Aparajito 24 Foundation

Aparajito 24 Foundation

Share

We work to ensure self reliance, dignity & reintegration through collective support

Aparajito 24 Foundation is a non-profit, charitable organization providing crisis-affected individuals with medical aid, rehabilitation, educational & livelihood support.

25/03/2026

"এই বাংলার মাটি, এই বাংলার জল—এই বাংলারই মানুষ আমরা।" 🇧🇩
২৬শে মার্চ—আমাদের মহান স্বাধীনতা দিবস।
এই দিনে বাঙালি জাতি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল, শুরু হয়েছিল স্বাধীনতার অদম্য সংগ্রাম।
অনেক ত্যাগ, রক্ত আর অসীম সাহসের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।
শহীদদের আত্মত্যাগ আমাদের চিরকাল পথ দেখায়, অনুপ্রেরণা জোগায় নতুন বাংলাদেশ গড়ার।
এই গৌরবময় দিনে দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে জানাই অপরাজিত ২৪ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩

আজকের এই দিনে, আসুন আমরা শুধু উদযাপনেই সীমাবদ্ধ না থেকে-
নিজ নিজ অবস্থান থেকে দেশকে ভালোবাসি, দায়িত্বশীল হই এবং উন্নয়নের পথে একসাথcelebration-।

“This is the land, the water, and the people we proudly call our own.” 🇧🇩
March 26 our Independence Day.
On this day, the people of Bengal rose against oppression and injustice, marking the beginning of an indomitable struggle for freedom.
This independence was achieved through immense sacrifice, blood, and unwavering courage.
The sacrifices of our martyrs continue to guide us and inspire us to build a better Bangladesh.
On this glorious occasion, Aparajito 24 Foundation extends heartfelt greetings to everyone at home and abroad. 🇧🇩
On this day, let us go beyond celebration
let us love our country, act responsibly, and move forward together on the path of progress.

19/03/2026

ঈদ মোবারক
ঈদ মোবারক🌙

পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
এই আনন্দময় দিনে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার ও আপনার পরিবারের জন্য রইল ভালোবাসা, প্রীতি ও অফুরন্ত শুভকামনা। মহান আল্লাহ্‌র অশেষ রহমতে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। ঈদের এই পবিত্র আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ্‌ আমাদের সকলের আমল ও ইবাদত কবুল করুন।

আমরা প্রার্থনা করি - পৃথিবীর সকল নিপীড়িত মানুষের জীবনেও বয়ে আসুক ঈদের আনন্দ ও স্বস্তি। দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।
বিশেষভাবে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের। মহান আল্লাহ্‌ তাদের পরিবারকে শক্তি দিন এবং তাদের জীবনে শান্তি ও কল্যাণ নাজিল করুন। তাদের সবার জন্য একটি সুন্দর ও প্রশান্তিময় ঈদের দোয়া।

Eid Mubarak
Eid Mubarak🌙

On the blessed occasion of Eid-ul-Fitr, we extend our heartfelt greetings and warm wishes. On this joyous day, Aparajito 24 Foundation conveys its love, appreciation, and endless good wishes to you and your family.
May the infinite mercy of Almighty Allah fill our lives with happiness, peace, and prosperity. May the sacred joy of Eid spread across every heart.
Taqabbalallahu minna wa minkum.
May Allah accept all our Ibadat and good deeds.

We pray that the joy and relief of Eid reach all oppressed people around the world. We extend our greetings to everyone at home and abroad.
We especially remember the injured and the families of the martyrs of the July uprising 2024.May Almighty Allah grant their families strength and bless their lives with peace and well-being.
We pray for a beautiful and serene Eid for all.

Photos from Aparajito 24 Foundation's post 01/03/2026

পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনাকে ধারণ করে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য ৬২টি ভালোবাসার উপহার তাদের নিজ নিজ জেলা ও বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি উপহারে ছিলো ২০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি গুঁড়া দুধ, ২ লিটার তেল, ১টি সেমাইয়ের প্যাকেট ও মসলার প্যাকেট।
‎এটি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সংহতির ছোট্ট প্রকাশ। এটি কেবল একটি উপহার নয় বরং এটি আমাদের কৃতজ্ঞতা, সংহতি এবং পাশে থাকার অঙ্গীকারের সামান্য প্রকাশ।

