City University BNCC Platoon

Website

City University BNCC Platoon Bangladesh National Cadet Corps
City University Platoon
4 BNCC Bn, Ramna Regiment, Dhaka.

শুভ শারদীয় দুর্গোৎসব ২০২৬ সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক প্রীত...
17/10/2026

শুভ শারদীয় দুর্গোৎসব ২০২৬

সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

অশুভ ও অন্যায়ের বিনাশ ঘটিয়ে সত্য, সুন্দর ও শুভশক্তির জয়ের বার্তা নিয়ে আবির্ভূত হন দেবী দুর্গা। এই মহাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং মানবতা, সম্প্রীতি ও সর্বজনীন ঐক্যের এক অনন্য প্রতীক।

বিএনসিসি সর্বদা শৃঙ্খলা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার আদর্শ ধারণ করে কাজ করে আসছে। উৎসবের এই আনন্দঘন মুহূর্ত আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমাদের প্রত্যাশা।

শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি।

শুভেচ্ছান্তে,
সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন
সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ।

গত ০৪ থেকে ০৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে আয়োজিত “যুবশক্তি উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা স...
13/10/2026

গত ০৪ থেকে ০৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে আয়োজিত “যুবশক্তি উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্ট” এর ছয় দিনের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা অর্জন করেছে নতুন অভিজ্ঞতা, দক্ষতা ও স্মরণীয় মুহূর্ত।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেন সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার (পুরুষ) পিইউও মোঃ ইনামুল ইসলাম নোমান এবং প্লাটুন কমান্ডার (মহিলা) পিইউও জেবুন্নেছা পাঠান কল্যাণী। তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনা প্রশিক্ষণ কার্যক্রমকে করেছে আরও সুসংগঠিত ও অর্থবহ।

এ ছাড়াCity University, Bangladesh পক্ষ থেকে প্রশিক্ষণরত ক্যাডেটদের মাঝে ফাইল ও কলম প্রদান করা হয়, যা ক্যাডেটদের প্রতি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ও আন্তরিকতার একটি সুন্দর নিদর্শন।

শৃঙ্খলায় গড়ি জীবন, নেতৃত্বে এগিয়ে চলি, দেশসেবায় থাকি অঙ্গীকারবদ্ধ

মিডিয়া উইং,
সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন

শুভ জন্মদিন!ক্যাডেট কর্পোরাল অধর রাজবংশী,সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ...
12/10/2026

শুভ জন্মদিন!
ক্যাডেট কর্পোরাল অধর রাজবংশী,
সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একজন চৌকস ক্যাডেট হিসেবে ন্যাশনাল প্যারেডে আপনার সফল অংশগ্রহণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর পাইলট হিসেবে আপনার দায়িত্ব পালন আমাদের পুরো প্লাটুনকে গর্বিত করেছে। আপনার এই অনুকরণীয় শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম আমাদের সকলের জন্য এক বিশাল অনুপ্রেরণা এবং আমাদের প্লাটুনের প্রতিটি ক্যাডেটের জন্য একটি অনন্য দিকনির্দেশনা ও দৃষ্টান্ত।
আজকের এই বিশেষ দিনে প্লাটুন আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করে।

শুভ জন্মদিন

গত ৩রা অক্টোবর থেকে –০৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে অনুষ্ঠিত হয়  “যুবশক্তি উন্নয়ন ও জ...
11/10/2026

গত ৩রা অক্টোবর থেকে –০৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে অনুষ্ঠিত হয় “যুবশক্তি উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্ট”
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি- অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশের যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বৃদ্ধি করাই ছিলো এই প্রজেক্টের মূল লক্ষ।

সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন থেকে ৬জন ক্যাডেট এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার (পুরুষ) Enamul Islam Noman ও প্লাটুন কমান্ডার (মহিলা) Jebonnesa Pathan Kallani অংশগ্রহণ করেন।

ছয় দিনের এই প্রশিক্ষণে ফায়ারিং, রনকৌশল, সার্ভাইবাল , ও বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমের পাশাপাশি রন্ধনশিল্প, খেলাধুলা, ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। প্রশিক্ষণ ও বিভিন্ন এক্টিভিটিসের মাধ্যমে ক্যাডেটরা দক্ষতা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা লাভ করে এবং পারস্পরিক ঐক্যবোধ ও লিডারশীপ দক্ষতার বিকাশ ঘটে

এর প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা যে নতুন অভিজ্ঞতা, ব্যবহারিক দক্ষতা অর্জন করেছে তা দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিতে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

