সঠিক সময়ে এক ব্যাগ রক্ত একটি পুরো জীবন বদলে দিতে পারে।মানুষ মানুষের জন্য, রক্তদান তার প্রকৃত প্রমাণ।
CHT Jummo Blood Donors' Society
We are CHT Jummo Blood Donors Society, a non-profit voluntary organization committed to fostering social progress. Tel: 01874493056
Our mission encompasses health, education, culture, and other initiatives to enhance community well-being and development.
03/06/2026
"মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
গানের এই কথাগুলো স্বেচ্ছায় যারা রক্ত দান করেন, তাদের মধ্যে দেখা যায়।
❤️🔥মানবতার_টানে_ভয়_নাই_রক্তদানে
❤️🔥মানবতার_বন্ধনে_অসহায়ের_সন্ধানে CHT Jummo Blood Donors' Society ❤️🔥আছে -সবখানে।
🌿 সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির ঢাকার নিয়মিত রক্ত দাতা সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী প্রিতম চাকমা আজ ঢাকা হেলথ এন্ড হোপ হসপিটালে এক লিভার অপারেশন রোগীকে এবি পজিটিভ( প্রথম তম) ব্লাড দান করেন।
🌿❤️🔥❤️🔥সিরিয়াল নম্বর : রক্ত দাতা-(৩৪৮)❤️🔥❤️🔥
🙏ব্লাড গ্রুপ: এবি পজিটিভ
✍️তারিখ:০৩/০৬/২০২৬ইং
❤️🔥 রক্তদান করুন,
রোগী ও রক্তদাতা উভয়ের জন্য শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি।
❤️🔥জয়_হোক_মানবতার ❤
❤️🔥জয়_হোক_রক্ত_দাতার
আপনিও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন।
31/05/2026
🩸 রক্ত দিন, তবে নিয়ম মেনে দিন। নিজের সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ।
একজন সুস্থ ডোনার সাধারণত ১২০ দিন (প্রায় ৪ মাস) বিরতিতে রক্ত দিতে পারেন।
একবারে সাধারণত ৩৫০–৪৫০ মি.লি. রক্ত সংগ্রহ করা হয়।
❓ কেন ৪ মাস পূর্ণ হওয়ার আগে রক্ত দেওয়া উচিত নয়?
✔️ শরীরের লাল রক্তকণিকা (RBC) ও হিমোগ্লোবিন পুনরায় স্বাভাবিক হতে সময় লাগে
✔️ ডোনারের শারীরিক শক্তি ও সুস্থতা রক্ষা করা জরুরি
✔️ নিরাপদ ও মানসম্মত রক্তদান নিশ্চিত করতে নির্দিষ্ট বিরতি মানা প্রয়োজন
⚠️ খুব অল্প সময়ের ব্যবধানে বারবার রক্ত দিলে দুর্বলতা, মাথা ঘোরা, রক্তস্বল্পতাসহ বিভিন্ন সমস্যা হতে পারে।
❤️ সচেতন ডোনার হোন —
নিয়ম মেনে রক্ত দিন, নিজের স্বাস্থ্যও সুরক্ষিত রাখুন।
#রক্তদান #স্বেচ্ছায়_রক্তদান #রক্ত_দিন_জীবন_বাঁচান
30/05/2026
বিবৃতি -:৩০/০৫/২০২৬ইং
★১১ সদস্য বিশিষ্ট ১ম খাগড়াছড়ি জেলা শাখা আহ্বায়ক কমিটি গঠিত★
খাগড়াছড়ি জেলা শাখা নবনির্বাচিত কমিটির আহ্বায়ক সুজন চাকমা,সদস্য সচিব অভিষেক চাকমা'কে নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র ১১সদস্য বিশিষ্ট খাগড়াছড়ির জেলা শাখা প্রথম তম আহ্বায়ক কাউন্সিল সম্পন্ন হয়।
"মানবিক ও গণমানুষের কল্যাণে কাজ করাই জীবনের আসল লক্ষ্য, আর এই বোধ থেকেই জন্ম নেয় সত্যিকারের মানবিক সংগঠন এই শ্লোগানকে সামনে রেখে আজ ৩০মে ২০২৬ খাগড়াছড়ি জেলা শাখা অফিসে অনাড়ম্বর ও উৎসবমূখর পরিবেশে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল প্রস্ততি কমিটির সদস্য সুজন চাকমা'র সভাপতিত্বে ও প্রস্ততি কমিটির সদস্য সচিব অভিষেক চাকমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তুইসা ত্রিপুরা।কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক মোজুল ত্রিপুরা।
বক্তরা তাদের বক্তব্য বলেন, জুম পাহাড়ের ভাঁজে ভাঁজে বুনো ফুলগুলো ফুটে উঠুক শিক্ষায় ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করুক মানুষের সুস্থতা। সচেতনতা ছড়িয়ে পড়ুক জুম পাহাড়ের বুকে! চেঙ্গী, মাইনী, কাচালং, বরগাঙ, সাঙ্গু মাতামুহুরি নদীর অববাহিকার প্রত্যেক জুমিয়া পরিবারে সু-শিক্ষার আলো পৌঁছাবে। সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রামে সামাজিক, মানবিক, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক কার্যাবলী সম্পাদনের মাধ্যমে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির কার্যক্রম প্রসারিত হচ্ছে প্রতিটি গ্রাম, উপজেলা, জেলা,স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়ে।
তারই ধারাবাহিকতায় ‘‘সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’’র কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে নবনির্বাচিত খাগড়াছড়ি জেলা শাখার ১১সদস্য বিশিষ্ট প্রথম আহ্বায়ক কাউন্সিল কমিটি ঘোষণা করেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোজুল ত্রিপুরা।
নবনির্বাচিত নতুন আহ্বায়ক কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোজুল ত্রিপুরা।এবং খাগড়াছড়ি জেলা শাখা আহ্বায়ক কমিটিকে দুই মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য ঘোষণা দেন।
বার্তা প্রেরক
মোনালিসা চাকমা
সদস্য, খাগড়াছড়ি জেলা শাখা
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।
29/05/2026
বিবৃতি :২৯/০৫/২০২৬ইং
রক্তদান হোক মানবতার প্রতীক,ঐক্য হোক জুম্ম সমাজের শক্তি অন্যায়,সংহিতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গড়ে উঠুক প্রতিরোধ,পাহাড়ের ছাত্র -যুব সমাজ জাগুক ন্যায়, শান্তি ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে! এই শ্লোগানকে সামনে রেখে আজ সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার অফিস আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোজুল ত্রিপুরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কিলিন্টন চাকমা,বরিশাল জেলা শাখার সদস্য স্নেহা চাকমা,খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সুজন চাকমার সভাপতিত্বে,অভিষেক চাকমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা কমিটির নেতৃত্ববৃন্দ।
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রামের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন খাগড়াছড়ি জেলা শাখার অফিস উদ্বোধন: শুভ উদ্বোধন ঘোষণা আজ ২৯ মে রোজ শুক্রবার -এ মানবতার কল্যাণে নিবেদিত আমাদের সংগঠনের নতুন কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই নতুন ঠিকানা কেবল একটি অফিস নয়, এটি আমাদের সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রাণকেন্দ্র এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর একটি নতুন প্ল্যাটফর্ম।
মানবিকতার টানে, মানুষের সেবায় আমরা প্রতিদিন।সহমর্মিতার নতুন ঠিকানা, মানবতার সেবায় চিরন্তন।আপনার পাশে, আপনার জন্য—নতুন ঠিকানায় নতুন উদ্যমে।
এবং শুভ অপরাহ্ন।আজকের এই শুভক্ষণে আমাদের মানবিক সংগঠনের নতুন অফিসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের ও গর্বের দিন। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতায় আজ তা এক নতুন মাত্রা পেল। এই নতুন অফিস আমাদের সেবামূলক কার্যক্রম,বিনামূল্যে রক্তদান,শিক্ষা সেমিনার, শিক্ষা ক্যাম্পেইন,মেডিকেল ক্যাম্পেইন যেমন—অসহায় মানুষদের সহায়তা প্রদান, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবা এবং আপদকালীন ত্রাণ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।আমরা বিশ্বাস করি, আপনাদের নিরলস সমর্থন ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সমাজ থেকে অন্ধকার দূর করে আলোর দিশা নিয়ে আসতে পারব। আসুন, সবাই মিলে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।জয় হোক মানবতার, জয় হোক মানুষের,মানবতার জয় হোক।
বার্তা প্রেরক
তুইসা ত্রিপুরা
সদস্য,খাগড়াছড়ি জেলা শাখা
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।
29/05/2026
প্রিয় সুধী,
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রামের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার অফিস উদ্বোধন: শুভ উদ্বোধন ঘোষণা আজ ২৯ মে রোজ শুক্রবার -এ মানবতার কল্যাণে নিবেদিত আমাদের সংগঠনের নতুন কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই নতুন ঠিকানা কেবল একটি অফিস নয়, এটি আমাদের সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রাণকেন্দ্র এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর একটি নতুন প্ল্যাটফর্ম।