‎দূর-দূরান্ত থেকে কেউ উপহার হাতে পেয়ে ছবি তুলে আমাদের সাথে তাদের আনন্দ ভাগ করে নিয়েছেন, আবার অপরাজিত ২৪ ফাউন্ডেশনের অফিসে এসে জুলাই যোদ্ধারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন উপহার পেয়ে তাদের মনে হয়েছে, তারা একা নন; তাদের পাশে অপরাজিত ২৪ ফাউন্ডেশন আছে। তাদের এই কথাগুলো আমাদের দায়বদ্ধতাকে আরও দৃঢ় করে।

‎এই উদ্যোগের প্রতিটি ধাপে ছিল আমাদের পরিবারের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিকতা। আমরা বিশ্বাস করি, রমজানের শিক্ষা একে অপরের পাশে দাঁড়ানোয়। সামান্য সামর্থ্য নিয়েও যদি আমরা ভালোবাসা ভাগ করে নিতে পারি, তবেই এই পবিত্র মাসের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়।
‎আমাদের জুলাই যোদ্ধারা ও তাদের পরিবার আমাদের গর্ব, আমাদের শক্তি। তাদের মুখের হাসি আমাদের অনুপ্রেরণা, তাদের সন্তুষ্টিই আমাদের প্রাপ্তি।

‎আল্লাহ্‌ এই পবিত্র মাসে তাদের জীবনে শান্তি, সুস্থতা, বরকত ও অটুট হাসি দান করুন। আমাদের সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় হোক।

‎পরিশেষে, বিশেষ কৃতজ্ঞতা আমাদের কার্যনির্বাহী সদস্যদের প্রতি, যারা নিজেদের শ্রম, অর্থ ও ভালোবাসা দিয়ে জুলাই যোদ্ধাদের এই ছোট্ট পরিবারকে আগলে রেখেছেন এবং নীরবে নিরলসভাবে পাশে থেকেছেন। তাদের আন্তরিকতা ও মানবিক অংশগ্রহণই আমাদের শক্তি।



‎In the spirit of compassion, reflection, and unity that Ramadan inspires, the family of Aparajito 24 Foundation delivered 62 gift packages with love to the families of our July Fighters in their respective districts and homes. Each package included 20 kg rice, 2 kg flour, 2 kg lentils, 2 kg chickpeas, 2 kg sugar, 2 kg salt, 2 kg onions, 1 kg powdered milk, 2 liters cooking oil, 1 packet of vermicelli, and a spice packet. This was a humble expression of our gratitude and solidarity. This was not merely a gift, but a humble expression of our gratitude, solidarity, and commitment to standing beside them.

‎From different corners of the country, some shared their joy with us by sending photos after receiving the gifts, while others came to our office in person to collect theirs and spend a few moments together. Every smile, every warm gesture of appreciation reminded us that we are connected by more than support, we are connected by care and shared strength.

‎This initiative was made possible through the heartfelt participation and sincerity of our entire foundation family. We believe the true essence of Ramadan lies not only in personal reflection and restraint, but in extending kindness and standing beside one another. Even a small effort, when filled with compassion, can carry deep meaning.

‎Our July Fighters and their families are our pride and inspiration. Their resilience gives us strength, and their happiness is our greatest reward.

‎May this blessed month bring them peace, good health, and continued hope. May their smiles remain unwavering, and may our bond of humanity grow stronger each day.

‎Finally, we extend our heartfelt and special gratitude to our Executive Members whose active participation and tireless efforts made this initiative possible.

21/02/2026

দেশের স্বাধীনতার জন্য রক্ত অনেক জাতিই দিয়েছে।
কিন্তু নিজের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে শুধু আমরা - বাঙালি জাতি।
এই আত্মত্যাগই আমাদের আলাদা করেছে, আমাদের পরিচয়কে দিয়েছে অনন্য উচ্চতা।

আমি গর্বিত - আমি বাঙালি।
আমি গর্বিত - আমি বাংলাদেশি।

২১শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়- এটি আমাদের চেতনা, আমাদের সংগ্রাম, আমাদের আত্মপরিচয়ের প্রতীক।
যে ভাষায় আমরা ভাবি, যে ভাষায় আমরা ভালোবাসি, যে ভাষায় আমরা স্বপ্ন দেখি- সেই ভাষার মর্যাদা রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল ভাষা শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, বিনম্র কৃতজ্ঞতা ও চিরন্তন ভালোবাসা।
তাঁদের ত্যাগ আমাদের মনে করিয়ে দেয় - ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা একটি জাতির আত্মা।

