06/06/2026
ফুটবল বিশ্বকাপের ২০০ কোটির সম্প্রচার ৪০ কোটিতে নামিয়ে আনলো বিএনপি সরকার!!!!!
সিঙ্গাপুরের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ শুরুতে ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর কাছে ১৫১ কোটি টাকায় বিক্রির চেষ্টা করে। কর ও ভ্যাটসহ যার মোট মূল্য দাঁড়াত প্রায় ২০০ কোটি টাকা। চড়া মূল্যের কারণে কোনো চ্যানেল এটি কিনতে রাজি না হওয়ায় মে মাসে প্রতিষ্ঠানটি চুক্তি বাতিল করে।
এই সংকটকালীন মুহূর্তে কোনো ভায়া মাধ্যম ছাড়াই সরাসরি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে জরুরি আলোচনায় বসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের যৌথ ও সফল দরকষাকষিতে ফিফা বাংলাদেশের বাজার বাস্তবতা বিবেচনা করে।
অবশেষে মাত্র ৪০ কোটি টাকায় সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিকে সম্প্রচার স্বত্ব দিতে সম্মত হয় ফিফা। ফলে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভির যৌথ কনসোর্টিয়ামে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের ১০৪টি ম্যাচই উপভোগ করতে পারবেন।
05/06/2026
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, আমাদের দেশে জেনারেল সরকারি এবং বেসরকারি হাসপাতাল মোটামুটি আছে। আমরা বাংলাদেশে আগামী কয়েক বছরে অন্ততপক্ষে ৭ থেকে ৮ টি সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি করবো। পিজি হাসপাতালের পাশে একটি হাসপাতালের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা চাইনিজ সরকারের সাথে কথা বলেছি। যার মাধ্যমে নীলফামারীতে একটি ১ হাজার বেডের একটি স্পেশালাইজড হাসপাতাল তৈরি হবে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও ১ হাজার বেডের সুপার স্পেশালাইজড হাসপাতালের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহে সামাজিক সংগঠন টিম খোরশেদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার ঘোষক শহীর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
টিম খোরশেদের কাজের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, টিম খোরশেদ যে কাজগুলি করছে এগুলো সত্যিই আনপ্যারালাল। শুধু বাংলাদেশের ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশেই এই কাজগুলো হয়ে থাকে। টিম খোরশেদ ছোট ছোট কাজগুলোকে দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিকদল তাঁতীদল মহিলাদল দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবো। আমরা জনগণের কাছে পৌঁছে স্বাস্থসেবা শিক্ষা সেবা শিক্ষা সেবা ফ্যামিলি কার্ড ও পরিবেশের কথা বলবো। এগুলোই হোক আমাদের আগামী দিনের রাজনীতির মৌলিক কেন্দ্রবিন্দু।
টিম খোরশেদের প্রধান সমন্বয়কারী মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএর সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
05/06/2026
যাত্রীদের নামিয়ে দেয়ার বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহত হয়নি।
শুক্রবার (৫ জুন) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কতৃক দ্রুত অভিযান পরিচালনা করে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।
এদিন সকাল ৯টা ২৫ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের নন-এসি বাসটি ৭ নম্বর ফেরিঘাটের ‘করবী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের র্যাম্প (ডালা) ভেঙে নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএ-এর ডুবুরি ইউনিট। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি টেনে তুলতে সক্ষম হয়।
29/05/2026
❝ যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই ❞
24/05/2026
জনগণের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপি সরকারের সফল ১০০ দিন-
সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে শিগগিরই ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
#১০০দিন #বিএনপিসরকার #বিএনপি
24/05/2026
১৯৭৬ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ আর্মির পদক (সুভেনীর) প্রদান করেন।