Career Cabin

Career Cabin

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Career Cabin, Library, Meghna Tower, 1/1, Rofiqul Islam Road, Gobindpur, Shonir Akhra, Dhaka.

ক্যারিয়ার কেবিন — আপনার পড়াশোনা ও প্রোডাক্টিভিটির শান্ত, নিরবচ্ছিন্ন ঠিকানা।

৮ম তলা, মেঘনা টাওয়ার, ১/১ রফিকুল ইসলাম সড়ক, গোবিন্দপুর, শনির আখড়া, ঢাকা–১২৩৬

যোগাযোগ: 01340978998

Photos from Career Cabin's post 12/04/2026

আজকের বিসিএস লিখিত বাংলা প্রশ্ন।

িসিএস_লিখিত

11/04/2026

চাকরির জন্য পড়াশোনা কম বা বেশি যাই করুন নিচের কাজগুলো করতেই হবে ---

১️. সিলেবাস ও প্রশ্ন বিশ্লেষণ❤️❤️
প্রথমে পরীক্ষার পূর্ণ সিলেবাস সংগ্রহ করো। তারপর বিগত ৫–১০ বছরের প্রশ্ন বিশ্লেষণ করো—কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তা চিহ্নিত করো।

২️. দৈনিক রুটিন ও টার্গেট সেট করা❤️❤️
প্রতিদিনের পড়ার নির্দিষ্ট সময় ঠিক করো।
✔ ৩–৪টি বিষয় ভাগ করে পড়ো
✔ ছোট ছোট টার্গেট রাখো
✔ সাপ্তাহিক রিভিশন করো

৩️.বেসিক মজবুত করা❤️❤️
বাংলা ব্যাকরণ , ইংরেজি, গণিত, —এই বেসিক অংশগুলো পরিষ্কার না হলে ভালো ফল সম্ভব নয়।

৪️. নিয়মিত মডেল টেস্ট দেওয়া❤️❤️
প্রতি সপ্তাহে অন্তত ১–২টি মডেল টেস্ট দাও (প্রিভিয়াস প্রশ্ন সমাধান হতে পারে)
⏱ সময় ধরে পরীক্ষা দাও
📊 ভুল বিশ্লেষণ করো

৫️.রিভিশন ও ভুলের খাতা রাখা❤️❤️
যে প্রশ্নগুলো বারবার ভুল হয়, সেগুলো আলাদা খাতায় লিখে রাখো।
প্রতি ৭ দিনে একবার ভুলের খাতা রিভিশন করো।

সর্বপরি কম হইলেও নিয়মিত পড়াশোনা করুন ❤️

11/04/2026

সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি চাকরির পরীক্ষার প্রশ্ন থেকে সংগৃহীত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

১. বাংলা অনুবর্গ কত প্রকার?- ০৩ প্রকার।
২. Plebiscite is related to- Politics
৩. কোন ধরণের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?- পুনরাবৃত্ত দ্বিত্বে।
৪. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন তাদের কি বলে?- শব্দজোড়।
৫. কি প্রয়োগের মাধ্যমে ভাষা অধিক প্রাণবন্ত বা বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?- বাগধারা
৬. বাংলা মাতৃভাষায়- ৭ম কিন্তু ব্যবহারে- ৫ম
৭. বাচ্যার্থ শব্দের কোন ধরণের অর্থ প্রকাশ করে?- মূখ্য।
৮. সাধারণ ক্রিয়ার নিত্য অতীত কালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়াবিভক্তি কোনটি?= -তি (করতি)
৯. একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?- যোজক।
১০. অপটিকেল ফাইবারের প্রধান উপাদান কি হতে পারে?- SiO2
১১. Tell me frankly why you did this? - The underlined part is- Noun clause.
১২. অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়- CO2
১৩. বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে- Ar
১৪. "গিজিগিজ" শব্দটি কোন পদের উদাহরণ?- অব্যয়
১৫. "আউলিয়া চাঁদ" বাগধারাটির অর্থ- বিচলিত ব্যক্তি
১৬. শ্রীশ এর সন্ধিবিচ্ছেদ- শ্রী+ঈশ
১৭. সন্নিধান শব্দের বিপরীত শব্দ- ব্যবধান
১৮. আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয় কার নামে?- গ্রীক দেবতা।
১৯. সেমিকন্ডাক্টর ডিভাইস কোনটি?- ট্রানজিস্টর
২০. "চাঁদ দেখা যাচ্ছে।" বাক্যটি কোন বাচ্যের?- কর্মকর্তৃবাচ্য।

10/04/2026

Some Words From Newspaper:

