Zahid Hassan

Zahid Hassan

Share

I'm a Visionary to Change the political landscape of our country, inspiring the July Uprising in 2024, in line with our motherland's true history.

30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎;
আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
এদেশের জন্য আপনি যতটুকু করেছেন তার জন্য আমি এবং পরিবারের পক্ষ থেকে দুয়া আল্লাহ আপনাকে জান্নাতে শান্তি দান করুন।

ইন্দোনেশিয়ায় বিক্ষোভঃ গণতন্ত্র, অর্থনীতি ও স্থিতিশীলতার অনিশ্চিত ভবিষ্যৎ 11/09/2025

ইন্দোনেশিয়ার রাস্তায় গত সপ্তাহ থেকে যে উত্তাল আন্দোলনের জন্ম হয়েছে, তা কেবল একটি ক্ষণস্থায়ী সামাজিক অস্থিরতা নয়, বরং দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের প্রতিফলন। অন্তত সাতজনের মৃত্যু, শত শত আহত, সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগ, পরিবহন অবকাঠামো ভাঙচুর—সবকিছুই প্রমাণ করে দেশটি এক অভূতপূর্ব সংকটে দাঁড়িয়ে আছে।

ইন্দোনেশিয়ায় বিক্ষোভঃ গণতন্ত্র, অর্থনীতি ও স্থিতিশীলতার অনিশ্চিত ভবিষ্যৎ ইন্দোনেশিয়ার রাস্তায় গত সপ্তাহ থেকে যে উত্তাল আন্দোলনের জন্ম হয়েছে, তা কেবল একটি ক্ষণস্থায়ী সামাজিক অস্থির.....

22/07/2025

নদী ভাঙ্গনের এলাকাবাসী, গতকাল আমরা আপনাদের সমস্যা দেখে অত্যন্ত দ্রুততার সাথে মাননীয় পানি সম্পদ উপদেষ্টা বরাবর আবেদন করতে সক্ষম হয়েছি। সাথে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী অফিসার (গোয়ালন্দ), মাননীয় জেলা প্রশাসক কেও আমরা অবগত করেছি।

আপনারা যদি সাথে থাকেন আর আল্লাহর মেহেরবানী থাকলে আমরা অতি সত্তর আপনাদের এলাকার নদী ভাঙ্গন সমস্যা দুর করতে সমর্থ হবো ইনশাআল্লাহ।

22/07/2025

দিশেহারা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের লোকজন Gazi Zahid HassanHosnain Rahman National Citizen Party - NCP

22/07/2025

#নদীভাঙ্গন #রাজবাড়ী #বাংলাদেশ Gazi Zahid Hassan Hosnain Rahman National Citizen Party - NCP

Photos from Zahid Hassan 's post 22/07/2025

আমি গভীর উদ্বেগ ও বেদনাভরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, দেবগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর মুন্সীপাড়া নদীভাঙ্গন পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। পদ্মা নদীর প্রবল স্রোতে এই এলাকার শত শত পরিবার আজ নিঃস্ব হয়ে পথে বসেছে। বসতভিটা, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি ধর্মীয় উপাসনালয় পর্যন্ত গিলে খাচ্ছে নদী।

এখানকার মানুষ প্রতিদিন চোখের সামনে দেখছে তাদের জীবনের সব অর্জন ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এই নদীভাঙ্গনের বিরুদ্ধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জিও ব্যাগ ফেলা হয়, তাও সাময়িক। প্রতিবার বর্ষা এলেই আতঙ্কে কাটে মানুষের দিন-রাত্রি।

আমি একজন দায়িত্বশীল নাগরিক ও এই এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে বিনীতভাবে অনুরোধ করছি—দেবগ্রামের নদীভাঙ্গন প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হোক। নদী তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়া হোক। ভাঙ্গন কবলিত পরিবারগুলোর জন্য পূনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হোক।

এই মানুষগুলো আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাদের হারালে শুধু দেবগ্রাম নয়, হারাবে পুরো বাংলাদেশ। এই পরিস্থিতিকে আর অবহেলা করার সময় নেই। এখনই পদক্ষেপ না নিলে, কাল অনেক দেরি হয়ে যাবে।

Photos from Zahid Hassan 's post 21/07/2025

আজকের বিমান দুর্ঘটনায় যে সকল নিষ্পাপ শিক্ষার্থী ও নাগরিক প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাই। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা জাতি হিসেবে ব্যথিত, ক্ষুব্ধ এবং ভাবনারত।

আমরা বিশ্বাস করি—প্রতিটি প্রাণ অমূল্য। এই দুর্ঘটনার পেছনে যেকোনো অব্যবস্থাপনা, প্রযুক্তিগত ত্রুটি কিংবা গাফিলতি যদি থাকে, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই।

আমি দাবি জানাই:
• শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক
• ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের দ্রুত সহায়তা প্রদান করা হোক
• জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালনা নীতিমালায় সংস্কার আনা হোক

আমরা শোক থেকে শক্তি নিতে চাই। নিরাপদ ভবিষ্যতের জন্য দায়িত্বশীল সিদ্ধান্তই হতে হবে আমাদের পথ।

আমরা কথা দিচ্ছি এই অন্যায় ভুলে যাব না, পরিবর্তনের ডাক দেব।

এই দুর্ঘটনার প্রতিটি শিশুর মুখই আজ আমাদের।

20/07/2025

সহমত

Photos from Zahid Hassan 's post 18/07/2025

কাল রাজবাড়ী পদযাত্রায় প্রিয় সহযোদ্ধাদের সাথে।

Photos from Zahid Hassan 's post 17/07/2025

জুলাই পদযাত্রা। রাজবাড়ী ভার্সন।

ধন্যবাদ গোয়ালন্দ এবং রাজবাড়ীবাসীকে।

আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।

Photos from National Citizen Party - NCP's post 17/07/2025

জুলাই পদযাত্রার সতেরতম দিনে আজ রাজবাড়ীতে জনসংযোগ। এ এক বিশাল জনসমুদ্র।

ধন্যবাদ রাজবাড়ীবাসী। ❤️❤️

15/07/2025

আপনি তৈরী তো?

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Uttara
Dhaka
1230