মানবিকতার টানে, মানুষের সেবায় আমরা প্রতিদিন।সহমর্মিতার নতুন ঠিকানা, মানবতার সেবায় চিরন্তন।আপনার পাশে, আপনার জন্য—নতুন ঠিকানায় নতুন উদ্যমে।
এবং শুভ অপরাহ্ন।আজকের এই শুভক্ষণে আমাদের মানবিক সংগঠনের নতুন অফিসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের ও গর্বের দিন। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতায় আজ তা এক নতুন মাত্রা পেল। এই নতুন অফিস আমাদের সেবামূলক কার্যক্রম,বিনামূল্যে রক্তদান,শিক্ষা সেমিনার, শিক্ষা ক্যাম্পেইন,মেডিকেল ক্যাম্পেইন যেমন—অসহায় মানুষদের সহায়তা প্রদান, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবা এবং আপদকালীন ত্রাণ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।আমরা বিশ্বাস করি, আপনাদের নিরলস সমর্থন ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সমাজ থেকে অন্ধকার দূর করে আলোর দিশা নিয়ে আসতে পারব। আসুন, সবাই মিলে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।
28/05/2026
বিবৃতি: ২৮ মে ২০২৬ ইং
১৩ সদস্য বিশিষ্ট মানিকছড়ি উপজেলা শাখার ১ম পূর্ণাঙ্গ কমিটি গঠন।
“তারুণ্যের দৃঢ় অঙ্গীকার মানবিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
শিক্ষা ও স্বাস্থ্যসেবার আলো পৌঁছে যাক প্রতিটি মানুষের দ্বারে দ্বারে। সচেতনতার দীপ্তি ছড়িয়ে পড়ুক জুম পাহাড়ের প্রতিটি জনপদে। চেঙ্গী, মাইনী, কাচালং, বড়গাঙ, সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকার প্রত্যেক জুমিয়া পরিবারে সু-শিক্ষার আলো পৌঁছানোই আমাদের প্রত্যাশা।
সামাজিক, মানবিক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি। সংগঠনের এই মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, উপজেলা, জেলা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত ১ম কাউন্সিলের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট মানিকছড়ি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি হেমন্ত চাকমা,সাধারণ সম্পাদক জীবন বিকাশ চাকমা এবং সাংগঠনিক সম্পাদক রুবিসোনা চাকমা।
অনুষ্ঠান শেষে নবগঠিত মানিকছড়ি উপজেলা শাখা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি-এর কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ তালুকদার।
আমরা বিশ্বাস করি, মানবিকতা, সচেতনতা ও স্বেচ্ছাসেবার শক্তিকে সঙ্গে নিয়ে এই কমিটি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্তা প্রেরক
জ্যোতিময় চাকমা
তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক
মানিকছড়ি উপজেলা শাখা
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।
27/05/2026
📢আমার রক্ত গ্রুপ বি পজিটিভ + আপনার রক্ত গ্রুপ🤝!
★ দয়া করে প্রত্যেকের ব্লাড গ্রুপ লিখে যাবেন। বিপদের সময় কাজে আসবে সবার জন্যই।
📢 ব্লাড গ্রুপ:
📢ঠিকানা:
📢 যোগাযোগ নম্বর :
এক ফোঁটা রক্ত, এক ফোঁটা জীবন। দানের ক্ষেত্রে এর চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। আপনার এই ছোট্ট প্রচেষ্টা অন্য কারও জন্য বিশাল পরিবর্তন।
26/05/2026
"মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
গানের এই কথাগুলো স্বেচ্ছায় যারা রক্ত দান করেন, তাদের মধ্যে দেখা যায়।
❤️🔥মানবতার_টানে_ভয়_নাই_রক্তদানে
❤️🔥মানবতার_বন্ধনে_অসহায়ের_সন্ধানে CHT Jummo Blood Donors' Society ❤️🔥আছে -সবখানে।
🌿 সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব নিয়মিত রক্ত দাতা সুপায়ন চাকমা আজ চট্টগ্রাম মেডিকেল হসপিটালে এক অপারেশন রোগীকে এ পজিটিভ( চতুর্থ তম) ব্লাড দান করেন।
🌿❤️🔥❤️🔥সিরিয়াল নম্বর : রক্ত দাতা-(৩৪৭)❤️🔥❤️🔥
🙏ব্লাড গ্রুপ: এ পজিটিভ
✍️তারিখ:২৬/০৫/২০২৬ইং
❤️🔥 রক্তদান করুন,
রোগী ও রক্তদাতা উভয়ের জন্য শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি।
❤️🔥জয়_হোক_মানবতার ❤
❤️🔥জয়_হোক_রক্ত_দাতার
আপনিও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
1216
