02/06/2026
VP Nurul Haque Nur Saportar
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VP Nurul Haque Nur Saportar, Political Party, Bangladesh Dhaka, Dhaka.
আসসালামু আলাইকুম আমাদের এই পেজটি খোলা হয়েছে ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি ভিপি নুরুল হক নুর ভাইয়ের সমর্থক ভাই, বোন,বন্ধু মহল আপমার জনতার জন্য।
সকলেই পেজটি ফলো করে পাশে থাকার জন্য আহ্বান করা হলো।
ধন্যবাদ সকলকে ��
02/06/2026
02/06/2026
রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা
ঢাকা, ১ জুন ২০২৬:
উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশী যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে অদ্য ১ জুন ২০২৬ তারিখে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান যে, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে প্রেরণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যাক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।
মন্ত্রী আরও জানান যে, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছু নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের পূর্বে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।
স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
02/06/2026
বাংলাদেশি ৩০ যুবকের সঙ্গে প্রতারণা
তিন রিত্রুুটিং এজেন্সির লাইসেন্স বাতিল।
31/05/2026
গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত, জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
— মোঃ নুরুল হক নুর (এমপি)
মাননীয় প্রতিমন্ত্রী- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সভাপতি- গণঅধিকার পরিষদ (জিওপি)
সাবেক- ভিপি (ডাকসু)
স্থান: অফিসার্স ক্লাব, গলাচিপা, পটুয়াখালী।
তারিখ: ৩১ মে, ২০২৬ (রবিবার)।
30/05/2026
ওয়েলকাম গণঅধিকার পরিষদে
30/05/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, গলাচিপা উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
— মোঃ নুরুল হক নুর (এমপি)
মাননীয় প্রতিমন্ত্রী- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সভাপতি- গণঅধিকার পরিষদ (জিওপি)
সাবেক- ভিপি (ডাকসু)
স্থান: গলাচিপা, পটুয়াখালী।
তারিখ: ৩০ মে, ২০২৬ (শনিবার)।
30/05/2026
গণঅধিকার পরিষদ (জিওপি) সাতক্ষীরা জেলার আংশিক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হলো:
30/05/2026
জনগনের জন্য কাজ করতে হলে কোনো নির্দিষ্ট যায়গার প্রয়োজন হয় না!
ধন্যবাদ Nurul Haque Nur Vai
30/05/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
শহীদ জিয়া ছিলেন সংকটকালে জাতির সাহস, গণতন্ত্রের পুনর্জাগরণ এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ আজও গণতন্ত্রকামী মানুষের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে আছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রত্যয়ে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
— মোঃ নুরুল হক নুর
(এমপি)
প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
সভাপতি, গণঅধিকার পরিষদ (জিওপি)
আগামী ৩০ মে শনি ও ৩১মে রবিবার ২ দিন গলাচিপা-দশমিনায় থাকবেন জনাব নুরুল হক নুর।
আগামীকাল ৩০ মে সকাল ১০ টা গলাচিপা উপজেলা ও বিকাল ৩ টায় দশমিনা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ এর মৃত্যু বার্ষিকীর আলোচনা ও দোয়ায় উপস্থিত থাকবেন জনাব
নুরুল হক নুর
প্রতিমন্ত্রী,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সভাপতি,
গণঅধিকার পরিষদ (জিওপি)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Dhaka
