জাতীয় যুবশক্তি

জাতীয় যুবশক্তি

Share

জাতীয় যুবশক্তির অফিশিয়াল পেইজ

Photos from জাতীয় যুবশক্তি's post 04/06/2026

জাতীয় যুবশক্তি মৌলভীবাজার সদর উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় যুবশক্তি মৌলভীবাজার সদর উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন গত ৪ জুন বিকেল ৩টায় মৌলভীবাজার পৌর হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমন।

সদর উপজেলা যুবশক্তির আহ্বায়ক তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও ফাহাদ আলম, জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক আব্দুল বারী খোবায়েব, জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক রাজ মুস্তাকিম এবং সদস্য সচিব ফয়সাল আহমদ শাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবসমাজের উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Photos from জাতীয় যুবশক্তি's post 04/06/2026

জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখপাত্র, এনসিপি; নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, এনসিপি; আব্দুল্লাহ আল আমিন এমপি, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) ও যুগ্ম সদস্য সচিব, এনসিপি; আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি এবং এ.কে.এম. ফাহিম মাশরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডিজবস।

এছাড়াও সেমিনারে আলোচনা করেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সেমিনারে জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং কার্যকর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Photos from জাতীয় যুবশক্তি's post 04/06/2026

নরসিংদী জেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মিয়া ও নরসিংদীর স্থানীয় নেতৃবৃন্দ।

03/06/2026

বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় যুবশক্তির কুষ্টিয়া জেলা শাখার কোনো অনুমোদিত কমিটি আজ পর্যন্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক গঠন বা অনুমোদন প্রদান করা হয়নি। ফলস্বরূপ, কুষ্টিয়া জেলায় জাতীয় যুবশক্তির পক্ষে কোনো ব্যক্তি বৈধভাবে সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব অথবা অন্য কোনো সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেননি।

অতএব, বর্তমানে কোনো ব্যক্তি যদি নিজেকে জাতীয় যুবশক্তির সাবেক সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্য কোনো পদাধিকারী হিসেবে পরিচয় প্রদান বা দাবি করে থাকেন, তবে তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এছাড়াও, সংশ্লিষ্ট ব্যক্তির সকল কার্যক্রম, বক্তব্য ও কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত বলে গণ্য হবে এবং এর জন্য জাতীয় যুবশক্তি কোনো প্রকার দায়-দায়িত্ব বহন করবে না।

সর্বসাধারণ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বার্তা প্রেরক

আসাদুর রহমান
দপ্তর সম্পাদক
জাতীয় যুবশক্তি

03/06/2026

জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

সময়: বিকাল ৪.৩০ টা।
তারিখ: ৪ জুন, ২০২৬ ইং।
স্থান: কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় যুবশক্তি।

03/06/2026

জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলার অন্তর্গত আলফাডাঙ্গা উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো-

আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে অভিনন্দন।

01/06/2026

বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই জনসাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে সকল সিদ্ধান্ত গ্রহন করতে হবে : অ্যাডভোকেট তারিকুল

Photos from জাতীয় যুবশক্তি's post 01/06/2026

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় যুবশক্তি, ঢাকা মহানগরের উদ্যোগে পরীবাগে মেঘনা পেট্রোল পাম্পের সামনে হারিকেন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব কেবল পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকে না; এটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে। তারা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।

01/06/2026

জ্বালানীর দাম বাড়লো কেন!
তারেক রহমান জবাব দাও।

01/06/2026

জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় যুবশক্তির হারিকেন মিছিল।

স্থান: মেঘনা পেট্রোল পাম্পের সামনে, পরীবাগ, ঢাকা।
সময়: সন্ধ্যা ৭টা, আজ সোমবার, ১ জুন ২০২৬

আয়োজনে: জাতীয় যুবশক্তি, ঢাকা মহানগর

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

https://bit.ly/jatiyo-yuboshokti

Address

Dhaka