Makron Holidays

Makron Holidays

Share

Makron Holidays is the leading tour operator and travel agency in Bangladesh. we providing the best Welcome to the Makron Holidays. Have a fantastic Holiday.

Makron Holidays is a travel agency and tour operator company managed by a highly professional and experienced team strives to provide its best service to the valued travelers and clients in Bangladesh & abroad. Makron Holidays is registered by ministry of civil aviation & tourism. The founder and employees of the Makron Holidays are having experienced about air ticketing, traveling and professiona

কাশ্মীরে কীভাবে যাবেন, খরচ কত? 12/05/2016

স্বচ্ছ-সবুজ মনোরম প্রকৃতির সৌন্দর্য। পর্বতের চূড়ায় উঠে আচমকা আবিষ্কৃত হওয়া অপার, অনাবিল সৌন্দর্য। পাহাড়ের পাশ দিয়ে প্রবাহিত জলপ্রপাতের সৌন্দর্য। ঘরের কিনার ঘেঁষে বয়ে চলা কিলবিল জলরাশির সৌন্দর্য। কালো পর্বতের কোলঘেঁষা সবুজ গাছের সারি, তার ওপরে নীল আকাশ আর নিচে তার প্রতিবিম্ব ধরা বিলের জল, মৌসুমি ফুল-ফল-প্রকৃতি; তার সঙ্গে দিন ও রাতে চাঁদ-সুরুজের আলো-আঁধারির খেলা...........একান্ত শান্ত, নিষ্কলুষ প্রকৃতির সঙ্গে একাকার হওয়ার চেয়ে সুন্দর, মহান, মনোরম দৃশ্য কী বা হতে পারে?

কাশ্মীরে কীভাবে যাবেন, খরচ কত? ইতিহাস থেকে বলি, দিল্লির সুলতান তখন মোগলরা। সম্রাট বাবর, আকবর, জাহাঙ্গীর...। দিল্লি তো মরুময়। গ্রীষ্মের দাবদাহে দিল্লি হলো জ্বলন্ত আগুনের...

Mobile uploads 14/08/2015

মন চায় হারাতে,এমন আঙিনার ভুবনেতে।

Photos from Makron Holidays's post 08/08/2015

নীলগিরিঃ আকাশ ছোঁয়ার স্বপ্ন কার না জাগে, মেঘে গা ভাসাতে ইচ্ছে কার না করে। আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ না হলেও মেঘে গা ভাসানো সম্ভব বান্দরবানে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২০০ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি পর্যটন স্পটে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়। নীলগিরিতে মেঘ আর রোদের মধ্যে চলে লুকোচুরি খেলা। কখন এসে মেঘ আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে বুঝতেই পারবেন না।

Photos 07/08/2015

নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র।
প্রাকৃতিক সৌর্ন্দয্যের অবারিত নীল-সবুজের সমারোহ এবং মেঘকে ছুঁয়ে দেখার ইচ্ছে পূরণটা এবার করেই আসুন!

Photos 01/07/2015
Mobile uploads 30/06/2015

মুসলিম পর্যটকদের জন্য ওয়েবসাইট

বিশ্বে দিন দিন বাড়ছে মুসলিম ভ্রমণকারীর সংখ্যা৷ তাদের সুবিধার্থে চালু হয়েছে একটি ওয়েবসাইট৷ সেখানে গেলে একজন পর্যটক তার বেড়ানোর স্থানে মসজিদ আর হালাল খাবারের হোটেলের ঠিকানা সহজেই খুঁজে পাবেন৷ অস্ট্রিয়ার একটি প্রতিষ্ঠান গত জুন মাসে ওয়েবসাইটটি চালু করেছিল৷ এরপর সিঙ্গাপুরের ক্রিসেন্টরেটিং কোম্পানি সেটা কিনে নিয়ে নতুন করে শুরু করেছে৷ ‘হালালট্রিপ ডটকম' নামের ওয়েবসাইটটিতে হালাল রেস্টুরেন্ট ও মুসলমানদের জন্য ভ্রমণ উপযোগী স্থানগুলোর তথ্য রয়েছে।

ক্রিসেন্টরেটিং এর প্রধান নির্বাহী ফজল বাহারদিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, মুসলিম পর্যটকদের জন্য যাতায়াত থেকে শুরু করে হোটেল বুকিং পর্যন্ত সব সুবিধা সমৃদ্ধ এ ধরনের ওয়েবসাইট বিশ্বে এটাই প্রথম।

এর মাধ্যমে বিশ্বের ৪ লাখ হোটেল থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন একজন পর্যটক। সেই সঙ্গে থাকছে বিমান ও ট্যুর প্যাকেজের ব্যবস্থাও। জুনে যখন প্রথম এই ওয়েবসাইটটি চালু করা হয় তখন মাত্র ১,০০০ হোটেলে বুকিং দেয়া যেত।

রিজারভেশন ফার্ম ‘বুকিং ডট কম' এবং ট্রাভেল সার্চ ইঞ্জিন ‘ওয়েগো ডট কম' – এই দুই পার্টনারের মাধ্যমে পর্যটকরা খুব সহজেই এই সাইটের সাহায্যে হোটেল এবং হালাল রেস্তোরাঁ খুঁজে পাবেন। এছাড়া মসজিদসহ নানা দর্শনীয় স্থানের তালিকাও রয়েছে ঐ গ্লোবাল ডিরেক্টরিতে।

ইস্তান্বুল, বেইজিং এবং কুয়ালালামপুরের মতো মুসলিম অধ্যুষিত দেশগুলোর হোটেল রেস্টুরেন্ট রয়েছে এই তালিকায়। কোম্পানিটি জানিয়েছে, সাইটটি আরবি এবং অন্যান্য ভাষায় করার চেষ্টা করছেন তারা।

উল্লেখ্য, বিশ্বে মুসলিম পর্যটকদের সংখ্যা বাড়ছে। ২০১১ সালে মুসলিম পর্যটকরা ভ্রমণ খাতে ব্যয় করেছেন ১২৬ বিলিয়ন ডলার। ২০২০ সালে এই ব্যয় ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা ক্রিসেন্টরেটিং এর প্রধান পরিচালন কর্মকর্তা ড্যানি বোলডাকের।

Mobile uploads 30/06/2015

ভিসা ছাড়াই বিদেশ ভ্রমন!!

শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! ‌হ্যাঁ, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে- এশিয়া মহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ. কোরিয়া (৯০ দিন)।

আফ্রিকা মহাদেশের মধ্যে- কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস)।

আমেরিকা মহাদেশের মধ্যে- ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস),
গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন),
মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন),

ওশেনিয়া মহাদেশের মধ্যে- ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন),
নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে- আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন),
মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার),
সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার),

আফ্রিকা মহাদেশের মধ্যে- বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ),
মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে- http://travel.yahoo.com http://www.airfare.com http://www.farecompare.com এসব ওয়েবসাইট থেকে।

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।

এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। তবে তা ইংরেজিতে আসবে। এটা বলার কারণ আপনাদের জন্য কষ্ট করে কোন গুরুত্বপুর্ণ তথ্য যোগাড় করে পোষ্ট দিলে তা অনেকেই ভূয়া বলে উড়িয়ে দেয়।

Photos from Makron Holidays's post 30/06/2015

Here is a Guide line for Carry on Luggage Size
It might be helpful for those who are traveling by Air.

The International Air Transport Association (IATA), announced a new initiative to optimize the accommodation of carry-on bags given differing carry-on bag sizes and airline policies. Working with airline members of IATA and aircraft manufacturers, an optimum size guideline for carry-on bags has been agreed that will make the best use of cabin storage space. A size of 55 x 35 x 20 cm (or 21.5 x 13.5 x 7.5 inches) means that theoretically everyone should have a chance to store their carry-on bags on board aircraft of 120 seats or larger.

If you think this information might help for next traveler than Please share and like our page to keep in touch.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Rasul View (5th Floor), 65 Maymensing Len, Bangla Motor, 1000
Dhaka