1. Defiant- বেপরোয়া
2. Underway- চলমান
3. Heed- মনোযোগ দেয়া
4. Demolition- ধ্বংসকরণ
5. Vowed- প্রতিজ্ঞা করা
6. Stretch- দীর্ঘায়িত হওয়া, প্রসারিত হওয়া
7. Backing- সমর্থন
8. Coveted- লোভনীয়/প্রত্যাশিত
9. Irreversible- অপরিবর্তনীয়
10. Shaky truce - অস্থির যুদ্ধবিরতি
11. Diatribe - তীব্র সমালোচনা / রাগান্বিত বক্তৃতা
12. Nut jobs - অদ্ভুত বা অস্বাভাবিক আচরণকারী ব্যক্তি(idiom)
13. Lashed out-হঠাৎ রাগ প্রকাশ করা / তীব্রভাবে সমালোচনা
14. Crosshaire -আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া
15. Feuded -দীর্ঘদিন ধরে ঝগড়া/বিরোধে জড়ানো ছিল
16. Disparaging - অপমানজনক সমালোচনামূলক
17. Long-time nemesis - দীর্ঘদিনের শত্রু
18. Prompted Controversy - বিতর্কের জন্ম দিয়েছে
19. Blood coming out of eyes - তীব্র যন্ত্রণা (metaphorical meaning)

10/04/2026

🔥 পড়াশোনায় ফোকাস হারিয়ে ফেলছেন?
📚 Career Cabin Reading Library – আপনার পারফেক্ট স্টাডি স্পট!

✅ সপ্তাহে ৭ দিন খোলা
❄️ সম্পূর্ণ AC সুবিধা
🌐 হাই-স্পিড WiFi

🚀 নিজের পড়াশোনাকে নিয়ে যান নতুন লেভেলে
👉 আজই যোগাযোগ করুন

‎📞 01340978998
‎🔗 https://www.facebook.com/careercabin360

Photos from Career Cabin's post 09/04/2026

এক্সাম বেডা ওয়েবসাইট থেকে সংগৃহীত কিছু One Word Substitution.

বিবি এডির জন্য গুরুত্বপূর্ণ টপিক। এক টানে পড়ে ফেলুন।

Photos from Career Cabin's post 09/04/2026

সমন্বিত ৮ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

ID: 10221

Photos from Career Cabin's post 09/04/2026

জনতা ও অগ্রণী ব্যাংক অফিসার RC প্রিলিমিনারি ফলাফল
লিখিত:১৭.০৪.২০২৬

Photos from Career Cabin's post 08/04/2026

স্টার্টআপে বিনিয়োগে নতুন উদ্যোগ: আসছে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এমন প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে এই প্রথম এমন কোনো উদ্যোগ।

♦️ দেশের স্টার্টআপ খাতে বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্যোগে গঠন করা হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি।

♦️ উদ্ভোদনঃ নতুন এই কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৩০ এপ্রিল।

♦️ প্রাথমিক তহবিল: ৬০০ কোটি টাকা

এই তহবিল গঠন করা হয়েছে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মুনাফার অংশ থেকে।

♦️তহবিল গঠনের নিয়মঃ
#প্রতিবছর ব্যাংকগুলোর মুনাফার ১% এই কোম্পানিতে বিনিয়োগ হবে। যে ব্যাংকের মুনাফা বেশি, তার বিনিয়োগ ও শেয়ারও বেশি।

♦️ শীর্ষ তহবিল দাতা ব্যাংকঃ
#ব্র্যাক_ব্যাংক
#সিটি_ব্যাংক
#ডাচ্_বাংলা_ব্যাংক
#পূবালী_ব্যাংক
#সোনালী_ব্যাংক

♦️ পরিচালনা পর্ষদঃ
৯ সদস্যের একটি পর্ষদ কোম্পানিটি পরিচালনা করবে। এতে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও স্বতন্ত্র সদস্য থাকবেন।

🌱 যেসব খাতে স্টার্টআপ পুঁজি পাবেঃ
#স্বাস্থ্য
#কৃষি
#শিক্ষা
#খুচরা_সেবা
#গ্রামীণ_অর্থনীতি
#যোগাযোগ
#ভ্রমণ
#লজিস্টিকস
#খাদ্যপণ্য

♦️ স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




07/04/2026

📚✨তোমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যাও আজই!
শান্ত, নিরিবিলি ও মনোযোগী পরিবেশে পড়াশোনার জন্য Career Cabin -ই হতে পারে তোমার সেরা পছন্দ।

🎯 Focus বাড়াও
💡 Productivity বাড়াও
🚀 Success-এর দিকে এগিয়ে যাও

আজই জয়েন করো—তোমার লক্ষ্য পূরণের যাত্রা শুরু হোক এখান থেকেই! ❤️

‎📞 01340978998
‎🔗 https://www.facebook.com/careercabin360

06/04/2026

✨ প্রতিটি বড় সাফল্যের শুরু হয় একটি ছোট্ট আইডিয়া থেকে।
কিন্তু শুধু আইডিয়া থাকলেই হয় না—প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, ধারাবাহিক পরিশ্রম আর নিজের উপর অটুট বিশ্বাস।
ধীরে ধীরে সেই আইডিয়াই রূপ নেয় স্বপ্নে, আর স্বপ্নই একসময় হয়ে ওঠে বাস্তব সাফল্যের গল্প।
📚 Career Cabin — তোমার আইডিয়া থেকে সাফল্যের পুরো জার্নির বিশ্বস্ত সঙ্গী 💼🚀

