18/05/2026
🌟New Issue Alert🌟
ন্যাশনাল বুলেটিন অফ পাবলিক হেলথ (এনবিপিএইচ), বাংলাদেশ এর সর্বশেষ সংখ্যা (ভলিউম-৯ ইস্যু-১) অনলাইনে প্রকাশিত হয়েছে। এই সংখ্যায় চারটি নিবন্ধ তুলে ধরা হয়েছে: এর মধ্যে তিনটি নিবন্ধ আইইডিসিআর এ চলমান নজরদারি কার্যক্রম (সারভেইলেন্স) নিয়ে (যেখানে রয়েছে নিপাহ, একিউট এনসেফালাইটিস সিন্ড্রোম, এবং ইনফ্লুয়েঞ্জা) এবং চতুর্থটি পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে। এই বুলেটিনটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের (রিসোর্স মেনুতে) এবং আইইডিসিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
সর্বশেষ সংখ্যার লিংকঃ https://nbph.iedcr.gov.bd/category/bulletins/volume-9/issue-1v9/
এনবিপিএইচ এর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে(বিনামূল্যে) যুক্ত থাকুনঃ https://whatsapp.com/channel/0029Vb5QxHo7DAWpGznQjc2x
আপনার মূল্যবান মতামত জানাতে ক্লিক করুনঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfwwaJmCURVT-rarkQ2cbK3JkcVtRa2GGQaPvbawW0RQWyz5g/viewform
২০১৮ সালের এপ্রিল থেকে আইইডিসিআর দ্বারা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনক্রমে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ইউএস—সিডিসি, এবং সিডিসি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় "ন্যাশনাল বুলেটিন অফ পাবলিক হেলথ, বাংলাদেশ" প্রকাশ হচ্ছে।
এই বুলেটিনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সাম্প্রতিক জনস্বাস্থ্য সমস্যা তুলে ধরা, দেশের বিভিন্ন রোগ নজরদারি সম্পর্কে অবহিত করা, জনস্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী ও নীতিনির্ধারকদের কাছে বিশ্বস্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করা এবং দেশের জনগণকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, মহামারী বা অতিমারী সম্পর্কে আগাম সতর্ক করা হয়।
30/04/2026
AMR surveillance report 2025;
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আইইডিসিআর (IEDCR) এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ সাল পর্যন্ত জাতীয় এএমআর (AMR) সার্ভিল্যান্স বা নজরদারির ফলাফল তুলে ধরা হয়েছে। পাশাপাশি, চিকিৎসার সঠিক সিদ্ধান্ত, যথাযথ ব্যবস্থাপনা এবং নীতিগত পদক্ষেপ গ্রহণে সহায়তা করতে নজরদারি থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণগুলো এখানে একত্রিত করা হয়েছে।
২০২৫ সালের এএমআর (AMR) রিপোর্টে বাংলাদেশের আটটি বিভাগের ৩৩টি ল্যাবরেটরি থেকে পাওয়া তথ্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।
এই রিপোর্টে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে মোট ৯৬,৪৭৭টি নমুনা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
১১টি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট (অধিকাংশই সরকারি) থেকে সংগ্রহ করা মোট ১৭,৬২০টি রোগী-ভিত্তিক (case-based) নজরদারির নমুনা, এবং
ল্যাব-ভিত্তিক নজরদারি সাইট হিসেবে যুক্ত ২৪টি ল্যাবরেটরি (অধিকাংশই বেসরকারি) থেকে পাওয়া মোট ৭৮,৮৫৭টি জীবাণু বা প্যাথোজেন আইসোলেট।
........................................................................
