Bangladesh Taekwondo Federation

Bangladesh Taekwondo Federation

Share

Taekwondo is a martial art originating in Korea. It combines combat techniques, self-defense, sport, Colonel Md.

Bangladesh Taekwondo Federation (BTF) is the apex and sole government-recognized national governing body for Taekwondo in Bangladesh. Established in 1997, the Federation is approved by the National Sports Council (NSC) and affiliated with & recognized by the Bangladesh Olympic Association (BOA). It is also officially recognized by World Taekwondo (WT), Asian Taekwondo Union (ATU) and Kukkiwon. The

Photos from Bangladesh Taekwondo Federation's post 26/05/2026

রংপুর বিভাগীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন

রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বুধবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি স্থানীয় তায়কোয়ানডো অঙ্গনে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।

বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীরা পূমসে ও কিয়রুগি বিভাগে নিজেদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন। তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি Fence Sendid ।

22/05/2026

ইস্তাম্বুল থেকে বাংলাদেশের গর্বিত অধ্যায়: বিশ্বমঞ্চে উড়ছে লাল-সবুজের পতাকা! 🇧🇩

বিশ্ব তায়কোয়ানডোর অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের গৌরবময় উপস্থিতি ইস্তাম্বুলের আকাশে নতুন ইতিহাস রচনা করছে। ওয়ার্ল্ড তায়কোয়ানডো (WT) আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ও রিফ্রেশার কোর্সে অংশগ্রহণ করছেন বাংলাদেশের চারজন কৃতী প্রতিনিধি।

১৪০তম ডব্লিউটি আন্তর্জাতিক কিউরোগি রেফারি সেমিনার এবং ১৫৯তম ডব্লিউটি আইআর কিউরোগি রিফ্রেশার কোর্স

স্থান: ইস্তাম্বুল, তুরস্ক

তারিখ: ২২–২৫ মে, ২০২৬

বাংলাদেশ দলের সম্মানিত প্রতিনিধিবৃন্দ:

মাস্টার কামরুল বারী (ছবিতে বাম থেকে দ্বিতীয়)
তিনি ১৫৯তম ডব্লিউটি আইআর কিউরোগি রিফ্রেশার কোর্সে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের প্রথম ৬ষ্ঠ ড্যান আন্তর্জাতিক মাস্টার হিসেবে এটি একটি ঐতিহাসিক অর্জন। উল্লেখ্য, তিনি মোজাম্বিকে অনুষ্ঠিত ১২৫তম ইন্টারন্যাশনাল রেফারি কোর্সে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক রেফারির মর্যাদা অর্জন করে দেশের জন্য অনন্য সম্মান বয়ে এনেছিলেন।

জনাব মরিয়ম বেগম ইতি (ছবিতে ডান থেকে প্রথম)
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য এবং তায়কোয়ানডোতে নারী নেতৃত্বের এক উজ্জ্বল অনুপ্রেরণা।

মাস্টার কামরুজ্জামান চঞ্চল (ছবিতে ডান থেকে দ্বিতীয়)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপপরিচালক এবং ৫ম ড্যান মাস্টার—যিনি একাডেমিয়া ও মার্শাল আর্টের এক অনন্য সংমিশ্রণের প্রতীক।

জনাব পুলক দাস (ছবিতে ডান থেকে চতুর্থ )
তাইকোয়ানডো পরিবারের একজন সম্মানিত সদস্য, যিনি দেশের তায়কোয়ানডো সংগঠন ও প্রশাসনের উন্নয়নে নিবেদিতপ্রাণ।

বাংলাদেশের এই চার প্রতিনিধির ইস্তাম্বুল যাত্রা কেবল একটি সেমিনারে অংশগ্রহণ নয়; বরং বিশ্বমানচিত্রে বাংলাদেশের তায়কোয়ানডোকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার এক যুগান্তকারী পদক্ষেপ।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে আমাদের সকল প্রতিনিধির প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও নিরন্তর শুভকামনা!

20/05/2026
Photos from Bangladesh Taekwondo Federation's post 15/05/2026

অ্যাড-হক কমিটির এক অনন্য ও প্রশংসনীয় সাফল্যের ধারাবাহিকতায় ১৫ মে ২০২৬ তারিখে ঢাকার পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে তায়কোয়ান্ডো প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের তায়কোয়ান্ডো অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।।।

Photos from Bangladesh Taekwondo Federation's post 15/05/2026

অ্যাড-হক কমিটির সফল উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ১৪ মে ২০২৬ তারিখে সাভারের Morning Glory English School & College-এ আনুষ্ঠানিকভাবে তায়কোয়ান্ডো প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তায়কোয়ান্ডোর উন্নয়ন ও প্রসারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।।।

12/05/2026

Assalamualaikum All,
Please be informed that the Belt Test, which was scheduled to be held on 21–23 May, has been postponed due to the ongoing SSC Examinations and the upcoming Eid-ul-Adha. The revised schedule will be announced later.
Thank you for your understanding and cooperation.

12/05/2026

A glimpse of an intensive Taekwondo practice session conducted under the guidance of the Bangladesh Taekwondo Federation, where discipline, dedication, and fighting spirit inspire every athlete to strive for excellence.

Mobile uploads 10/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়ামোদী এবং মাননীয় ক্রীড়া মন্ত্রী একজন স্বনামধন্য ও দেশসেরা খেলোয়াড় হওয়ায় দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। একজন সফল খেলোয়াড়ই একজন খেলোয়াড়ের কষ্ট, পরিশ্রম, সংগ্রাম ও স্বপ্নকে সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তাই বর্তমান নেতৃত্বের মাধ্যমে দেশের খেলাধুলা আরও সুসংগঠিত, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে—এটাই সকলের প্রত্যাশা।
ইতোমধ্যেই দেশের বিভিন্ন খেলাধুলার উন্নয়নে নতুন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণের মান বৃদ্ধি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং তরুণ প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ ক্রীড়াঙ্গনে আশার সঞ্চার করেছে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী এবং খেলোয়াড়সুলভ মানসিকতার ক্রীড়া নেতৃত্ব দেশের যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। এতে করে ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে।
আমরা বিশ্বাস করি, বর্তমান নেতৃত্বের আন্তরিকতা, দূরদর্শিতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বিশ্বদরবারে দেশের লাল-সবুজের পতাকা আরও গৌরবের সাথে উড়বে ইনশাআল্লাহ।

Photos from Bangladesh Taekwondo Federation's post 08/05/2026

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এর তত্ত্বাবধানে নতুন কুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও জেলা ফাইনাল খেলার কিছু চিত্র

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


63/2 Purana Paltan
Dhaka
1000