গুজব ঠেকাও Stop Rumors

গুজব ঠেকাও Stop Rumors

Share

গুজব ঠেকাও৤ হুজুগে তাল না দিয়ে, একটু ধ‍র্য ধরুন৤ যাচাই বাছাই ছাড়া হুজুগে তাল দিয়ে, গুজবকে গজবে পরিনত করবেন না৤

13/11/2025

এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে, সাবধান!!
এআই প্রযুক্তি সম্পর্কে জানতে হবে সবাইকে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিশ্বের অন্যান্য দেশের জন্য আশির্বাদ হলেও, বাংলাদেশে সরল বিশ্বাসী মানুষের জন্য অভিশাপ!
তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিছু একটা দেখলেই শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না।
#গুজবঠেকাও

12/11/2025

#গুজব_ঠেকাও #গুজবঠেকাও

আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? না, এটা মিথ্যা শিরোনাম!
আসল তথ্য - "আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীদের নামে ভুয়া ও গায়েবি মামলা করেছে। কিন্তু বিএনপি তা করছে না। যদিও কারো নামে মিথ্যা মামলা হয়ে থাকে, এই ইউনিয়নে (নিজ নির্বাচনী এলাকায়) সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।" এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল বক্তব্য।

12/11/2025

১ লাখ ৩০ হাজার ফেসবুক আইডি থেকে ছড়ানো হচ্ছে গুজব। মূল টার্গেট বিএনপির চরিত্রহনন ও মিথ্যা নিউজ বানিয়ে প্রচার করা।
#গুজব_ঠেকাও #গুজবঠেকাও

Photos from গুজব ঠেকাও Stop Rumors 's post 07/11/2025

বিভ্রান্তিকর অপপ্রচার প্রসঙ্গে Bangladesh Army সচেতনতামূলক বিবৃতি।

ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান'কে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ জুন ২০২৫ তারিখে একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল। লিংক সংযুক্তঃ

https://www.facebook.com/share/p/1A4N837oUL/
#গুজবঠেকাও





Photos from গুজব ঠেকাও Stop Rumors 's post 06/09/2025

#গুজব_ঠেকাও
সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট প্রচার প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর Bangladesh Army বিজ্ঞপ্তি।

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার):
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

অতএব, এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

14/08/2025

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট সম্পর্কে সতর্কতা।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।

এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া একাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
#গুজব_ঠেকাও

24/07/2025

#গুজব_ঠেকাও
সম্প্রতি একটি পুরোনো ধর্মান্তর ঘটনার ভিডিও ও তথ্য নতুন করে ভুল ব্যাখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। এক্স প্ল্যাটফর্মের ‘Voice of Bangladeshi Hindus’ নামের একটি একাউন্ট থেকে পোস্টে দাবি করা হয়—“বাংলাদেশে বাঁচতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কুমিল্লার বাদল চন্দ্র শীল তার স্ত্রীর সম্মান রক্ষার জন্য চাপের মুখে পড়ে পুরো পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন।”

দেখুনঃ https://archive.ph/5421X
https://archive.ph/KwMbS
https://archive.ph/AP51h
https://archive.ph/wip/fnpEH
https://archive.ph/wip/ivoGM
https://archive.ph/wip/9RnwS
অনুসন্ধানে দেখা গেছে, এমন দাবীর সত্যতা নেই।
'Voice of Bangladeshi Hindus', ‘Pakistan Untold’, ‘Hindu Post’ এক্স একাউন্ট গুলো থেকে সাম্প্রতিক সময়ে এমন বিভ্রান্তিকর দাবি প্রচার করা হচ্ছে। বিশেষ করে ৫ আগস্টের পর একাধিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে ভুয়া দাবি, গুজব এবং মিসইনফরমেশন ছড়ানো হয়েছে।

ভাইরাল হওয়া দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ঘটনাটি আদতে ২০২১ সালের এপ্রিল মাসে কুমিল্লার বুড়িচং উপজেলার এক হিন্দু পরিবারের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা।