গত প্রায় ১০ মাস ধরে আমাদের ক্রমাগত প্রচেষ্টার ফসল এই রিপোর্ট। আপনারা অনেকেই হয়তো জানেন এর আগে ২০০৩ ও ২০০৪ সালেও আমরা এমন একটি করে সার্ভিলেন্স রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ল্যাব থেকে পাওয়া ডেটা এনালাইসিস করে বিদ্যমান AMR পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করার চেষ্টা করেছি। সবগুলো রিপোর্ট ই উন্মুক্ত সকলের জন্য।
এবারের রিপোর্টটিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নতুন করে সাজাতে যাতে করে তা সব ধরণের পাঠকের জন্য বিশেষত ডাক্তার, মেডিকেল ছাত্র ছাত্রী, পলিসি মেকার ও গবেষকদের জন্য কিছু বার্তা থাকে, কিছু দিক নির্দেশনা থাকে। বিশেষ করে এন্টিবায়োগ্রাম এমনভাবে করা হয়েছে যাতে করে সেগুলো Standard Treatment Gudeline তৈরিতে সহায়ক হয়। ক্লিনিশিয়ানরা সাধারনত ব্যাকটেরিয়ার কালচার ছাড়াই অধিকাংশ রুগীকে এন্টিবায়োটিক দিয়ে থাকেন। এক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য আমরা এন্টিবায়োগ্রামগুলোকে বিভিন্ন স্পেসিমেন যেমন- ইউরিন, মল, রক্ত ইত্যাদি হিসেবে আলাদা আলাদা ভাবে করেছি। আর সেগুলোকেও রুগীর অসুস্থ অবস্থায় অবস্থান অনুযায়ী ইনডোর, আউটডোর এবং আই সি ইউ হিসেবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক ঘোষণাকৃত কিছু অত্যন্ত বিপজ্জনক ব্যাকটেরিয়ার রেজিস্ট্যাণ্ট ট্রেন্ড ও দেখিয়েছি।
শুধু এন্টিবায়োটিক রেজিস্টেন্স নয় বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা বিভিন্ন রুগীর ক্ষেত্রে প্রয়োগকৃত এন্টিবায়োটিকের তুলনামূলক বিশ্লেষণ ও দেখিয়েছি। পাশাপাশি DGDA থেকে প্রাপ্ত সারাদেশব্যাপী এন্টিবায়োটিক কন্সাম্পশন ডেটাও তুলে ধরেছি। One Health Approach নিয়ে আমরা প্রানী ও মাছের ক্ষেত্রে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কি অবস্থা তাও সংস্লিষ্ট কতৃপক্ষের সৌজন্যে তুলে ধরে ধরেছি। আমাদের চেষ্টা ছিল সবার জন্য দেশের এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স পরিস্থিতির একটি সার্বিক পরিস্থিতি তুলে ধরা।
তাছাড়া সকল উতসাহী জনেদের জন্য আমরা সারা বিশ্ব জুড়ে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ সরকারের বিভিন্ন দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থার এ সম্পর্কিত কার্যক্রমসমূহ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে গৃহিত কর্মকান্ডসমূহ ও তুলে ধরা হয়েছে।
এই রিপোর্টে আমাদের ১১ টি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে পরিচালিত কেস বেজ সার্ভিলেন্স নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এতটা বিস্তারিতভাবে এর আগে কখনোই আলোচনা করা হয় নি। এতে করে সংশ্লিষ্টজনেরা উপকৃত হবেন বলে আশা রাখি।
এই রিপোর্টের একটি অনন্য বৈশিষ্ট হচ্ছে যে শুধু বিভিন্ন পরিসংখ্যানই নয় আমরা বিস্তারিতভাবে এর বিশ্লেষণ করেছি এবং বেশ কিছু করণীয় সম্পর্কেও একটি দিক নির্দেশনা দেবার চেষ্টা করেছি।
আপনারা পুরো রিপোর্টটি ডাউনলোড করে নিজেরা পড়ুন ও অন্যকেও পড়তে উতসাহিত করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান।
LINK-
https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-iedcr/2026/3/2739c4a5-9cf0-41f6-9b4c-c5bb269aee08.pdf
20/04/2026
বহু প্রতীক্ষিত AMR surveillance report 2025 আজ প্রকাশিত হলো।
