Md Deen islam

Website Contact the organization

Md Deen islam Film Director / Producer / Actor / Animator & VFX
The first film Choritro I directed and produced. And my 2nd movie Trap released on 9 February 2024.

The first film Choritro I directed and produced.

আমার পাশে বসা চলচ্চিত্র পরিচালক জেমস কাজল ভাই। বর্তমানে তিনি অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি। মহা...
25/09/2026

আমার পাশে বসা চলচ্চিত্র পরিচালক জেমস কাজল ভাই। বর্তমানে তিনি অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন। আমিন। 🤲

জ্ঞানী পরিচালক বলেছেন, ১৫ থেকে ৩০ লাখ টাকায় এখন নাটকের বাজেট হয়। তাহলে সেই টাকায় সিনেমা হবে কীভাবে? খুবই যুক্তিযুক্ত ...
19/09/2026

জ্ঞানী পরিচালক বলেছেন, ১৫ থেকে ৩০ লাখ টাকায় এখন নাটকের বাজেট হয়। তাহলে সেই টাকায় সিনেমা হবে কীভাবে? খুবই যুক্তিযুক্ত একটি কথা। আমিও এর সঙ্গে একমত পোষণ করি। একটি ভালো সিনেমা তৈরি করতে ভালো বাজেটের প্রয়োজন।
কিন্তু এটাও মনে রাখতে হবে, শুধু ভালো সিনেমা বানাতে টাকা নয়, আপনার মেধাও থাকতে হবে। ফিল্মে কোথাও উল্লেখ নেই যে ১, ২, ২০ কোটি বা ১০০ কোটি টাকা নিয়ে ছবি বানাতেই হবে। একজন স্বাধীন নির্মাতা তার ইচ্ছা অনুযায়ী বা তার সামর্থ্য অনুযায়ী চলচ্চিত্র বানাবেন এটাই স্বাভাবিক।
আপনারা বোয়াল মাছ ধরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করবেন, মানুষের ঘাড়ে বন্দুক রেখে নিজে ফায়দা লুটবেন তাই তো? গত দুই ঈদের মুভিগুলো বড় বাজেটের ছিল। তাহলে সেগুলো ফ্লপ হলো, লোকসান হলো—তার কী হবে?
বেকার থেকে বড় বড় বুলি দিতে সবাই পারে। ভালো বাজেট নিয়ে ভালো সিনেমা নির্মাণ অনেকেই হয়তো পারবে, কিন্তু অল্প বাজেটে ভালো ছবি নির্মাণ করাই চ্যালেঞ্জিং এবং ক্রিয়েটিভ কাজ।
আপনার জীবনদশায় বড় বাজেট নিয়ে হয়তো দুই থেকে তিনটি ছবি বানাবেন। কিন্তু যারা ছোট-বড় সব ধরনের বাজেটের ছবি বানায়, তারা আপনার চেয়ে অনেক এগিয়ে থাকবে। তারা বসে থাকবে না। ফিল্ম মেকিংয়ের দুনিয়ায় অসম্ভব বলে কিছু নেই।
আমাদের বাংলা চলচ্চিত্রে সবচেয়ে কম বাজেটের ছবি বানান মুকুল নেত্রবাদী ভাইসহ আরও অনেকে। আমি একদিন মুকুল ভাইকে জিজ্ঞেস করলাম, “ভাই, এ ধরনের ছবি না বানিয়ে ভালো বাজেট নিয়ে বড় ক্যানভাসের ছবি বানান।”
তিনি আমাকে উত্তর দিলেন, “প্রযোজক কই? একজন মানুষ টাকা দিলে তো তার টাকার নিশ্চয়তা চাইবে। আর আমার কাছে বড় প্রযোজক আসবে না। তো বসে থেকে কী করব? আমার সংসার চলবে কী করে? তাই ছোট-মাঝারি যা বাজেট আসে, আমি সেটা দিয়ে ছবি বানানোর চেষ্টা করি।”
মুকুল ভাইকে নিয়ে আপনারা যে ধরনের ট্রল অনলাইনে করেন, তাতেও কি মুকুল ভাইকে থামানো যাবে? নিশ্চয়ই না। কারণ তিনি সিনেমা দিয়ে জীবিকা নির্বাহ করেন।
সুতরাং আপনারা নিজেদের চরকায় তেল দিন। আরে ভাই, আপনাদেরকে বড় বাজেটের ছবি বানাতে নিষেধ করল কে? আপনারা বড় বড় বুলি দিচ্ছেন—মেধাবী, জ্ঞানী, অমুক-তমুক, বা***। বানান, আপনারা বড় বড় বাজেটের ছবি, বাংলা চলচ্চিত্রের উন্নয়ন করেন। আপনাদেরকে নিষেধ করল কে?
সাহিত্য-শিল্প সবার খেলার অধিকার আছে। সেখানে দুর্বল, সবল, মহাজ্ঞানী—সব ধরনের খেলোয়াড়ই থাকবে। কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে নিজের যোগ্যতা নিয়ে নিজেকে প্রশ্ন করুন।

ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য।
পরিচালক ও অভিনেতা
দ্বীন ইসলাম

🌼🌼🌼গতকাল Film Director Day-এর অনুষ্ঠানে গুণী ও প্রিয় পরিচালকদের সঙ্গে দারুণ এক আড্ডা। 🎬❤️চলচ্চিত্রের প্রিয় মানুষগুলোর ...
17/09/2026

🌼🌼🌼গতকাল Film Director Day-এর অনুষ্ঠানে গুণী ও প্রিয় পরিচালকদের সঙ্গে দারুণ এক আড্ডা। 🎬❤️

চলচ্চিত্রের প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো এমন কিছু মুহূর্ত স্মৃতির পাতায় আজীবন থেকে যায়। গল্প, আড্ডা আর চলচ্চিত্র নিয়ে ভালোবাসার কথায় সময়টা হয়ে উঠেছিল সত্যিই আনন্দময়।

Today Film Directors Day 2026 🌼🌸
16/09/2026

Today Film Directors Day 2026 🌼🌸

❤️❤️❤️
15/09/2026

❤️❤️❤️

হাবিব ভাই ও জ্যাকি আলমগীর ভাইয়ের সঙ্গে আড্ডা দিতে সবসময়ই ভালো লাগে। তাদের সঙ্গে আড্ডায় যেমন আনন্দ আছে, তেমনি আছে অনেক...
10/09/2026

হাবিব ভাই ও জ্যাকি আলমগীর ভাইয়ের সঙ্গে আড্ডা দিতে সবসময়ই ভালো লাগে। তাদের সঙ্গে আড্ডায় যেমন আনন্দ আছে, তেমনি আছে অনেক কিছু শেখার সুযোগ। সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু স্মৃতি। ❤️






#দ্বীনইসলাম

MD Deen Islam

গুণী দুই পরিচালকের সঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির ফল উৎসবের একটি সুন্দর মুহূর্ত। 🍎🌿      #দ্বীনইসলাম MD Deen Islam
08/09/2026

গুণী দুই পরিচালকের সঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির ফল উৎসবের একটি সুন্দর মুহূর্ত। 🍎🌿






#দ্বীনইসলাম

MD Deen Islam

যারা আমাকে গালি দেন, তাদের জন্য রইল একরাশ গোলাপের শুভেচ্ছা। 🌹 আপনারা গালি দিতে থাকুন, আর আমি আমার কাজ করে যেতে থাকি।    ...
06/09/2026

যারা আমাকে গালি দেন, তাদের জন্য রইল একরাশ গোলাপের শুভেচ্ছা। 🌹 আপনারা গালি দিতে থাকুন, আর আমি আমার কাজ করে যেতে থাকি।






#দ্বীনইসলাম

MD Deen Islam

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো পিছুটান শুধু নীরবতা, সবুজ আর নিজের সঙ্গে নিজের কিছুটা স...
04/09/2026

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো পিছুটান শুধু নীরবতা, সবুজ আর নিজের সঙ্গে নিজের কিছুটা সময়। 🌿💚






#দ্বীনইসলাম

MD Deen Islam

Address

S. H. Plaza, 120 Shaheed Tajuddin Ahmed Ave(Tongi Diversion Rd)
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Md Deen islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Md Deen islam:

Shortcuts

Share