করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম

Share

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা করিমপুরবাসীদের একতাবদ্ধ করতে করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম মিলনের বন্ধন"

Photos from করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম 's post 29/05/2026

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে চাই…

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম আজ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি প্রবাসীদের ভালোবাসা, ত্যাগ, সম্মান ও মানবিকতার একটি পরিবার হয়ে উঠছে। শুরু থেকেই এই সংগঠন অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, গ্রামের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে এবং মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে।

এই সংগঠন কখনো ব্যক্তিস্বার্থের জন্য কাজ করেনি। বিনিময়ে শুধু প্রবাসীদের সম্মান, ভালোবাসা ও ঐক্য কামনা করেছে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছু কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে এই সুন্দর ঐক্য ও সম্মানজনক পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বুঝতে চায় না—একটি সংগঠনকে দুর্বল করা মানে গ্রামের ঐক্য ও ভবিষ্যৎকে দুর্বল করা।

তাই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সম্মানিত প্রবাসী ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা ন্যায়, আদর্শ ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকুন। বিভ্রান্তি নয়, ঐক্যই হোক আমাদের শক্তি।

ইনশাআল্লাহ, সত্য ও মানবতার পথ কখনো পরাজিত হয় না।
করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম এগিয়ে যাবে মানুষের ভালোবাসা নিয়েই। 🤝

27/05/2026

🌿 আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা 🌿

ঐতিহ্যবাহী করিমপুর খাজনা-মুক্ত পশুর হাট সফলভাবে সম্পন্ন করতে যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন—করিমপুর ছাত্র ও যুব ফোরাম সহ সকল শুভাকাঙ্ক্ষী, যুবসমাজ ও সহযোগীদের প্রতি করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। 💐

আপনাদের আন্তরিকতা, শ্রম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের কারণেই হাটটি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।

আমরা বিশ্বাস করি, এভাবেই ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক সহযোগিতার মাধ্যমে করিমপুর আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ❤️

সবার সুস্বাস্থ্য, সুখ ও মঙ্গল কামনা করছি।
আল্লাহ আমাদের সকলের নেক প্রচেষ্টা কবুল করুন। 🤲


করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম

26/05/2026

খাজনা মুক্ত পশুর হাট থেকে

25/05/2026

জরুরি আপডেট

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম এর আয়োজনে খাজনা মুক্ত পশুর হাটে সাময়িক জলাবদ্ধতার পানি দ্রুত নিষ্কাশনের জন্য আমরা জেনারেটরের ব্যবস্থা করতেছি।

ইনশাআল্লাহ, আগামীকাল বাজার আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশে পরিচালিত হবে।

সকলের আন্তরিক সহযোগিতা, ধৈর্য ও দোয়া কামনা করছি।
ধন্যবাদ।

— করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম

Photos from করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম 's post 22/05/2026

🌙🐄 পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিশেষ ঘোষণা 🐐🐃

আলহামদুলিল্লাহ।
প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে
ঐতিহ্যবাহী করিমপুর বাজারের খাজনা মুক্ত নিরাট গরু, ছাগল ও মহিষের হাট।

📍 স্থান: ঐতিহ্যবাহী করিমপুর ফুটবল খেলার মাঠ
🗓️ উপলক্ষ্য: পবিত্র ঈদ উল আযহা
🤝 আয়োজনে: করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম
🤝সহ যোগিতায় : করিমপুর ছাত্র ও যুব ফোরাম

সম্মানিত ক্রেতা ও বিক্রেতাদের জন্য থাকছে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ খাজনা মুক্ত হাটের সুবিধা।

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী এই হাটে অংশগ্রহণ করার জন্য।
ধন্যবাদ সবাইকে। 🌸

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম
ঐক্যে শক্তি, প্রবাসে মানবতা

19/05/2026

আলহামদুলিল্লাহ 🌸

প্রতি বছরের ন্যায় এবারও করিমপুর অস্থায়ী পশুর হাট সম্পূর্ণ খাজনা মুক্ত রাখা হয়েছে।
এর সম্পূর্ণ অর্থায়নে রয়েছে করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম।

যারা আন্তরিকভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং বাজারের ডাক পেতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। 💐

আপনাদের সম্মিলিত সহযোগিতা ও মানবিক উদ্যোগই আমাদের সামাজিক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করছে।
আল্লাহ তাআলা সকলের শ্রম, ত্যাগ ও সহযোগিতা কবুল করুন। আমীন। 🤲

17/05/2026

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম , প্রবাসী ও গ্রামের উন্নয়ন মূলক কাজে নিয়োজিত, মানব সেবাই ফোরামের মূল লক্ষ্য।

14/05/2026

দূর প্রবাসে থাকি আমরা দুঃখের নাইরে শেষ?
দুঃখে থেকেও সপ্ন বুনি গরবো বাংলাদেশ। Facebook

11/05/2026

কুয়েত প্রবাসী সোহাগ ভাই এর জন্য সবাই দোয়া করবেন Sohid Miah Md Rana Sarker

09/05/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি 📢

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম এর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের অফিসিয়াল নিজস্ব গাড়ি এখন যাত্রী পরিবহনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এই গাড়ির মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আপনারা প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে গাড়ি বুকিং ও অন্যান্য তথ্য জানতে পারবেন।

📞 যোগাযোগঃ
📞 রাজ্জাক মাস্টার: 01734-634855
📞 নিজাম শাহ্: 01341-659398

ধন্যবাদান্তে
করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka