জাতীয় প্রগতি পার্টি -JPP

জাতীয় প্রগতি পার্টি -JPP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় প্রগতি পার্টি -JPP, Political Party, Pragati Tower (5th Floor), Shahbagh Avenue, Romna, Dhaka.

জনগণের আস্থা ও প্রত্যাশাকে কেন্দ্র করে দেশ বদলানোর যাত্রায় আপনাকে স্বাগতম। স্বচ্ছ রাজনীতি ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য জাতীয় প্রগতি পার্টি -JPP অঙ্গীকারবদ্ধ।

📨 জেলা কমিটিতে যোগদানের জন্য ইনবক্স করুন।

02/06/2026

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় জাতীয় প্রগতি পার্টি -JPP’র পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

জাতিসংঘের সাধারণ পরিষদের মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।

আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ বৈশ্বিক শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং আন্তর্জাতিক সংলাপকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে তাঁর এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বে আরও অনুপ্রাণিত করবে।

জাতীয় প্রগতি পার্টি (JPP) তাঁর সফল দায়িত্বপালন, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছে।
বাংলাদেশের জন্য এটি একটি গর্বের অর্জন।

~ জাতীয় প্রগতি পার্টি (JPP)

12/05/2026

জনগণকে সাইকেল চালাতে উৎসাহিত করলেন জেপিপি নেতৃবৃন্দ।

#আগামীর_বাংলাদেশ #প্রগতির_বাংলাদেশ

10/05/2026

কারণ দর্শানোর নোটিশ।

#প্রগতির_বাংলাদেশ

07/05/2026

জাতীয় প্রগতি পার্টি -JPP ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সংঘটিত নির্বাচন-পরবর্তী সহিংসতা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

Jatiya Pragati Party (JPP) strongly condemns the reported post-election violence and attacks against the Muslim minority community in West Bengal, India.

05/05/2026

আজ ৫ই মে— শাপলা চত্বরের মর্মান্তিক গণহত্যার ১৩ বছর। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে।

জাতীয় প্রগতি পার্টি -JPP গভীর শ্রদ্ধার সাথে সেইসব শহীদদের স্মরণ করছে, যারা ২০১৩ সালের এই হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শাপলা চত্বরের এই ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামিলীগ সরকারের রাতের অন্ধকারে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও এই ঘটনার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য তদন্ত এখনো সম্পন্ন হয়নি, যা গভীর উদ্বেগজনক।

জাতীয় প্রগতি পার্টি (JPP) মনে করে—যে কোনো সরকারের আমলে সংঘটিত এমন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতি একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি—শাপলা চত্বরের গণহত্যার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতেই হবে।

~ জাতীয় প্রগতি পার্টি -JPP

01/05/2026

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের সঙ্গে কাজ করে সংহতি প্রকাশ করলেন জেপিপি নেতৃবৃন্দ।

#আগামীর_বাংলাদেশ #প্রগতির_বাংলাদেশ

25/04/2026

কিশোরগঞ্জ-৫ আসনের নিকলী উপজেলার ধীরুয়াইল গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি জাতীয় প্রগতি পার্টি -JPP-এর নজরে এসেছে। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জনদুর্ভোগ নিরসনে জেপিপি প্রতিশ্রুতিবদ্ধ।

#আগামীর_বাংলাদেশ #প্রগতির_বাংলাদেশ

20/04/2026

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬। এই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য জাতীয় প্রগতি পার্টি -JPP’র পক্ষ থেকে রইল দোয়া ও শুভকামনা।

আমরা বিশ্বাস করি, তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায় অবশ্যই সফলতার পথে পৌঁছে দেবে। আত্মবিশ্বাস রেখে, সৎ ও স্বচ্ছভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো। তোমাদেরই হাত ধরে গড়ে উঠবে আগামীর #প্রগতির_বাংলাদেশ।

পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক দৃঢ়তা ও সর্বোত্তম ফলাফল কামনা করছি।

~ জাতীয় প্রগতি পার্টি (JPP)

18/04/2026

তোমরা কার সাথে রাজনীতি করবা?
#আগামীর_বাংলাদেশ হবে #প্রগতির_বাংলাদেশ

15/04/2026

জাতীয় প্রগতি পার্টি (JPP)’র কম্বোডিয়া শাখার সভাপতি জনাব রিয়াজ মাহমুদ-এর শুভ জন্মদিনে জাতীয় প্রগতি পার্টি -JPP’র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

দল ও দেশের প্রতি তাঁর দায়িত্বশীল নেতৃত্ব, নিষ্ঠা এবং প্রবাসে থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার অবদান দলের কর্মী সমর্থকদের জন্য অনুপ্রেরণার উৎস। ন্যায়, উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর নিরলস প্রচেষ্টা জাতীয় প্রগতি পার্টির অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে।

আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি, আগামীতেও তিনি দেশ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে তাঁর কার্যক্রম আরও বিস্তৃত করবেন এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Pragati Tower (5th Floor), Shahbagh Avenue, Romna
Dhaka
1000