নাগরিক সেবা-Gov Nagorik Sheba

নাগরিক সেবা-Gov Nagorik Sheba

Share

এক ঠিকানায় সকল নাগরিক সেবা

Photos from নাগরিক সেবা-Gov Nagorik Sheba's post 13/11/2025

‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৬৪ জেলার নাগরিক সেবা, ডিজিটাল সেন্টার ও ই-পোস্ট সেন্টারের প্রতিনিধি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও ডাক ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নাগরিক সেবা প্ল্যাটফর্মের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যপরিধি, উদ্যোক্তাদের দায়িত্ব, প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা ও ব্যবহার–সংক্রান্ত প্রক্রিয়া, বিএমইটি ও বিআরটিএ–সহ বিভিন্ন সেবার লাইভ প্রদর্শন, ই-গভর্নমেন্ট স্কিলস, সেবা কেন্দ্রের ব্র্যান্ডিং, গ্রাহকসেবা ও আচরণগত দক্ষতা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা, সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষার মৌলিক ধারণা এবং বিভিন্ন মৌলিক ও উন্নত ডিজিটাল টুলস নিরাপদ ব্যবহারের ওপর হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডাক অধিদপ্তরের পরিচালক (মেইলস) কবির আহমেদ, আইসিটি বিভাগের যুগ্মসচিব (ডিজিটাল গভর্নেন্স ও সিকিউরিটি অনুবিভাগ) মো. মজিবর রহমান এবং এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। কর্মশালার উদ্বোধন করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহাঃ আব্দুর রফিক। স্বাগত বক্তব্য দেন এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুলাহ আল ফাহিম।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন মাসুদুর রহমান, চিফ টেকনোলজি এডভাইজার, মোহাম্মদ সফিউল আযম, হেড অব কমিউনিকেশনস, অশোক বিশ্বাস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট ও লিড, ডিজিটাল সেন্টার, ফাহিম বিন মোমেন, কনসালটেন্ট, মাসুদ রানা , কনসালটেন্ট, এটুআই এবং আজহার উদ্দীন অনিক, ইনোভেশন এবং কমার্শিয়ালাইজেশন স্পেশালিস্ট, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন উন্নয়ন প্রকল্প।

শীষ হায়দার চৌধুরী বলেন, দেশে সরকারি সেবা গ্রহণে এখনও সময়, খরচ ও জটিলতা বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে ডিজিটাল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তারা সেবা প্রদান ব্যবস্থার প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। তিনি বলেন, উদ্যোক্তা–নেতৃত্বাধীন সেবা মডেল একদিকে সেবার প্রবেশগম্যতা বাড়াচ্ছে, অন্যদিকে প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাধ্যমে সেবার মান ও নাগরিক আস্থা নিশ্চিত করছে। তিনি আরও জানান, সাধারণ মানুষের হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তির প্রত্যাশা প্রতিফলিত করতেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গত ২৬ মে ২০২৫ ‘নাগরিক সেবা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পাসপোর্ট, অনলাইন জিডি, ভূমি সেবা, ট্রেড লাইসেন্স, টিকিটিং, সামাজিক সুরক্ষা, বিআরটিএ, কৃষি ও স্বাস্থ্যসেবা–সহ বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্ম থেকে গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে ৪৬৫টি সেবা ডিজিটাইজড হয়েছে এবং ধাপে ধাপে নাগরিক সেবা প্ল্যাটফর্মের সঙ্গে সেবাগুলোকে সংযুক্ত করার কাজ চলছে।

এস এম শাহাব উদ্দীন বলেন, ডাক বিভাগের ‘সেবাই ধর্ম’ নীতির মতোই উদ্যোক্তারা আন্তরিকতা নিয়ে নাগরিক সেবা প্রদান করছেন, যা প্রশংসনীয়। মো. মজিবর রহমান বলেন, এসব সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যমান ডিজিটাল দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সরকারি সেবা পাওয়া সহজ ও কম হয়রানিমুক্ত হয়েছে।

মোহাঃ আব্দুর রফিক জানান, নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে সরকারি সেবাগুলোর আবেদন থেকে সেবাগ্রহিতা হাতে পাওয়া পর্যন্ত পুরো একটি সেবা কেন্দ্র থেকে যাতে নিতে পারেন তা নিয়ে আমরা কাজ করছি।

আব্দুলাহ আল ফাহিম বলেন, ডিজিটাল সেন্টার, ই-পোস্ট সেন্টার ও নাগরিক সেবা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যার মাধ্যমে উদ্যোক্তারা তাদের কার্যক্রমে সুস্পষ্ট দিকনির্দেশনা পাবেন।