কুমিল্লার মোকাম ইউনিয়নের শীলবাড়ি গ্রামের বাসিন্দা বাদল চন্দ্র শীল (৩৭), তার স্ত্রী শিপ্রা রানী শীল (৩৫) এবং তাদের একমাত্র ছেলে অর্ক চন্দ্র শীল—এই তিনজন ২০২১ সালের ২৮ এপ্রিল কুমিল্লা নোটারি পাবলিক অফিসে উপস্থিত হয়ে হলফনামা মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সনাতন ধর্ম পরিবর্তন করে বাদল চন্দ্র শীলের নাম পরিবর্তন করে রাখেন আল আমিন, তার স্ত্রী শিপ্রা রানী শীলের নাম পরিবর্তন করে রাখেন জান্নাতুল ফেরদৌস ও তাদের একমাত্র ছেলে আর্ক চন্দ্র শীলের নাম পরিবর্তন করে রাখেন মেহেদী হাসান। তাদের পক্ষে আদালতে হলফ করেন শিশুর পিতা বাদল চন্দ্র শীল।

এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম যেমন বাংলাদেশ প্রতিদিন, ইউএনবি, নিউজ টোয়েন্টিফোর, ও ডেইলি কুমিল্লা নিউজ-এ ২০২১ সালের সময়েই এই ঘটনা কাভার করা হয়েছিল। কোথাও এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে এই পরিবারটি জবরদস্তি বা চাপের মুখে ধর্ম পরিবর্তন করেছে।

লিংক: https://archive.ph/8zKXB

লিংক: https://archive.ph/nqZzD

লিংক: https://archive.ph/ITFWd

লিংক: https://archive.ph/IAWRR

ধর্মান্তরিত হওয়া ব্যক্তি আল-আমিন (সাবেক নাম বাদল চন্দ্র শীল) সাংবাদিকদের জানিয়েছিলেন, আমরা অনেক ভেবে দেখেছি, ইসলামই শান্তির ধর্ম। ইসলামের নিয়ম-কানুন আমাদের খুব ভালো লেগেছে। তাই আমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি।

ঘটনার সময়কার তৎকালীন স্থানীয় চেয়ারম্যান সংবাদমাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন এবং বলেছিলেন, পরিবারটি নোটারি পাবলিকের মাধ্যমে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন।

সুতরাং, দাবি করা ‘স্ত্রীর সম্মান রক্ষায় চাপের মুখে ধর্ম পরিবর্তন’এটি একটি ভুল ও মনগড়া ব্যাখ্যা। বাস্তব তথ্য অনুযায়ী, এটি একটি পুরোনো এবং স্বেচ্ছায় ধর্মান্তরের ঘটনা, যেখানে জোর বা হুমকির কোনো প্রমাণ নেই।

Recently, an old incident of religious conversion is being falsely portrayed and spread on social media with misleading interpretations. A post from an account named ‘Voice of Bangladeshi Hindus’ on the X platform claimed:
“To survive in Bangladesh, one must convert to Islam. Badal Chandra Shil from Comilla converted to Islam along with his entire family under pressure to protect the honor of his wife.”
See:
https://archive.ph/5421X
https://archive.ph/KwMbS
https://archive.ph/AP51h
https://archive.ph/wip/fnpEH
https://archive.ph/wip/ivoGM
https://archive.ph/wip/9RnwS

Upon investigation, these claims were found to be baseless.

Accounts such as ‘Voice of Bangladeshi Hindus’, ‘Pakistan Untold’, and ‘Hindu Post’ have recently been promoting such misleading narratives. Especially after August 5, multiple incidents have been given a communal spin with false claims, rumors, and misinformation.
Fact-checking the viral claim reveals that the incident actually took place in April 2021, when a Hindu family in Burichang upazila of Comilla voluntarily converted to Islam.
On April 28, 2021, Badal Chandra Shil (37), his wife Shipra Rani Shil (35), and their only son Arko Chandra Shil—residents of Shilbari village in Mokam Union, Comilla—appeared at the Comilla Notary Public Office and converted to Islam through an affidavit.
After converting from Sanatan (Hindu) religion:
Badal Chandra Shil changed his name to Al Amin
His wife Shipra Rani Shil became Jannatul Ferdous
Their son Arko Chandra Shil was renamed Mehedi Hasan
Badal Chandra Shil himself signed the affidavit on behalf of the family in court.
This event was covered at the time by several media outlets including Bangladesh Pratidin, UNB, News24, and Daily Comilla News in 2021. Nowhere was it reported that the family was coerced or pressured into conversion.
Links:
https://archive.ph/8zKXB
https://archive.ph/nqZzD
https://archive.ph/ITFWd
https://archive.ph/IAWRR
Al Amin (formerly Badal Chandra Shil) had told journalists at the time:
“We thought about it deeply. Islam is a religion of peace. We liked the teachings and practices of Islam. That’s why we willingly accepted Islam.”
The local Union Chairman at the time also confirmed the authenticity of the incident to the media and stated that the family converted voluntarily through the notary public.
Therefore, the claim that the conversion happened ‘under pressure to protect the wife’s honor’ is false and fabricated.
Based on verified facts, this was an old case of voluntary conversion, with no evidence of force or intimidation.

তথ্যসূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট।

08/07/2025

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে মিরাজ হোসেন গাজীর ফ্যাক্ট চেক প্রতিবেদন।‌ #গুজব_ঠেকাও

30/06/2025

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করতে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান

ঢাকা, ২৫ জুন, ২০২৫: ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ-সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্যের মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এটি (অপতথ্য) একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের অবশ্যই কার্যকর উপায় খুঁজে বের করতে হবে।’

আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার।

বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে এমনটি করে।’

এসময় মেটা কর্মকর্তা মিলনার বলেন, মিথ্যা তথ্য প্রতিরোধে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, বিশেষ করে আগামী বছর আসন্ন সাধারণ নির্বাচনের আগে। গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে তারা বৈঠক করেছেন বলেও জানান তিনি।

‘গত পাঁচ বছর ধরে বাংলাদেশের জন্য আমাদের একটি ডেডিকেটেড টিম রয়েছে,’ তিনি বলেন।

প্রধান উপদেষ্টা জানান, মেটা প্ল্যাটফর্মগুলোর- বিশেষ করে ফেসবুক, ব্যবসায়িক প্রবৃদ্ধি প্রচারের সম্ভাবনা রয়েছে, কিন্তু একইসঙ্গে এটি বিপজ্জনকও হতে পারে যদি নৈতিক মানদণ্ড না মানা হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

‘মেটা এলএলএম এআই ইংরেজি ভাষার ওপর অনেক বেশি নির্ভরশীল, যা সহায়ক নয়’ উল্লেখ করে প্ল্যাটফর্মগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান তিনি।

গতকাল মঙ্গলবার মেটা কর্মকর্তারা আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক এক গবেষণার কথা উল্লেখ করে মেটাকে বাংলা ভাষায় এলএলএম এবং এআই ভিত্তিক অনুভূতি বিশ্লেষণে বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি ভুয়া খবর এবং মিথ্যা তথ্য মোকাবেলায় আরও বেশি পর্যালোচক নিয়োগের আহ্বান জানানো হয়।

এছাড়াও, স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং সংবেদনশীলতা সম্পর্কে গভীর ধারণা রাখেন এমন আরও বাংলাদেশি কন্টেন্ট পর্যালোচক নিয়োগের মাধ্যমে মেটা’র প্ল্যাটফর্মগুলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিটি মান প্রয়োগকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বাংলাদেশের পক্ষ থেকে মেটাকে দেশের অভ্যন্তরে ক্যাশ সার্ভার (cache server) এবং এজ রাউটার (edge router) স্থাপনের অনুরোধও জানানো হয়েছে, যাতে পরিষেবার মান উন্নত হয়, ব্যান্ডউইথ অপ্টিমাইজ করা যায় এবং ব্যক্তিগতভাবে সনাক্তকরণযোগ্য তথ্য (PII) সুরক্ষিত করা যায়।

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশ এবং বিটিআরসির প্রতিনিধিরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ক্ষতিকর পোস্ট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুতসময়ে করার জন্য মেটাকে অনুরোধ জানিয়েছেন।

এর পাশাপাশি, হুমকি শনাক্তকরণ, অপরাধ শনাক্তকরণ, মিথ্যা/বিভ্রান্তিমূলক তথ্য সতর্কতা, মব সন্ত্রাস তৈরিতে উসকানি বিষয়ক সতর্কতা এবং আত্মহত্যার সতর্কতা বিষয়েও যাতে আরও সক্রিয় ও দ্রুত পদক্ষেপ নেওয়া যায় এ ব্যাপারেও মেটা’র সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

08/06/2025

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, গুজব ছড়ানো চক্রের রূপ আরো ভয়ানক হবে: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
#গুজব_ঠেকাও (আর্কাইভ)

08/06/2025

যখন কেউ না বুঝে, হুজুগে তাল দিয়ে গুজব ছড়ায়, তখন সেটা ভুল। কিন্তু যারা জেনে বুঝে গুজব ছড়িয়ে, সমাজে গজব সৃষ্টি করে, তারা অপরাধী।
#গুজব_ঠেকাও

23/05/2025

#গুজব_ঠেকাও #গুজবঠেকাও
সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Banglamotor
Dhaka
1205