The International Association of Women Police
63rd Annual Training Conference
Bali, Indonesia
20-24 September 2026
Bangladesh Police Women Network - BPWN
Endeavor of Bangladesh Police paved the way of BPWN to start it's journey back in 2008 in assistance with Police Reform Program
27/03/2026
বাংলাদেশ পুলিশে নারী সদস্যগন নিজস্ব দক্ষতা ও পেশাদারিত্বের কারনে বিভিন্ন ক্ষেত্রে অনন্য উদাহরণ সৃষ্টি করছে।
তেমনি দক্ষতা ও পেশাদারিত্বে অনন্য উদাহরণ হিসেবে দৃষ্টান্ত রেখেছেন জনাব ফারজিনা নাসরিন। তিনি
বর্তমানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন), ডিএমপি, ঢাকায় কর্মরত।
তিনি ৩৩তম বিসিএস-এর মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে
২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
*জনাব ফারজিনা ২০২৬ সালের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে সম্মিলিত নারী কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন*
প্যারেড কমান্ডার হিসেবে তিনি নিম্ন লিখিত ক্ষেত্রে দায়িত্ব পালন করেন---
-২০১৫ সালের জাতীয় প্যারেডে ডেপুটি কমান্ডার,
-পুলিশ সপ্তাহ ২০১৬ তে এসপিবিএন কন্টিন্জেন্ট কমান্ডার,
-২০১৯ এ যৌথ রেঞ্জ কন্টিন্জেন্ট কমান্ডার,
-২০২০ এ নারী কন্টিন্জেন্ট কমান্ডার
এবং
-২০২২ সালের পুলিশ সপ্তাহ প্যারেডের উপ-অধিনায়ক এর দায়িত্ব পালন করেন।
তার অনবদ্য ও দৃষ্টিনন্দন প্যারেড জন্য বাংলাদেশ পুলিশদের নারী কর্মকর্তা ও সদস্যগন তাকে অভিনন্দন জানায়।
26/03/2026
*মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক( বিপিডাব্লিউএন) এর শ্রদ্ধার্ঘ*
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডাব্লিউএন) মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৬ মার্চ, ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন)
সম্মানিত সভাপতি জনাব নাসিমা আক্তার অ্যাডিশনাল ডিআইজি (অডিট-২),বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়াটার্স,ঢাকা এবং
ড. এম. শেহেলা পারভীন পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি ( ট্রেনিং -২),বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা । এ সময় বিপিডাব্লিউএনের অন্যান্য সম্মানিত সদস্যসহ উপস্থিত নারী পুলিশ কর্মকর্তাগন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
18/11/2024
29/10/2024
15/07/2024
১৫ ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক "আইডি হ্যাকিং , উগ্র ও বিদ্বেষপূর্ণ মন্তব্য /অডিও /ভিডিও প্রচার,ফেক অ্যাকাউন্ট তৈরি , সাইবার বুলিং, পুলিশ হেডকোয়ার্টার্সের সোশ্যাল মিডিয়া নীতিমালা করণীয় ও বর্জনীয় "সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমেনা বেগম বিপিএম, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ এবং সভাপতি ছিলেন জনাব শামীমা বেগম, বিপিএম, পিপিএম, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম,অতিরিক্ত ডিআইজি জনাব শামসুন্নাহার,অতিরিক্ত ডিআইজি জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি জনাব জেরিন আক্তার, বিপিএম, স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ।
আলোচনা সভায় উক্ত বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন বিশেষ পুলিশ সুপার জনাব ওহাবুল ইসলাম,স্পেশাল ব্রাঞ্চ এবং বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা স্পেশাল ব্রাঞ্চ। এছাড়া উক্ত বিষয় এ বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ডিআইজি জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি জনাব শামসুন্নাহার আরো বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, স্পেশাল ব্রাঞ্চ।
উক্ত সভায় স্পেশাল ব্রাঞ্চের উপস্থিত ৯৫ জন নারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন প্রধান অতিথি ডিআইজি জনাব আমেনা বেগম, বিপিএম।
07/07/2024
পুলিশ সুপার জনাব খালেদা বেগম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা গত ০১ জুলাই, ২০২৪ খ্রিঃ থেকে ০৩ জুলাই, ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘International Conference on Addressing Technology Facilitated Violence Against Women (TFVAW) and the Meeting of the Working Group on TFVAW’ - এ অংশগ্রহণ করেন।
উক্ত সম্মেলনে তিনি নারীর প্রতি প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সম্মেলনে দক্ষিণ কোরিয়া, চীন, ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনামের প্রতিনিধিরা নারীর প্রতি প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলায় তাদের দেশের কার্যক্রম উপস্থাপন করেন।
সম্মেলনে UN WOMEN, UNFPA সহ সামাজিক যোগাযোগমাধ্যম META ও National Center for Missing & Exploited Children (NCMEC) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
03/07/2024
“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই পরিচয়ে প্রতারণা ও ধর্ষণ, ধর্ষণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করলো পিবিআই যশোর”
আসামী সুমন বসু (৩৬), পিতা : সঞ্জীব বসু, সাং : ছোট মানিকহার, থানা ও জেলা : গোপালগঞ্জ সে যশোর জেলার অভয়নগর থানাধীন ছোটমনিহার গ্রামের মেয়ে তমা সরকার (ছদ্ম নাম) (২৭) কে বিয়ের প্রলোভন দেখিয়ে যশোর ও নড়াইলে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বাদীর সাথে আসামির সখ্যতা ও দুজনের মধ্যে ভালবাসা সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে আসামি মাঝে মধ্যে বাদীর পিতার বাড়িতে আসা যাওয়া করতো এবং বাদীকে বিয়ের প্রলোভন দেখাতো। বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীকে ধর্ষণ করা সহ আসামি বিভিন্ন সময় তার ব্যক্তিগত প্রয়োজনে বাদীর নিকট হতে বিকাশ ও নগদ একাউন্ট এর মাধ্যমে ধার হিসাবে ১৪,৮৯,৮৮০/- গ্রহণ করে এবং গ্রহনকৃত টাকা আত্মসাৎ করে। উক্ত বিষয়ে বাদী পিবিআই পুলিশ সুপার বরাবর অভিযোগ করে। তদন্তকালে মো: হাবিবুর রহমান উক্ত ঘটনার সাথে আসামী সুমন বসু জড়িত মর্মে সত্যতা পাওয়া যায় এবং গত ০২/০৭/২০২৪ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন মানিকহার গ্রাম হতে আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাদী আসামীর বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করলে অভয়নগর থানার মামলা রুজু হয়।
30/06/2024
16/06/2024
May this blessed festival bring you peace, happiness, and prosperity. Eid Mubarak.
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Room # 303, Facilities Building (3rd Floor), Police Headquarters
Dhaka
