Voice Of Vagabond

Voice Of Vagabond

Share

Be Kind, Be Honest and Do The Best For The Society

15/11/2025

মানুষ কথা বলতে শেখে ২-৩ বছর বয়েসে কিন্তু
কোন কথা কোথায় বলতে হয় আর কখন চুপ থাকতে হয় সেটা শিখতে সারাটা জীবন লেগে যায়,,,

19/10/2025

শুভ সকাল,,,

17/10/2025

জুম্মা মোবারক

22/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

19/06/2025

উষ্ণ আবেগ আঁখির কোণে ,
অস্থিরতা সবার মনে ।
বাষ্প জমে স্মৃতির ঘরে ,
মনটা যেন গুমরে মরে ।
ঐ যে দেখ কোথায় গিয়ে
রংধনু তার রং হারিয়ে
যাচ্ছে ভেসে অচীন দেশে ;
অভিমানে, মুচকি হেসে ।

জ্বলছে শহর পাপের তাপে ,
তলোয়ার আছে বন্ধ খাপে ।
পুড়ছে হৃদয় অবিশ্বাসে,
কাটছে সময় দীর্ঘশ্বাসে।
জীবন কি আর জীবন আছে ?
জীবন সেতো আটকে গেছে
অদৃশ্য এক কাঁটাতারে !!!

19/06/2025

Good Morning

16/06/2025

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?"

"বেশিক্ষণ না!" জেলেদের ঝটপট জবাব।

"তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?" পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

"তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?" পর্যটক জানতে চান।

জেলেরা উত্তর দেয়, "আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোেগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, "আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

"জেলেদের প্রশ্ন। তারপর???

"আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহণ বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্র না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন।এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

"এসব করতে আমাদের কত সময় লাগবে?" জেলেরা জানতে চায়।

"কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।" একটু ভেবেব জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতুহল।

লোকটা হেসে বলন, "ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।"

"মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু তারপর?"

জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, "আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রমে ফিরে এসে সমুদ্র ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, "সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন?"
————————————-সংগৃহীত

16/06/2025

প্রকৃতি আমাদের উত্তম শিক্ষক ❤️
আপনি নিজেকে যত জ্ঞানী মনে করেন তার বেশিরভাগ জ্ঞান অর্জন করেছেন প্রকৃতি থেকে ।🩷🩷তাই প্রকৃতির পরিবর্তনের দিকে সজাগ দৃষ্টি রাখুন প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারবেন ❤️🩷❤️

13/06/2025

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka