRafo2uZ7
📅 পরবর্তী ব্যাচ শুরুর তারিখ: ২০ এপ্রিল, ২০২৬
⏳ কোর্সের মেয়াদ: ৩ মাস (৩০০ ঘণ্টা)
⏰ সময়: সকাল ৯.৩০ টা থেকে বিকাল ৪.০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
🎁 বিশেষ সুবিধা: কোর্স শেষে উপস্থিতির হারের ওপর ভিত্তি করে থাকছে বৃত্তির (Stipend) ব্যবস্থা!

📋 ভর্তির শর্তাবলী:
১️. শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি।
২️. বয়সসীমা: ২০ থেকে ৪৫ বছর।
৩️. এনআইডি (NID): বাধ্যতামূলক।
৪️. পূর্বশর্ত: পূর্বে সিসিপ (SICIP) বা সেইপ (SEIP) প্রকল্পের কোনো কোর্স করে থাকলে আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
৫️. উপস্থিতি: ন্যূনতম ৮০% ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।

আপনার পরিচিত কেউ যদি এই কোর্সের জন্য উপযুক্ত হয়ে থাকেন, তবে তাকে মেনশন করে বা পোস্টটি শেয়ার করে জানিয়ে দিন!
বিস্তারিত জানতে বিটাক সিসিপের ফেসবুক পেজে নক করুনঃ
www.facebook.com/sicip.bitac

Photos from Bangladesh Industrial Technical Assistance Centre - BITAC's post 04/03/2026

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের Skills for Industry Competitiveness and Innovation Prigram (SICIP)-এর আওতায় বিটাক কর্তৃক পরিচালিত এডভান্সড ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রমের প্রচারণার অংশ হিসেবে ০৩ মার্চ, ২০২৬ খ্রি. আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার আয়োজিত হয়েছে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল হক স্যার, সিসিপ-বিটাক এর সম্মানিত প্রোগ্রাম ডিরেক্টর, অতিরিক্ত প্রোগ্রাম ডিরেক্টর, জব প্লেসমেন্ট অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন। এর পূর্বে বিটাক-এর পক্ষ থেকে প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিটাক ও আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ ছাড়াও উল্লেখযোগ্যসংখ্যক ছাত্র-ছাত্রী অনশগ্রহন করেন। প্রচারণার অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এক্স ব্যানার ও ভর্তি ফর্মের QR Code প্রদর্শন করা হয়।

17/02/2026

💥 সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ💥
প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি
প্রশিক্ষণ প্রদানের স্থান: Advanced Training and Innovation Complex (ATIC), বিটাক ঢাকা।
অকুপেশনের নাম :
✔️ Industrial Automation
✔️ Pneumatic & Hydraulic System and Maintenance
✔️ Industrial Robot Operation
✔️ Industrial Electrical & Electronics Application
✔️ CAD/CAM (Mechanical)
✔️ 3D Printing Technology
✔️ Advance CNC Machining Center Operation and Practice
ভর্তি ফরম প্রাপ্তির ও জমা দেয়ার স্থান:
অফিস কক্ষ (৯ম তলা), Advanced Training & Innovation Complex (ATIC), বিটাক ঢাকা।
ওয়েবসাইট: www.bitac.gov.bd এর প্রশিক্ষণ সেবা বক্স
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
মোবাইল: 01797112341, 01681630940 ও 01521788396
বিঃদ্রঃ ইতোপূর্বে যারা SICIP বা SEIP এর যেকোনো কোর্সে প্রশিক্ষণ নিয়েছে তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

Photos from Bangladesh Industrial Technical Assistance Centre - BITAC's post 05/02/2026

ASSET প্রকল্পের আওতায় Cycle 8th ব্যাচের প্রশিক্ষণ আগামী ০৮-২-২০২৬ ইং তারিখ থেকে শুরু হবে। উক্ত তারিখে সকাল ৯:০০ ঘটিকায় প্রশিক্ষণার্থীবৃন্দদের কে বিটাক, ঢাকা কেন্দ্রের চতুর্থ তলায় প্রশিক্ষণ বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Photos from Bangladesh Industrial Technical Assistance Centre - BITAC's post 03/02/2026

বিটাক, বগুড়ার অ্যাসেট প্রকল্পের ব্যাচ-৮ এর প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার ফলাফল।

01/01/2026

সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। Accelerating and Strengthening Skills for Economic Transmission (ASSET) Project এর আওতায়। শিল্প মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। ১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

21/12/2025
Photos from Bangladesh Industrial Technical Assistance Centre - BITAC's post 16/12/2025

বিটাক ঢাকা কেন্দ্রে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাদযোহর দোয়া এবং প্রশিক্ষণার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


116 (Kha), Tejgaon I/A
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00