গতকাল আইইবিতে করোশন সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সেমিনারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)-এ ৬ষ্ঠ গ্রেডে ডিপ্লোমাধারীদের অবৈধভাবে মাত্রাতিরিক্ত চলতি দায়িত্ব প্রদানের বিষয়টি নিয়ে কথা বলেন আইইবির বর্তমান সম্মানিত সাধারণ সম্পাদক এবং বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সাব্বির মোস্তফা খান স্যার।
প্রকৌশলী অধিকার আন্দোলন
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রকৌশলী অধিকার আন্দোলন, Social service, DHAKA, Dhaka.
প্রকৌশলী অধিকার আন্দোলন - বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা একটি একতাবদ্ধ ও অরাজনৈতিক প্লাটফর্ম। আমরা সকল ইঞ্জিনিয়ারদের কণ্ঠস্বর।
আজ ১০ মে, ২০২৬ ইং তারিখে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) হেডকোয়ার্টারে ❝Corrosion-Resistant Coastal Infrastructure in Bangladesh❞ বিষয়ক সেমিনারে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল খাতের চলমান সংকট সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আইইবির সম্মানিত সাধারণ সম্পাদক ও বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সাব্বির মোস্তফা খান।
সেমিনারে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, এমপি।
এছাড়া, দেশের প্রকৌশল সংস্থাগুলোর সকল উচ্চপদস্থ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
09/05/2026
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পানিসম্পদ কৌশল(WRE) বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার আফিফা রহমান নাইমার মৃত্যুতে প্রকৌশলী অধিকার আন্দোলনের গভীর শোক ও সমবেদনা প্রকাশ।
08/05/2026
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার জারিফ জামান খন্দকারের অকাল প্রয়াণে প্রকৌশলী অধিকার আন্দোলনের গভীর শোক ও সমবেদনা প্রকাশ।
22/04/2026
সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ হিসেবে মনোনীত প্রকৌশলীদের প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন।
18/04/2026
❝ডিপ্লোমা দের রিটের জন্য ৭ বছরেও প্রমোশন পাচ্ছি না, কবে পাবো জানি না।
চাকুরি শুরু করেছি ৩৭তম বিসিএস-এ এপ্রিল, ২০১৯ সালে। বর্তমানে ৩৮তম বিসিএস ক্যাডাররা গ্রেড-৬ পেয়ে গেলেও, আমরা গণপূর্ত ক্যাডারে গ্রেড-৬ পাচ্ছি না।
আমরা জয়েন করেছি ৭ এপ্রিল, ২০১৯-এ। ডিপ্লোমারা পদোন্নতির মাধ্যমে ক্যাডারভুক্ত হয়েছে ৩০ ডিসেম্বর ২০১৯-এ। একই ক্যালেন্ডার ইয়ারে ওরা ক্যাডারভুক্ত হওয়ায় নন ক্যাডার বিধিমালা ও জেনারেল প্রিন্সিপাল ১৯৭০ অনুযায়ী সিনিয়রিটি দাবি করে ডিপ্লোমারা।
এই ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি লিখলে , রিপ্লাই-এ জানিয়ে দেয় ক্যাডার বিধিমালা অনুযায়ী আমরা (সরাসরি নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডার) সিনিয়রিটি পাবো। কিন্তু ডিপ্লোমারা সেই চিঠির বিরুদ্ধে রিট করে আমাদের পদোন্নতি আটকে রেখেছে বছরখানিক ধরে।
কবে রিট নিষ্পত্তি হবে আর কবে প্রমোশন পাবো জানি না। চাকরির ৮ বছর চলমান। হতাশায় কেউ কেউ চাকরি ছেড়ে বিদেশে চলে গেছে।
তারা নিজেরা পদোন্নতি না পেলেও, আমরা যেন না পাই তাই এই ষড়যন্ত্র। আর ওদের আসলে গ্রেড-৬ লাগে না, চলতি দায়িত্ব নিয়ে নয়-ছয় করাই ওদের লক্ষ্য।
কোনো বিসিএস-এ সিনিয়র কেউ যদি ফাউন্ডেশন ট্রেনিং বা ডিপার্টমেন্টাল এক্সাম পাস করতে না পারে, তাহলে পরবর্তী গ্রেডে তাকে চলতি দায়িত্ব দেওয়া হয় না। সব চাকরিতে এরকম শত শত উদাহরণ আছে। কেউ এজন্য নিজে পদোন্নতি না পেয়ে অন্য যারা পদোন্নতি পেয়েছে, তাদেরকে আটকে রাখার জন্য মামলা করেছে বলে শুনিনি। কিন্তু ডিপ্লোমারা স্বভাবগতভাবে মামলা/রিট করে আমাদের ক্ষতি করে।