এই প্রশিক্ষণ কেবল দক্ষতা অর্জনের একটি অধ্যায় নয় বরং শৃঙ্খলা, নেতৃত্ব, ঐক্য ও দেশপ্রেমের চেতনায় নিজেদের আরও সমৃদ্ধ করার এক মূল্যবান অভিজ্ঞতা।

সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের সকল ক্যাডেটের অংশগ্রহণ, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় প্রশিক্ষণের প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে স্মরণীয়।
City University BNCC Platoon

সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল প্রণীতা হালদার মনীষার শ্রদ্ধেয় দাদুর পরলোকগমনে সিটি ইউনিভার্সিটি ...
06/10/2026

সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল প্রণীতা হালদার মনীষার শ্রদ্ধেয় দাদুর পরলোকগমনে সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন গভীরভাবে শোকাহত।

প্লাটুনের পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান সৃষ্টিকর্তা প্রয়াতের আত্মাকে চিরশান্তি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করুন।

জীবন মানেই একের পর এক নতুন অধ্যায়, শৈশবের নিষ্পাপ স্বপ্ন, কৈশোরের অগ্নিপরীক্ষা, আর যৌবনের গুরুদায়িত্ব। জীবনের প্রতিটি ধা...
05/10/2026

জীবন মানেই একের পর এক নতুন অধ্যায়, শৈশবের নিষ্পাপ স্বপ্ন, কৈশোরের অগ্নিপরীক্ষা, আর যৌবনের গুরুদায়িত্ব। জীবনের প্রতিটি ধাপ আমাদের নতুন কিছু শেখায়, প্রতিটি মোড় সামনে আনে নতুন পরীক্ষা, আর প্রতিটি পর্যায় গড়ে তোলে আমাদের ভবিষ্যতের দৃঢ় ভিত। এই দীর্ঘ পথচলায় আমাদের শিক্ষকরা হলেন জীবন গড়ার সেই নীরব স্থপতি, যাঁরা কোনো আলোকবর্তিকা ছাড়াই নিঃশব্দে আমাদের পথ দেখান।

জীবনের প্রথম পাঠ থেকে পরিণত বোধের দ্বারপ্রান্ত পর্যন্ত, তাঁদের হাত ধরেই ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের ব্যক্তিত্ব ও চরিত্র। তাঁরাই আমাদের অনুধাবন করান, জীবনের প্রতিটি পর্যায়ই সমান গুরুত্বপূর্ণ; কারণ এই ছোট ছোট অধ্যায়ের সমষ্টিই আজকের ‘আমি’।

বিশ্ব শিক্ষক দিবসে সেই সকল দীপ্ত প্রদীপতুল্য গুরুজনের প্রতি অন্তরের অন্তস্তল থেকে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, যাঁদের অবদানে জীবনের প্রতিটি অধ্যায় হয়ে উঠেছে আরও অর্থবহ ও প্রদীপ্ত।
সিটি ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন এর পক্ষ থেকে সকল শিক্ষকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।
Happy Teacher’s Day!!

20/09/2026

CITY UNIVERSITY BNCC PLATOON

Picnic 2026

ক্যাডেটদের পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধির লক্ষ্যে City University BNCC Platoon-এর উদ্যোগে একটি আনন্দঘন পিকনিকের আয়োজন করা হয়।

প্লাটুন কমান্ডার PUO জনাব ইনামুল ইসলাম নোমান ও PUO জনাবা জেবুন্নেছা পাঠান কল্যাণী-স্যার এর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রন্ধনশিল্প, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়।

শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত চেতনায় পরিপূর্ণ আয়োজনের কিছু স্মরণীয় কিছু মুহূর্ত ।

Video Credit:
Media Wing & IT Team
City University BNCC Platoon

19/09/2026

Discipline, Duty & Patriotism
City University BNCC Platoon

আজকের কার্যক্রম-১৪-০৯-২০২৬
14/09/2026

আজকের কার্যক্রম-
১৪-০৯-২০২৬

Proud Moment for City University BNCC Platoon We are proud to share that Cadet Shanto and Cadet Himel of City University...
14/09/2026

Proud Moment for City University BNCC Platoon

We are proud to share that Cadet Shanto and Cadet Himel of City University BNCC Platoon have been selected to represent Ramna Regiment at the Inter Regiment Football Competition 2026.

They will travel to Rajshahi Cantonment to participate in this prestigious competition.

We wish them the very best and hope they will uphold the honour and reputation of Ramna Regiment and City University BNCC Platoon with their dedication, discipline and sportsmanship.

Best wishes to our cadets.

Address

Khagan, Birulia, Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when City University BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category