Bangladesh Customs & VAT

Bangladesh Customs & VAT

Share

বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট বিভাগ।

07/05/2026

২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্রগ্রাম কাস্টমস হাউস।

28/04/2026

অডিটের জন্য স্বয়ংক্রিয়ভাবে ৭২,৩৪১ টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। যারা শূন্য রিটার্ন দাখিল করেন বা রিটার্নে ভুল তথ্য প্রদান করেন তারা সাবধান হোন।

23/04/2026

ফ্ল্যাট এবং বাড়ির মালিকগণ সাবধানঃ

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সবিস্তারে বুঝিয়ে বলেছেন, টিআইএন এর সাথে বাণিজ্যিক ব্যাংক এবং ইউটিলিটি সিস্টেমের (যেমন-গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান) কেন আন্তঃসংযোগ স্থাপন করা হচ্ছে।

আপনি যদি ফ্ল্যাট/বাড়ির মালিক হন এবং আয়কর রিটার্নে সেটি আপনার সম্পদে না প্রদর্শন করেন অথবা,
আপনার বাড়ি ভাড়া আয় গোপন করেন অথবা,
আপনার কোনো ব্যাংক হিসাবের তথ্য লুকিয়ে যান,
তবে ই-রিটার্নের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সেটা অটোমেটিক ধরে ফেলবে। ফলে আপনার পক্ষে আর আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।

আপনি আয়কর রিটার্ন যত পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করবেন, আপনার বিপদে পড়ার সম্ভাবনা তত কম। কারণ, এনবিআর বিশ্বাস করে যত বেশি আন্তঃসংযোগ বাড়বে, তত বেশি কর ফাঁকি রোধ হবে এবং রাঘববোয়ালদের অবৈধ সম্পদ ও আয় গোপন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

16/04/2026

বুদ্ধির প্রশংসা করতে হয় 🙂

16/04/2026

এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের ফোন নাম্বার ব্যবহার করে প্রতারনা করছে একটি প্রতারক চক্র। এবিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

14/04/2026

রাজস্ব ফাঁকি দেওয়ায় সুযোগ দিনে দিনে কমে আসছে।

10/04/2026

কিছু বলার নেই 😂😂

04/04/2026

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় EK 586, ফ্লাইট যোগে দুবাই হতে আগত এক যাত্রীর নিকট থেকে ৪৫৮ কার্টন সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়।

28/03/2026

কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে মৃত্যুবরণ করলে তার সাথে আনিত সকল ব্যাগেজ ট্যাক্স ফ্রি সুবিধা পাবে।

24/03/2026

গত ৫ ফেব্রুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরে একটা ২.৫ টন ওজনের বিশাল উল্কাপিণ্ড (meteorite) ধরা পড়েছে। চোরাচালানকারীরা এটাকে “বাগানের স্কাল্পচার” বলে লেবেল করে যুক্তরাজ্য পাঠানোর চেষ্টা করছিল।
কিন্তু কাস্টমস কর্মকর্তারা চেক করে দেখে—এটা Aletai meteorite-এর টুকরো! হ্যাঁ যার বয়স ৪.৫ বিলিয়ন বছর। এবং এটির দাম প্রায় ৪.২ মিলিয়ন ডলার!! পৃথিবীর সবচেয়ে বড় ও দামি আয়রন উল্কাপিণ্ডগুলোর একটা এটি। বিজ্ঞানীরা বলছেন, এসব চোরাচালান হলে গবেষণার জন্য মূল্যবান নমুনা হারিয়ে যায়। এখন রাশিয়ান পুলিশ তদন্ত শুরু করেছে। চোরাচালানের দায়ে অভিযুক্তদের জেল হতে পারে।
সূত্র: ফেডারেল কাস্টমস সার্ভিস, রাশিয়া।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

National Board Of Revenue, Rajashwa Bhaban, Plot# F 1/A, Agargaon, Sher-E-Bangla Nagar
Dhaka
1207