আমাদের জয়েন করার আগে কিছু ডিপ্লোমা ছিল, তাদের এতই মেধা যে বারবার পরীক্ষা দিয়েও ডিপার্টমেন্টাল এক্সাম পাস করতে পারতো না। তাই তাদেরকে বাকি রেখে আমাদেরকে যখন পরবর্তী পদে চলতে দায়িত্ব দেওয়া হয়, তখন তারা মামলা করে বসে। ❞
~ ৩৭ তম বিসিএস ক্যাডার (গণপূর্ত)
17/04/2026
প্রকৌশলী অধিকার আন্দোলন–হাবিপ্রবির পক্ষ থেকে আজ ১৭ এপ্রিল দুপুর ১২টায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আমাদের প্রস্তাবিত তিন দফা দাবিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত, গঠনমূলক ও ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।
আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি ERM-এর গবেষণা ও প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত “প্রকৌশল খাতের সংকট ও সংস্কার প্রস্তাবনা” শীর্ষক বইসহ প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করা হয়েছে।
আমরা দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদের চাহিদাকে সামনে রেখে পলিটেকনিকগুলোর সিলেবাস পরিবর্তন, পলিটেকনিকগুলোতে উচ্চতর যোগ্যতাসম্পন্ন স্নাতক শিক্ষক নিয়োগ এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোর পূর্ণাঙ্গ কারিগরি খাত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি।
আমাদের এই দীর্ঘদিনের প্রত্যাশার সাথে মাননীয় শিক্ষামন্ত্রীর অঙ্গীকারবদ্ধতায় আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই পদক্ষেপ দেশের কারিগরি শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংয়ে ওয়াশিংটন অ্যাকর্ডের মতো ডিপ্লোমাধারীদের মানোন্নয়নের ফলে বাংলাদেশের ডিপ্লোমাধারীরাও সিডনি বা ডাবলিন অ্যাকর্ডে অন্তর্ভুক্ত হয়ে যোগ্য টেকনোলজিস্ট হবে এবং দেশের দক্ষ জনবল বাড়বে বলে আমরা বিশ্বাস করি। একইসাথে সেই দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স ও দেশে আনা সম্ভবপর হবে।
পাকিস্তানে ডিপ্লোমা শিক্ষা এবং পেশাগত কাঠামো অনেকটা বাংলাদেশের মতোই, তবে সেখানে কিছু কাঠামোগত ভিন্নতা রয়েছে।
পাকিস্তানে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সকে বলা হয় Diploma of Associate Engineer (DAE)।
এটি মূলত কারিগরি ও ব্যবহারিক (Skill-based) শিক্ষার ওপর জোর দেয়। পাকিস্তানের ৪টি প্রাদেশিক টেকনিক্যাল বোর্ড (যেমন: PBTE, SBTE) এই সিলেবাস নিয়ন্ত্রণ করে। সিলেবাসে থিওরির চেয়ে ল্যাব এবং ওয়ার্কশপ ট্রেনিং বেশি থাকে।
ডিপ্লোমা হোল্ডাররা সাধারণত কারিগরি এবং সুপারভাইজরি লেভেলে কাজ করে।
ইন্ড্রাস্ট্রিগুলোতে সরাসরি মেশিনারি বা প্রোডাকশন লাইনের কাজের জন্য ডিপ্লোমা হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হয়।
সরকারি সেক্টরে (যেমন: WAPDA, Railway, PWD) এবং বেসরকারি ম্যানুফ্যাকচারিং শিল্পে ডিএএই (DAE) হোল্ডারদের প্রচুর চাহিদা রয়েছে। তারা সাধারণত Supervisors, Technicians, বা Sub Engineers হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
Pakistan Engineering Council (PEC) এর আইন অনুযায়ী, নিজেকে একজন পূর্ণাঙ্গ "Professional Engineer" হিসেবে দাবি করতে হলে ৪ বছরের BE (Bachelor of Engineering) ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
শুধুমাত্র ৩ বছরের ডিপ্লোমা (DAE) সম্পন্ন করলে আইনিভাবে নামের আগে "Engineer" (Engr.) টাইটেল ব্যবহার করা যায় না।
07/04/2026
বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত হলো নতুন এক পালক।
মহামান্য হাইকোর্ট আরও একটি প্রতিষ্ঠানে ১০ম গ্রেড উন্মুক্ত করার রুল জারি করেছেন এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের উক্ত নিয়োগে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য ইন্টেরিম অর্ডার (অন্তর্বর্তীকালীন আদেশ) দিয়েছেন।
06/04/2026
প্রকৌশল খাতের মান, পরিচয় ও কাঠামোগত স্বচ্ছতার বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