উদ্যোক্তাদের পক্ষে সিরাজগঞ্জের রায়দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাব্বির আহমেদ ও ঢাকার আশুলিয়া ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তা খন্দকার কণা আক্তার মতামত ব্যক্ত করেন। তাঁরা বলেন, এ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা নিজ জেলায় অন্যান্য উদ্যোক্তাদের সঙ্গেও ভাগ করে নিবেন।

09/11/2025

সরকারি সেবা এখন আরও সহজ, আরও কাছে।

নাগরিক সেবা বাংলাদেশ– এক ঠিকানায় সরকারের নানান সেবা, ছড়িয়ে যাচ্ছে দেশজুড়ে, পৌঁছে যাচ্ছে আপনার হাতের নাগালে।

23/10/2025

গুলশান, উত্তরা, নীলক্ষেত, গুলিস্তান, বনশ্রী ও মোহাম্মদপুরসহ ঢাকায় এখন নাগরিক সেবা কেন্দ্র ছয়টি!

আপনার নিকটবর্তী কেন্দ্র ভিজিট করুন, সরকারি সেবা নিন সহজ, দ্রুত ও এক জায়গায়।

26/08/2025
Photos from নাগরিক সেবা-Gov Nagorik Sheba's post 21/08/2025

৪৫০+ সরকারি সেবা — এখন নাগরিক সেবা কেন্দ্রে! 🤝

জন্ম নিবন্ধন, পাসপোর্টের অনলাইন আবেদন, ড্রাইভিং লাইসেন্সসহ আরও অনেক প্রয়োজনীয় সেবা এখন এক ঠিকানায়!

🔗 অনলাইনে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://nagoriksheba.gov.bd/ #!/services

অথবা, আপনার নিকটস্থ নাগরিক সেবা কেন্দ্রে কল করে বিস্তারিত জানুন:

নাগরিক সেবা কেন্দ্র, গুলশান:
📍 প্লট নং-২৫, রোড-১৬, গুলশান-১, ঢাকা
🗺 গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/9btSKptu5nsR92VaA
📞 01911310357

নাগরিক সেবা কেন্দ্র, উত্তরা:
📍 ৩ এবং ৫, শাহজালাল এভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা
🗺 গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/N93mhjMjK294wmAG6
📞 01913737347

নাগরিক সেবা কেন্দ্র, নীলক্ষেত:
📍 নীলক্ষেত টেলিফোন এক্সচেঞ্জ, ১, বাবুপুরা রোড, নীলক্ষেত, ঢাকা-১২০৫
🗺 গুগল ম্যাপ: https://g.co/kgs/tNihsqQ
📞 01409562393

18/08/2025

এক ঠিকানায় সব নাগরিক সেবা পেতে ভিজিট করুন: www.nagoriksheba.gov.bd

এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে—

✅ নাগরিক পরিচয়পত্র, জন্ম–মৃত্যু নিবন্ধন আবেদন, পরিচয়পত্র সংশোধন ও পুনর্মুদ্রণ
✅ ভূমি তথ্য ও আবেদন, সিঙ্গেল ল্যান্ড সার্ভিস গেটওয়ে
✅ নতুন পাসপোর্টের আবেদন ও নবায়ন
✅ অনলাইন জিডি
✅ আয়কর রিটার্ন ও ভ্যাট চালান দাখিল
✅ ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্ক আবেদন
✅ সামাজিক সুরক্ষা ভাতা ও অনুদান
✅ বিদ্যুৎ–পানি–গ্যাসসহ সব ইউটিলিটি বিল
✅ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহন রেজিস্ট্রেশন নবায়ন
✅ শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা

আজই নিকটস্থ সেবাকেন্দ্রে যোগাযোগ করুন—

নাগরিক সেবা কেন্দ্র, গুলশান
📍 প্লট নং-২৫, রোড-১৬, গুলশান-১, ঢাকা
🗺 গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/9btSKptu5nsR92VaA
📞 01911310357

নাগরিক সেবা কেন্দ্র, উত্তরা
📍 ৩&৫, শাহজালাল এভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা
🗺 গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/N93mhjMjK294wmAG6
📞 01913737347

নাগরিক সেবা কেন্দ্র, নীলক্ষেত
📍 নীলক্ষেত টেলিফোন এক্সচেঞ্জ, ১, বাবুপুরা রোড, নীলক্ষেত, ঢাকা-১২০৫
🗺 গুগল ম্যাপ: https://g.co/kgs/tNihsqQ
📞 01409562393

07/07/2025

জন্ম কিংবা মৃত্যু নিবন্ধন এখন আর জটিল নয়।
নাগরিক সেবা বাংলাদেশ-এ এসে দ্রুত ও সহজে সেরে ফেলুন আপনার নিবন্ধনের কাজ।

আপনার সেবা, আপনার এলাকায়।

নাগরিক সেবা কেন্দ্র: গুলশান
প্লট ২৫, রোড ১৬, গুলশান-১, ঢাকা-১২১২
‪মোবাইল নম্বর: ‪‪+৮৮ ০১৯১১৩১০৩৫৭‬‬

নাগরিক সেবা কেন্দ্র: উত্তরা
৩ এবং ৫ শাহজালাল এভিনিউ, সেক্টর -৬, উত্তরা, ঢাকা-১২৩০
মোবাইল নম্বর: ‪‪+৮৮ ০১৯১৩৭৩৭৩৪৭‬‬

‪‪www.nagoriksheba.gov.bd

05/07/2025

ই-মিউটেশন, ই-পর্চা এবং ভূমি কর —
ভূমি সংক্রান্ত সব সেবা এখন এক ঠিকানায়!

দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা পেতে আসুন নাগরিক সেবা বাংলাদেশ-এ।

নাগরিক সেবা কেন্দ্র: গুলশান
--------------------
প্লট ২৫, রোড ১৬, গুলশান-১, ঢাকা-১২১২
‪মোবাইল নম্বর: +৮৮ ০১৯১১৩১০৩৫৭

নাগরিক সেবা কেন্দ্র: উত্তরা
-------------------
৩ এবং ৫ শাহজালাল এভিনিউ, সেক্টর -৬, উত্তরা, ঢাকা-১২৩০
মোবাইল নম্বর: +৮৮ ০১৯১৩৭৩৭৩৪৭

www.nagoriksheba.gov.bd

03/07/2025

নিখোঁজ, চুরি বা প্রপার্টি ড্যামেজ?
নাগরিক সেবা বাংলাদেশ-এ এসে অনলাইনেই জিডি করুন — সহজে, দ্রুত, নিরাপদে।

আপনার সেবা, আপনার এলাকায়।

নাগরিক সেবা কেন্দ্র: গুলশান
প্লট ২৫, রোড ১৬, গুলশান-১, ঢাকা-১২১২
‪মোবাইল নম্বর: +৮৮ ০১৯১১৩১০৩৫৭

নাগরিক সেবা কেন্দ্র: উত্তরা
৩ এবং ৫ শাহজালাল এভিনিউ, সেক্টর -৬, উত্তরা, ঢাকা-১২৩০
মোবাইল নম্বর: +৮৮ ০১৯১৩৭৩৭৩৪৭

www.nagoriksheba.gov.bd

02/07/2025

আপনি কি নতুন ভোটার?

ঝামেলা ছাড়া সহজ ও দ্রুত নিবন্ধনের জন্য এখনই নাগরিক সেবা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করুন।

আপনার ভোটার পরিচয়পত্র পাওয়াটা এখন আগের চেয়ে অনেক সহজ।
নির্ভরযোগ্য সেবা, দ্রুত প্রক্রিয়া — ভোটার হওয়ার পথ আপনার জন্য প্রস্তুত।

নাগরিক সেবা কেন্দ্র: গুলশান
প্লট ২৫, রোড ১৬, গুলশান-১, ঢাকা-১২১২
‪মোবাইল নম্বর: ‪+৮৮ ০১৯১১৩১০৩৫৭‬

নাগরিক সেবা কেন্দ্র: উত্তরা
৩ এবং ৫ শাহজালাল এভিনিউ, সেক্টর -৬, উত্তরা, ঢাকা-১২৩০
মোবাইল নম্বর: ‪+৮৮ ০১৯১৩৭৩৭৩৪৭‬

‪www.nagoriksheba.gov.bd

Photos from নাগরিক সেবা-Gov Nagorik Sheba's post 01/07/2025

আজ গুলশান নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা দপ্তরের সচিব (সংযুক্ত) জনাব মোঃ মাহমুদুল হোসাইন খান।

এসময় নাগরিক সেবা কেন্দ্রে তাঁকে স্বাগত জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি; এটুআই-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড জনাব আবদুল্লাহ আল ফাহিম; চিফ টেকনোলজি এডভাইজর জনাব মাসুদুর রহমান; জনাব সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ।

পরিদর্শনকালে জনাব লুৎফে সিদ্দিকী সেবা কেন্দ্রে আগত দুইজন সেবাগ্রহীতা এবং তিনজন উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, সেবার ইন্টারঅপারেবিলিটি বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তিকে আরও সহজ ও সাবলীল করতে প্রধান উপদেষ্টার দপ্তর গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Chief Adviser's Office
Dhaka
1000