এই প্রকাশনা অনুষ্ঠানে আই ই ডি সি আর এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডাঃ তাহমিনা শিরীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (বাংলাদেশ) হেলথ ইমার্জেন্সি লীড ডাঃ এন্থনি এসফোনী, ইনফেকশাস হ্যাজার্ড ম্যানেজমেন্ট বাংলাদেশের ডাঃ এ এস এম আলমগির, সিডিসি ডিজি এইচ এস থেকে ডাঃ শামসাদ রাব্বানী খান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মাহফুজা নাসরীনসহ এই প্রকাশনার সাথে জড়িত সবাই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান সম্পাদক অধ্যাপক ডাঃ জাকির হোসেন হাবীব এই প্রকাশনাটির বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর হার্ড কপি এই মুহূর্তে পাওয়া না গেলেও সফট কপি আই ই ডি সি আর এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
আগ্রহীরা ডাউনলোড করে নিতে পারেন এবং মতামত জানাতে পারেন।
The much-awaited AMR Surveillance Report 2025 was released today
The event was attended by the Honourable Director of IEDCR, Professor Dr. Tahmina Shirin, Dr. Anthony Eshofonie, WHO Health Emergencies (WHE) Lead, WHO Country Office DHAKA, Dr. ASM Alamgir, NPO (Infectious Hazard Management) WHO ban, Dr. Shamsad Rabbani Khan from CDC, DGHS; Dr. Mahfuza Nasreen, Associate Professor, Department of Microbiology, Uttara Adhunik Medical College along with all others involved in the preparation of this publication.
At the event, Chief Editor Professor Dr. Zakir H. Habib highlighted several important aspects of the publication and responded to various questions from the audience.
Although the hard copy is not yet available, the soft copy can now be accessed on the IEDCR website. Interested readers may download it and share their feedback.
https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-iedcr/2026/3/2ac5e5eb-2d1d-42d8-8cd0-efb569aa441c.pdf
01/04/2026
ন্যাশনাল বুলেটিন অফ পাবলিক হেলথ, বাংলাদেশ এর সর্বশেষ সংখ্যা (ভলিউম-৮ ইস্যু-৩) অনলাইনে প্রকাশিত হয়েছে। এই সংখ্যায় বাংলাদেশে ভেটেরিনারি বিজ্ঞান, জনস্বাস্থ্য এবং সংক্রামক রোগ নজরদারি সম্পর্কিত চারটি প্রবন্ধ তুলে ধরা হয়েছে। প্রতিটি প্রবন্ধই পরিবর্তনশীল স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত রোগনির্ণয় পদ্ধতি এবং বহু-খাতভিত্তিক কৌশলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। এই বুলেটিনটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের (রিসোর্স মেনুতে) এবং আইইডিসিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
সর্বশেষ সংখ্যার লিংকঃ https://nbph.iedcr.gov.bd/category/bulletins/volume-8/issue-3v8/
এনবিপিএইচ এর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে (বিনামূল্যে) যুক্ত থাকুনঃ https://whatsapp.com/channel/0029Vb5QxHo7DAWpGznQjc2x
আপনার মূল্যবান মতামত জানাতে ক্লিক করুনঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfwwaJmCURVT-rarkQ2cbK3JkcVtRa2GGQaPvbawW0RQWyz5g/viewform
২০১৮ সালের এপ্রিল থেকে আইইডিসিআর দ্বারা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনক্রমে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ইউএস—সিডিসি, এবং সিডিসি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় "ন্যাশনাল বুলেটিন অফ পাবলিক হেলথ, বাংলাদেশ" প্রকাশ হচ্ছে।
এই বুলেটিনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সাম্প্রতিক জনস্বাস্থ্য সমস্যা তুলে ধরা, দেশের বিভিন্ন রোগ নজরদারি সম্পর্কে অবহিত করা, জনস্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী ও নীতিনির্ধারকদের কাছে বিশ্বস্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করা এবং দেশের জনগণকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, মহামারী বা অতিমারী সম্পর্কে আগাম সতর্ক করা হয়।
12/03/2026
স্বাস্থ্য অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস স্যার কে আজ আই ই ডিসি আর এর পরিচালক অধ্যাপক ডা: তাহমিনা শিরীন সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
19/01/2026
ন্যাশনাল বুলেটিন অফ পাবলিক হেলথ, বাংলাদেশ এর সর্বশেষ সংখ্যা (ভলিউম-৮ ইস্যু-২) অনলাইনে প্রকাশিত হয়েছে। এ সংখ্যাতে এনথ্রাক্স এবং নিপাহ এর আউটব্রেক সম্পর্কে এবং কোভিড-১৯ এর প্রতিরোধমূলক ব্যাবস্থা- “লকডাউন” সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বুলেটিন ডিজি হেলথ (রিসোর্স মেনুতে) এবং আইইডিসিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
আমাদের সর্বশেষ সংখ্যার লিংকঃ https://nbph.iedcr.gov.bd/category/bulletins/volume-8/issue-2v8/
এনবিপিএইচ এর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে(বিনামূল্যে) যুক্ত থাকুনঃ https://whatsapp.com/channel/0029Vb5QxHo7DAWpGznQjc2x
আপনার মূল্যবান মতামত জানাতে ক্লিক করুনঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfwwaJmCURVT-rarkQ2cbK3JkcVtRa2GGQaPvbawW0RQWyz5g/viewform?pli=1
উল্লেক্ষ্য, আমরা ২০১৮ সালের এপ্রিল থেকে আইইডিসিআর দ্বারা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়/অধিদপ্তরের অনুমোদনক্রমে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ইউএস—সিডিসি, এবং সিডিসি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় "ন্যাশনাল বুলেটিন অফ পাবলিক হেলথ, বাংলাদেশ" প্রকাশ করছি। এই বুলেটিনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সাম্প্রতিক জনস্বাস্থ্য সমস্যা তুলে ধরা, দেশের বিভিন্ন রোগ নজরদারি সম্পর্কে অবহিত করা, জনস্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী/নীতিনির্ধারকদের কাছে বিশ্বস্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করা। এছাড়াও, এর মাধ্যমে দেশের জনগণকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, মহামারী বা অতিমারী সম্পর্কে আগাম সতর্ক করা হয়।
26/11/2025
গত ২৪ শে নভেম্বর, ২০২৫ মংগলবার আই ই ডি সি আর অডিটোরিয়ামে একটি অন্যরকম অনুষ্ঠান হলো। সেদিনটি ছিল AMR( Antimicrobial Resistance)Awareness week এর শেষ দিন।
অনুষ্ঠানটি মূলত সাংবাদিকদের মধ্যে AMR বিষয়ক বার্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেদিন জড়ো হয়েছিলেন এই অডিটোরিয়ামে। সচেতনতা বৃদ্ধি ছাড়াও সেদিন National antimicrobial resistance surveillance থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যাদি উপস্থাপন করা হয়।
বিষয়টি যেহেতু একটু জটিল সেকারণে সাংবাদিক ভাই বোনদেরকে মূল উপস্থাপনের বাংলা ও ইংরেজিতে লিখিত সারমর্ম দেয়া হয় সহজ ভাষায়। তাছাড়া মূল উপস্থাপনের পর একটি চমৎকার ইন্টারেক্টিভ প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
গতকাল অধিকাংশ পত্র পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় এটি গুরুত্ব সহকারে স্থান পায়। তথ্যাদি যথেষ্ট জটিল হওয়া সত্বেও সাংবাদিক ভাইয়েরা বেশ সুন্দরভাবেই তা তুলে ধরেন। তবে তার পরেও উপস্থাপনার ভিন্নতার কারণে কোন কোন বিষয় সংশয় সৃষ্টি হতে পারে । বিষয়টি মাথায় রেখে
সেই লিফলেট টি সম্পূর্ণভাবে এখানে তুলে দেয়া হল।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
26/11/2025
কলেরা সার্ভিলেন্স নিয়ে নতুনভাবে কাজ শুরুর আগে প্রস্তুতি মিটিং এ আই ই ডিসি আর ও আই সি ডিডি আর বি টীমের মিটিং