08/03/2026
আলহামদুলিল্লাহ! '
ACT - Action for Community Transformation এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো 'ইফতার মাহফিল ও মেহেদী রজনী ২০২৬'।
অনুষ্ঠানে এক্টের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আমন্ত্রিত অতিথিদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়েছিল আজকের সন্ধ্যা। সকলের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে পারা এবং মেহেদী রজনীর রঙিন আবেশে মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।
উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।
12/09/2025
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ২০২৫ নির্বাচনে এক্টের প্রতিষ্ঠাতা Umme Salma কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন।
রোকেয়া হলে সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এক্টের প্রতিনিধি মাহিয়া বিনতে মামুন ও সদস্য পদে নির্বাচিত হোন Muntaha Ismail Esha!
সবাইকে অভিনন্দন এবং দোয়া।
আপনারা শিক্ষার্থীদের জন্য সুন্দর ক্যাম্পাস বিনির্মানে কাজ করে যাবেন আশা করি।
12/08/2025
https://www.deshkalnews.com/details/education/18045
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমে হেনস্তায় শাস্তি দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি বন্ধের দাবি জানানো কয়েকজন ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার ঘটনায় উদ্ব....
12/08/2025
নারীদের অধিকার রক্ষার্থে আমরা আজীবন সোচ্চার থাকবো।
ইনশাআল্লাহ
11/08/2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাব পরিধান করা নারী শিক্ষার্থীর ছবি নিয়ে অবমাননা ও আপত্তিকর কটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিকাল ৪ টা
তারিখ : ১২ আগস্ট ২০২৫
স্থান : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কক্ষ
আয়োজনে: ACT: Action for Community Transformation
যোগাযোগ : Umme Salma
03/08/2025
তারিখ: ৩ আগস্ট ২০২৫
স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়
"শতবর্ষের ফ্রানজ ফাঁনো, হিজাবোফিয়া, বাংলাদেশের ঔপনিবেশিক মনন ও জুলাই পরবর্তী বাংলাদেশ" শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত
আজ ৩ আগস্ট ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে ACT: Action for Community Transformation- এর আয়োজনে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ আলোচনাসভা। শিরোনাম ছিল: “শতবর্ষে ফ্রান্জ ফ্যানো, হিজাবোফিয়া, বাংলাদেশের ঔপনিবেশিক মনন ও জুলাই পরবর্তী বাংলাদেশ”।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,
ডা. ফাহমিদ-উর-রহমান
বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী
বিশেষ আলোচকবৃন্দ ছিলেন,
অধ্যাপক ড. শামীমা তাসনিম
অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
চেয়ারম্যান, সম্মিলিত নারী প্রয়াস
ড. ফেরদৌস আরা খানম
সাবেক সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান
ইসলামিক স্টাডিজ বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ
অধ্যাপক সালেহা ইয়াসমিন
অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
ঢাকা কলেজ, ঢাকা
বক্তারা ফ্রান্জ ফ্যানোর চিন্তাধারা, হিজাবাফিয়ার সামাজিক-রাজনৈতিক তাৎপর্য এবং বাংলাদেশের উপনিবেশোত্তর বাস্তবতা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন।
ডা. ফাহমিদ-উর-রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাবোফোবিয়া বিস্ময়কর। কলকাতা-কেন্দ্রিক আধুনিকতা আমাদের সাংস্কৃতিক স্বাধীনতাকে সীমিত করেছে। এখন সময় এসেছে ঢাকা-কেন্দ্রিক আধুনিকতা গড়ে তোলার।”
এক্টের প্রতিনিধি তাহমিনা তামান্না বলেন, “নারীর হিজাব পরার স্বাধীনতাও নারীর অধিকারের অন্তর্ভুক্ত। পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি দূর করা প্রয়োজন।”
সমাপনী বক্তব্যে ACT-এর প্রতিষ্ঠাতা উম্মে সালমা বলেন, “হিজাব, মাতৃত্বকালীন ছুটি, আবাসন সংকটসহ শিক্ষার্থীদের অধিকার নিয়ে ACT সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”
আলোচনার সমাপনী বক্তব্যে নাফিসা ইসলাম সাকাফি বলেন, “জুলাই সনদ আমাদের অধিকার। ফ্রানজ ফ্যানো আমাদের চেতনায় আলো জ্বেলেছেন, জুলাই আমাদের সম্ভাবনার জানালা খুলে দিয়েছে। এই আলো ধরে রাখাই এখন আমাদের দায়িত্ব।”
02/08/2025
🌟" শতবর্ষের ফ্রানজ ফাঁনো, হিজাবফোবিয়া, বাংলাদেশের ঔপনিবেশিক মনন ও জুলাই পরবর্তী বাংলাদেশ"
🗓 তারিখ: ৩ আগস্ট ২০২৫
🕒 সময়: বিকেল ৩:০০
📍 স্থান: মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন,
সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
🎤 প্রধান আলোচক
ডা. ফাহমিদ-উর-রহমান
বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী
🗣️ বিশেষ আলোচকবৃন্দ
১. জগলুল আসাদ
বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক
সম্পাদক: চিন্তাযান
২. অধ্যাপক ড. শামীমা তাসনিম
অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
চেয়ারম্যান, সম্মিলিত নারী প্রয়াস
৩. ড. ফেরদৌস আরা খানম
সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান
ইসলামিক স্টাডিজ বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ (সাবেক)
৪. অধ্যাপক সালেহা ইয়াসমিন
অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
ঢাকা কলেজ, ঢাকা
ℹ️ বিশেষ নির্দেশনা:
🔸 শুধুমাত্র রেজিস্ট্রারকৃত শিক্ষার্থীদের জন্য।
🔸 রেজিস্ট্রারকৃত শিক্ষার্থী অনুপস্থিত থাকলে, গিফট প্রদান করা হবে না।
🔸 ৩:১০ মিনিটে মিলনায়তনের গেট বন্ধ হয়ে যাবে।
⛔ অনুষ্ঠানে সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
আয়োজনে:
🎯 ACT: Action for Community Transformation
🤝 সহযোগিতায়: গার্ডিয়ান পাবলিকেশনস