বিপ্লবী কৃষক কাউন্সিল

বিপ্লবী কৃষক কাউন্সিল

Share

কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষি আধুনিকায়নে কৃষক ও কৃষক সন্তানদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন

24/02/2026

২ কোটি ২৭ লাখ কৃষক পরিবারকে কৃষক কার্ডের আওয়াতায় আনার পরিকল্পনা।
বাংলাদেশের কৃষিকাজকে আরো লাভজনক করতে, কৃষকদের পরিবারকে আরো সচ্ছল করতে এই উদ্যোগ ব্যপক ভুমিকা পালন করবে।

02/02/2026

মাসানোবু ফুকুওকা জন্মদিন আজ
২ ফেব্রুয়ারি ১৯১৩ – ১৬ আগস্ট ২০০৮)
জাপানি কৃষক এবং দার্শনিক , প্রাকৃতিক চাষ পদ্ধতির জন্য বিখ্যাত। তিনি আবাদবিহীন, উদ্ভিদনাশকবিহীন খাদ্যশস্য চাষ পদ্ধতির প্রবক্তা ।তিনি চাষের একটি বিশেষ পদ্ধতি তৈরি করেন, যা "প্রাকৃতিক চাষ" বা "ন্যাচারাল ফার্মিং" হিসেবে পরিচিত।

09/12/2025

কৃষক বাঁচলে বাঁচবে দেশ
সবার আগে বাংলাদেশ 🇧🇩

22/11/2025

জমিতে পাখির জন্য ধান রেখে দিয়েছেন কৃষক ❤️
এমন মহানুভবতার জন্য এই ভূমিপুত্রকে সম্মান জানাই ❤️

12/11/2025

গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান

02/11/2025

কৃষকদের এই সমস্যা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। পণ্য উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের এই তারতম্য দূর করতে সরকারকে দ্বায়িত্ব নিতে হবে। মধ্যস্থভোগী দের সরিয়ে সরকারকে সেই স্থানে অধিষ্ঠিত হতে হবে।

22/10/2025

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি ক্ষেত্রে অবদানের একটি টেকসই কৃষির ভিত্তি স্থাপন।

16/10/2025

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

কোল্ড স্টোরেজ, খাদ্য প্রক্রিয়াকরণ ও রপ্তানি শিল্পের মাধ্যমে কৃষককে যুক্ত করা হবে স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে। আধুনিক গুদাম ও সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে খাদ্য অপচয় কমানো হবে, কৃষক বেশি আয় করবেন এবং ভোক্তা ন্যায্য দামে খাদ্য পাবেন। যুব সমাজকে কৃষিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য যন্ত্রায়ন, ড্রোন প্রযুক্তি ও স্টার্টআপ সহায়তা দেওয়া হবে।

তারেক রহমান

14/10/2025

কৃষকের জিয়া
'মাটির মানুষ, মাটির পাশে...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন কৃষকের বন্ধু, মাটি ও মানুষের নেতা। তাঁর শাসনামলে কৃষি খাতের উন্নয়ন ছিল সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত। তাই তো তিনি বারবার ছুটে গেছেন ফসলের মাঠে, কৃষকের পাশে, তাদের দুঃখ-দুর্দশা বুঝতে ও সমাধান দিতে।

ছবিতে দেখা যাচ্ছে, এক কৃষকের সাথে করমর্দন করছেন শহীদ জিয়া। এটি শুধু একটি করমর্দন নয়, এটি ছিল এক গভীর আস্থার বন্ধন-তাঁর হাত ধরে দাঁড়িয়ে পড়েছিল বাংলাদেশের কৃষক সমাজ।

12/10/2025

নারীদের নিয়ে বিএনপি'র ভবিষ্যৎ নীতিমালা
👇

ফ্যামিলি কার্ড প্রণয়নঃ
বাংলাদেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে নারী গৃহপ্রধানদের নামে 'ফ্যামিলি কার্ড' ইস্যু করা হবে—যাতে পরিবারগুলোর গৃহিণীদের হাতে সরাসরি সহায়তা ও প্রণোদনা পৌঁছে যায়।

07/10/2025

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বৈশকাইল গ্রামের পাইট্টপাড়ায়, প্রায় ১৫০টি হিন্দু পরিবার একসময় বংশ পরম্পরায় শীতল পাটি বুননের কাজে নিযুক্ত ছিল।

"পাটিকর" বা "পাইট্ট" নামে পরিচিত, এই তাঁতিরা স্থানীয় জলাভূমি থেকে বেত সংগ্রহ করে এবং মাদুর বুননের জন্য তন্তুগুলিকে আলাদা করে ফালি করে তৈরি করত।

নরেশ চন্দ্র চন্দ, ৮৫, তার স্ত্রী কমলা রানী, ৮০ এবং তাদের ছেলে মনোতোষ চন্দ্র চন্দ, ৪৫, এখন গ্রামের শীতল পাটি তাঁতিদের শেষ পরিবার, যারা তাদের পূর্বপুরুষের শিল্পকে অব্যাহত রেখেছে।

22/09/2025

গরুর গায়ে জেব্রার মতো ডোরা এঁকে মশার কামড় ৫০ শতাংশের বেশি কমিয়ে আনা যায়— বলছে জাপানি এক গবেষণা।

গবেষকরা জানান, ডোরাকাটা প্যাটার্নের কারণে গরুর দেহে তাপমাত্রার বন্টন ভিন্ন দেখায়। এতে পোকামাকড় বিভ্রান্ত হয়। তাছাড়া সহজ ও সাশ্রয়ী এই পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার শূন্যে নামিয়ে আনা যায়। সেইসাথে গরুর মানসিক চাপও কমে যায় অনেকাংশে।

সম্প্রতি সম্মানজনক 'ইগ নোবেল প্রাইজ' জিতেছে গবেষণা দলটি।

ইগ নোবেল পুরস্কারটি সেসব গবেষণাকে দেওয়া হয়, যা আপনাকে প্রথমে হাসাবে, এরপর চিন্তা করতে বাধ্য করবে। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Vill : Harindara, PO : Afra, PS : Rajbari Sadar, Dist : Rajbari
Dhaka
7700