‎📞 01340978998
‎🔗 https://www.facebook.com/careercabin360

06/04/2026

এপ্রিল, ২০২৬ এর গুরুত্বপূর্ণ জিকেঃ

১. দেশের ১৮ তম এটর্নী জেনারেল- ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২. খাল খনন ও পুনঃখনন কর্মসূচী উদ্ভোদন হয়- ১৬ মার্চ, ২০২৬ (দিনাজপুরের কাহারুল উপজেলার সাহাপাড়া থেকে)
৩. ফেমিলি কার্ড উদ্ভোদন করা হয়- ১০ মার্চ,২০২৬ (পারভীন বেগম)
৪. ক্রীড়া কার্ডের স্লোগান- "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।" (৩০ মার্চ, ২০২৬)
৫. ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ- মোঃ নুরুল ইসলাম
৬. বর্তমান জাতীয় সংসদের স্পিকার- মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম। ডেপুটি স্পিকার- কায়সার কামাল
৭. নেপালের বর্তমান প্রধানমন্ত্রী- বালেন্দ্র শাহ
৮. বাংলাদেশ সবচেয় বেশি এলএনজি আমদানী করে- কাতার থেকে
৯. মাথাপিছু জিডিপি- ২৬২৫ ডলার; মাথাপিছু আয় ২৭৬৯ ডলার।
১০. জিডিপি প্রবৃদ্ধির হার- ৩.৪৯%
১১. কৃষি খাতের অবদান- ১১.০৩ (প্রবৃদ্ধি- ২.৪১%)
১২. শিল্প খাতেত অবদান- ৩৭.৩০% (প্রবৃদ্ধি- ৩.৭১%)
১৩. সেবাখাতের অবদান- ৫১.৬৭% (প্রবৃদ্ধি- ৪.৩৫%)
১৪. Demarche শব্দটির অর্থ- আনুষ্ঠানিক কূটনৈতিক বার্ত।
১৫. কৌশলগত ও সামরিক জোট Hexagon of Alliances গঠনের প্রস্তাবক কে?- বেনিয়ামিন নেতানিয়াহু
১৬. ইরানীদের জন্য "নিষিদ্ধ দ্বীপ" নামে পরিচিত- খারগ দ্বীপ।
১৭. ৫ মার্চ, ২০২৬ নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল- রাষ্ট্রীয় স্বতন্ত পার্টি।
১৮. আন্তর্জাতিক আইনী স্বাক্ষরতা বর্ষ- ২০২৭
১৯. ইরানী পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিজানের নাম কি?- Operation Epic Fury। ইসরায়েলের অভিজানের নাম- Operation Roarinv Lion
২০. ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা- মোজতবা হোসেইনি খামেনি (০৮ মার্চ, ২০২৬)
২১. কমনওয়েলথ শীর্ষ সম্মেলন হবে- অ্যান্টিগুয়া ও বারমুডা (১-৪ নভেম্বর, ২০২৬)
২২. জি-২০ শীর্ষ সম্মেলন হবে- মিয়ামি, যুক্তরাষ্ট্র (১৪-১৫ ডিসেম্বর, ২০২৬)
২৩. ২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ- পাকিস্তান (বাংলাদেশ- ৪২ তম)
২৪. ২০২৬ সালের সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ- ফিনল্যান্ড, সর্বনিম্ন- আফগানিস্তান
২৫. অস্ত্র ক্রয়ে শীর্ষে- ইউক্রেন, বিক্রয়ে- যুক্তরাষ্ট্র
২৬. প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে দুইবার স্বাধীনতা পুরস্কার পান- ড. মো: জাফরুল্লাহ চৌধুরী
২৭. একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার দেয়া যাবে?- ২৫ বছর।
২৮. ২০২৬ সালের অস্কারে সেরা চলচ্চিত্র- One Battle After Another.
২৯. ২০২৬ সালের নবম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন- ভারত। (সেরা খেলোয়ার- সঞ্জু স্যামসন)
৩০. শিক্ষা ও গণতন্ত্রের অবদানের স্বীকৃতি হিসেবে "Best Indomitable Woman" পুরস্কার পান- বেগম।খালেদা জিয়া
৩১. নতুন মুক্তিযোদ্ধা মন্ত্রী- আহমেদ আজম খান।
৩২. ICC Women's player of the month নির্বাচিত হম বাংলাদেশী কোন খেলোয়ার- সোবানা মোস্তারি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Meghna Tower, 1/1, Rofiqul Islam Road, Gobindpur, Shonir Akhra
Dhaka
1236

Opening Hours

Monday 07:00 - 23:45
Tuesday 07:00 - 23:45
Wednesday 07:00 - 23:45
Thursday 07:00 - 23:45
Friday 07:00 - 23:45
Saturday 07:00 - 23:45
Sunday 07:00 - 23:45