29/04/2026
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। উনি চেষ্টা করছেন দূর্ভোগ কমাতে। কিন্তু এটা অনেক বড় একটা ওয়াটারলগ, যা স্বাভাবিক ভাবে ঠিক হতে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি৷ আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে।
- তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
12/04/2026
বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলান উপলক্ষ্যে বিভিন্ন নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন
তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
05/04/2026
জ্বালানি আপডেট :
৬৪ জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী
০৪ এপ্রিল ২০২৬
অভিযান সংখ্যা: ৩৩৩ টি
মামলার সংখ্যা: ১০৭ টি
সর্বমোট অর্থদন্ড:
৪,৩৪,৬৫০ টাকা
কারাদণ্ড:
০২ জনকে ১৪ দিন
....
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বসুন্ধরা এলাকায় ১,১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
.....
০৪ এপ্রিল ২০২৬ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি উদ্ধার :
ডিজেল: ৪১,৭০০ লিটার
অকটেন: ০ লিটার
পেট্রোল: ১০১০ লিটার
.......
সর্বমোট: ৪২,৭১০ লিটার
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
(তথ্য ও জনসংযোগ শাখা)
05/04/2026
আজ ০৫ এপ্রিল ২০২৬, রবিবার বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
04/04/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ শনিবার দুপুরে (০৪ এপ্রিল, ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
শনিবার, এপ্রিল ০৪, ২০২৬ ।
02/04/2026
আজ ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।র
01/04/2026
সারা দেশে সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল, রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী
31/03/2026
শহীদ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান।
চব্বিশের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) ভর্তি হন।
গতকাল ৩০ মার্চ (সোমবার) তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
শহীদ মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর জানামাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।
অত:পর আজ ৩১ মার্চ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) যায়। তারা মুগ্ধের পিতার সার্বিক চিকিৎসার তদারকি করেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এসময় শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং মুগ্ধের বড় ভাই দিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনিস্টিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা:আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা: মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা:সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা: সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডাঃ এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো:আমান উল্লাহ, অপু দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করছে।
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ।
30/03/2026
আগামী ৩০ এপ্রিল ২০২৬, সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
তারেক রহমান
প্রধানমন্ত্রী
30/03/2026
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে তাঁর সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মার্চ ৩০, ২০২৬।