অপরাজিত ২৪ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে
সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
আসুন, আমরা সবাই মিলে মাতৃভাষার মর্যাদা রক্ষা করি, ভাষার বৈচিত্র্যকে সম্মান করি এবং ভাষা শহীদদের আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাই।

Photos from Aparajito 24 Foundation's post 09/02/2026

Anwar Hossain’s Story
“ Resilience Beyond Loss ”

At 42, Anwar Hossain, a CNG driver and sole family provider, was shot in the right hand during the August 5, 2024 student rally at Dewanhat, Chittagong. After multiple surgeries, his hand became permanently disabled, leaving him unable to work and his family in severe financial distress.

Aparajito24 Foundation got the opportunity to assist Anwar to start a small livelihood by purchasing a milking cow, helping his family earn a sustainable income despite his physical limitations.

Anwar’s journey shows that even when work is taken away, dignity and hope can be rebuilt through resilience and support.

Photos from Aparajito 24 Foundation's post 05/02/2026

Md. Nur Nabi’s Story
“Vision Lost, Strength Unbroken”

At 28, Md. Nur Nabi was shot in the eye during the July 19, 2024 protest in Bogura, permanently losing vision in one eye. Once a tailor and the sole earner, he can no longer continue his work.

Aparajito 24 Foundation had the privilege to assist Nur Nabi by purchasing an auto-rickshaw that created a stable livelihood suited to his condition.

His story is a reminder that even when sight is taken away, resilience and opportunity can help a family move forward with dignity.

Photos from Aparajito 24 Foundation's post 27/01/2026

Yasin's Story

‎" Courage in the Face of Adversity "

‎At just 15, Yasin was injured during the July Uprising, losing vision in his left eye and living with pellets in his skull. Despite the pain, he faces each day with unbreakable courage and determination.

Aparajito24 Foundation considers it a privilege to be a part of his journey. ‎To support him & his family, through repairing their family house and a small farm of two cows. It is now growing into a sustainable livelihood.

‎Yasin’s journey is a testament to the power of resilience, a young life turning hardship into hope, and a family working tirelessly to build a better future. Stories like Yasin’s remind us that when courage meets opportunity, inspiration becomes impact.

30/12/2025

"এ দেশেতেই আমার জন্ম, এ দেশেই আমার মৃত‍্যু হবে। এ দেশের জনগণের মাঝেই আমি থাকতে চাই।"
-বেগম খালেদা জিয়া

বিদায় দেশনেত্রী

আজ এক ইতিহাসের অবসান হলো। চলে গেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তাঁর পরিচয় কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং একজন 'আপোষহীন' নেত্রী হিসেবে।

স্বৈরাচার বিরোধী আপোষহীন লড়াই:
আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর রাজপথে তাঁর অনড় অবস্থান ছিল রূপকথার মতো। কোনো আপোষ বা সমঝোতা তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।

নীতিতে অচল শ্রদ্ধা:
ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে যখন অনেক নেতা দেশ ছেড়েছিলেন, তিনি দৃপ্তকণ্ঠে বলেছিলেন— "বিদেশে আমার কোনো জায়গা নেই, এ দেশই আমার ঠিকানা।" এই অদম্য সাহসই তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান দিয়েছে।

গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা:
বারবার কারাবরণ এবং ব্যক্তিগত জীবনের অজস্র ত্যাগ স্বীকার করেও তিনি ক্ষমতার কাছে মাথা নত করেননি। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন এক প্রতীক।

দেশ এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর আপোষহীন যাত্রা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ্ তাঁকে জান্নাতবাসী করুন।

19/12/2025

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,
আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!
আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর।
আমি শাসন-ত্রাসন, সংহার, আমি উষ্ণ চির-অধীর।

বল বীর –
আমি চির-উন্নত শির!

