03/06/2026
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিৎসুই (Mitsui) অ্যান্ড কোং-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আজ ০৩ জুন ২০২৬, বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
03/06/2026
বিএনপি সরকারের ১০০ দিন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য 'সর্বোচ্চ স্বাধীনতা' নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
02/06/2026
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাই।
-আতিকুর রহমান রুমন
মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
02/06/2026
ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় কাজ হবে, ধর্মের ব্যাপারে কোন আলাপ আলোচনা থাকলে তাহা হতে পারে,এমনকি প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো আলাপ-আলোচনা থাকলেও হতে পারে -তবে কোন রাজনৈতিক সভা সমাবেশ বা আলোচনা করা যেতে পারে না। এ ব্যাপারে সবাইকে জিরো টলারেন্সে থাকতে হবে। শহীদ উদ্দিন চৌধুরী এনি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।
02/06/2026
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও 'বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬' পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য 'প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি' অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি।
তামাকে বিদ্যমান নিকোটিন মারাত্মক আসক্তি সৃষ্টি করে। বিড়ি, সিগারেট, ই-সিগারেট, জর্দা, গুলসহ যেকোনো তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগ, স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগসহ অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগে ঘটে, যার একটি প্রধান ঝুঁকির কারণ তামাক ও নিকোটিনের ব্যবহার। টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্যব্যয়, পরিবেশগত ক্ষতি ও উৎপাদনশীলতা হ্রাসসহ দেশের অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকারও বেশি।
তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ ২০০৩ সালে এফসিটিসি-তে স্বাক্ষর, ২০০৪ সালে অনুসমর্থন এবং ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এর ধারাবাহিকতায় তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে সংশোধন আনা হয়েছে।
তামাকের প্রলোভন থেকে শিশু-কিশোরদের সুরক্ষার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশন নিষিদ্ধ করা হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপস, ওটিটি প্ল্যাটফর্ম, নাটক-সিনেমাসহ সব মাধ্যমেই তামাকের প্রচারণা নিষিদ্ধ। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) আড়ালে তামাক কোম্পানির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন নিষিদ্ধ করা হয়েছে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। নতুন বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার নিয়
21/05/2026
একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
13/05/2026
মাননীয় প্রধানমন্ত্রী কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন
এটা তারেক রহমানের শিক্ষাজীবনের সারসংক্ষেপ:
*প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা*
তারেক রহমান বিএএফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন।
*SSC*
- *প্রতিষ্ঠান*: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ
- *সাল*: ১৯৮২
*HSC*
- *প্রতিষ্ঠান*: আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
*উচ্চশিক্ষা*
- *বিশ্ববিদ্যালয়*: ঢাকা বিশ্ববিদ্যালয়
- *শিক্ষাবর্ষ*: ১৯৮৪-৮৫
- *বিভাগ*: প্রথমে আইন বিভাগে ভর্তি হন, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন
- *অবস্থা*: বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেননি