18/02/2026
আহলান সাহলান, মাহে রমাদান!!
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
'রমজানুল মোবারক'
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Nurul Islam, Rajbari Dhaka Bangladesh, .
18/02/2026
আহলান সাহলান, মাহে রমাদান!!
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
'রমজানুল মোবারক'
18/02/2026
প্রিয় রাজবাড়ী জেলাবাসী—
আপনাদের উৎসাহ, উদ্দীপনা ও আন্তরিকতার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি চেষ্টা করেছি গত ৪০ বছরে আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার। আপনাদের ভাই হয়ে পাশে থাকার। দীর্ঘ এই সময়ে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আমি বরাবরই আপ্লুত হয়েছি। এবারের নির্বাচনেও আপনারা আমার প্রতি যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন তার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই আস্থা আমার পুঁজি। এই পুঁজিকে আমি জিইয়ে রাখবো।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার প্রিয় দায়িত্বশীল, জনশক্তি, নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি— যারা দিন-রাত অবর্ণনীয় পরিশ্রম, কষ্ট ও সার্বিক কুরবানির মাধ্যমে নিজেদের উজাড় করে দিয়েছেন। শত বাঁধা, হুমকি প্রতিকূলতা ও লাঞ্চনা সত্বেও দমিত না হয়ে আদর্শে অটল থেকেছেন।
প্রিয় ভাইয়েরা— আমাদের লড়াই অনন্তকাল অবধি। আমাদের পথ কণ্টকাকীর্ণ। আমাদের চাওয়া-পাওয়া অন্য সবকিছুর উর্ধ্বে। ইনসাফ ও কল্যাণের দীর্ঘ লড়াই প্রতিষ্ঠিত করতে সবরে জামিল ও তাওয়াক্কুল অন্যতম হাতিয়ার।
জনকল্যাণ ও ইনসাফের লড়াইয়ে আমরা থামবো না। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সৎ নিয়ত ও কর্মতৎপরতা প্রতিফলন স্বরুপ মহান আল্লাহ দো-জাহানেই আমাদের বিজয়ী করবেন।
কল্যাণ ও ইনসাফের লড়াইয়ে আমরা দৃঢ় থাকবো। আমরা থামবো না। আমাদের থামানো যাবে না।
মহান আল্লাহ আমাদের সহায়ক হোক।
— এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজবাড়ী জেলা শাখা।
রাজবাড়ী-১ আসনের দাঁড়িপাল্লার কান্ডারী জননেতা এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ভাই!
09/02/2026
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোয়ালন্দে নির্বাচনী গণমিছিল।
নির্বাচনী গণমিছিল।
নির্বাচনী গণমিছিলে জননেতা এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ভাইয়ের বক্তব্য।
08/02/2026
দলে দলে যোগ দিন
সফল করুন।
এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ভাইয়ের দাঁড়িপাল্লার গণজোয়ার!
08/02/2026
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট মনোনীত রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম এর পক্ষে ১১ দলীয় জোটের নির্বাচনী গণমিছিল।
নির্বাচনী গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর জনাব আক্তারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারী জনাব আলীমুজ্জামান, ভারপ্রাপ্ত সদর আমীর সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন,জেলা ইউনিট সদস্য মোঃ শরীফ মিয়া,সাবেক সদর উপজেলা আমীর মাওলানা সৈয়দ আহমেদ,পৌর আমীর ডাঃ হাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলা যুগ্ন সমন্বয়ক সাকিব, রাজবাড়ী পৌর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, গোয়ালন্দ উপজেলা সেক্রেটারী এ্যাডভোকেট মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌর আমীর জালাল উদ্দিন প্রামাণিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এ্যাডভোকেট রঞ্জু বিশ্বাস, পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ,জেলা ছাত্রশিবির সভাপতি আবু তাহের,জেলা কর্ম পরিষদ সদস্য হাফিজ মোবারক,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের রাজবাড়ী সদর উপজেলার সভাপতি মুফতি ওয়াহিদুল ইসলাম সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
07/02/2026
৮ই ফেব্রুয়ারি নির্বাচনী গণমিছিলে দলে দলে যোগ দিন সফল করুন।
07/02/2026
আজ ০৭/০২/২০২৬ ইং তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা বাজারে গনসংযোগ করেন ১১ দলীয় জোট মনোনীত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম।
সঙ্গে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর জনাব আক্তারুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট রঞ্জু বিশ্বাস, পৌর আমীর ডাঃ হাফিজুর রহমান সহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।