শরীফ উসমান বিন হাদি -
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২০২৪ সালের বাংলাদেশি গণআন্দোলনের নির্ভীক ছাত্রনেতা, আর আমাদের মাঝে নেই। তিনি মানুষের মুক্তি, প্রতিরোধ ও সত্য বলার সাহস দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছেন।

অপরাজিত ২৪ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তার লড়াই ও সংগ্রাম আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

16/12/2025

১৬ই ডিসেম্বর: বিজয়, ত্যাগ ও বাংলাদেশের আত্মপ্রকাশ

“যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন-মলিন মুখে জোগালো ভাষা—
আজ রক্তে গাঁথা বিজয়ের মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।”

১৬ই ডিসেম্বর শুধু একটি তারিখ নয় এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের দিন। দীর্ঘ ত্যাগ, রক্ত ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বিজয়ের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। লাল-সবুজের পতাকা, একটি নাম, একটি পরিচয়—সবকিছুর পেছনেই রয়েছে নয় মাসের ভয়াবহ যুদ্ধ, অসীম সাহস আর অগণিত প্রাণের বিসর্জন।

এই দিনে আনন্দের পাশাপাশি গভীর শ্রদ্ধা ও শোকে স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে, যাঁদের ত্যাগেই আমরা আজ স্বাধীন। মহান বিজয় দিবসে অঙ্গীকার হোক স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার। অপরাজিত চব্বিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
🇧🇩

09/11/2025

আহত জুলাই যোদ্ধা দ্বীপ মাহবুবকে শিক্ষাবৃত্তি দিচ্ছেন অপরাজিত ২৪ ফাউন্ডেশন।

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (BBA) ছাত্র দ্বীপ মাহবুব।ক্যাম্পাস বন্ধ হওয়ার পর পবনায় ফিরে বন্ধুদের সঙ্গে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন। পাবনা সদর ট্রাফিক মোড়ে প্রতিবাদ চলাকালীন, স্থানীয় আওয়ামী লীগ চেয়ারম্যান তার ডান চোখে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারান অন্য আন্দোলনকারীদের দ্বারা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা চলে রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল (CMH), ঢাকা-তে। ডান চোখের অস্ত্রোপচারের পর চোখটি অপসারণ করা হয়। মস্তিষ্কে দুইটি ক্ষুদ্র গুলির টুকরা এখনও রয়েছে, যা বাম পাশে আংশিক প্যারালাইসিস এর কারণ। বাম চোখে সীমিত দেখতে পান।

‎তবুও দ্বীপ হাল ছাড়েননি। তিনি আবার ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। অপরাজিত ২৪ ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়েছে যাতে সীমিত চলাফেরার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেন এবং স্বনির্ভর জীবন গড়তে পারেন। দ্বীপের সাহস, দৃঢ়তা ও লড়াই আমাদের সবার জন্য অনুপ্রেরণা।

Photos from Aparajito 24 Foundation's post 03/11/2025

আহত জুলাই যোদ্ধা মো. ইয়াসিনের পাশে দাঁড়িয়েছে অপরাজিত ২৪ ফাউন্ডেশন; স্পন্সর করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তাজীন রহমান।

মাত্র ১৫ বছর বয়সে মো. ইয়াসিন সাভার–আশুলিয়া এলাকায় জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলির শিকার হন। ৪ আগস্ট ২০২৪ সন্ধ্যা ৬টার দিকে প্রতিবাদে যোগ দেওয়ার সময় বাঁ চোখে রাবার বুলেট লাগে এবং মাথায় কয়েকটি পেলেট বিঁধে যায়। দুটি অস্ত্রোপচারের পরও পেলেটগুলো অপসারণ করা সম্ভব হয়নি, এবং তার বাঁ চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এখনো তার মাথায় কিছু পেলেট রয়ে গেছে, যা নিয়মিত যন্ত্রণা এবং মানসিক চাপ সৃষ্টি করছে।

ইয়াসিনের পাঁচ সদস্যের পরিবার দৈনন্দিন জীবিকা চালাতে হিমশিম খাচ্ছে। অপরাজিত ২৪ ফাউন্ডেশন তার পরিবারের ঘর মেরামত এবং দুটি গরু কেনার মাধ্যমে সহায়তা করছে, যাতে তারা নিরাপদে বসবাস করতে পারে এবং স্থায়ীভাবে জীবিকা নির্বাহ করতে পারে। বর্তমানে ইয়াসিনের পরিবার তাদের দেওয়া দুটি গরুর খামার নিজেদের চেষ্টায় আরও বড় পরিসরে সম্প্রসারণের চেষ্টা করছে।

ইয়াসিনের সাহস, দৃঢ়তা এবং জীবনের প্রতি লড়াই আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka
DHAKA-1207

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00